‘বন্দুক বাইরে রেখে যান’! হাই কোর্টে ঢুকতেই শুনতে হল শুভেন্দুকে, কী জবাব দিলেন বিরোধী দলনেতা

কাজেকর্মে বাধা দিচ্ছে পুলিশ! এই অভিযোগ তুলে শুক্রবার কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে বি-গেট দিয়ে ঢোকার মুখে তাঁকে শুনতে হল, ‘‘বন্দুক নিয়ে ভিতরে যাওয়া যাবে না!’’ উচ্চ আদালতের নিরাপত্তারক্ষীর মুখে এই কথা শুনে বেজায় চটে গেলেন বিরোধী দলনেতা। তাঁর পাল্টা মন্তব্য, ‘‘রাজ্যের কোনও মন্ত্রী এলে এটা বলতে পারবেন!’’Read More →

বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ‘মিধিলি’! চলছে ভারী বর্ষণ, তিন ঘণ্টা তাণ্ডবের পর শক্তি হারাবে ঘূর্ণিঝড়

বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল মিধিলি। শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বাংলাদেশের খেপুপাড়া উপকূলে ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। হাওয়া অফিস জানিয়েছে, গত ছ’ঘণ্টায় উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ২৫ কিলোমিটার বেগে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছিল। বিকাল আড়াইটা নাগাদ খেপুপাড়া থেকে ৩০Read More →

সিংহের গুহায় ঢুকে সিংহশিকার, বিশ্বকাপের যোগ্যতা পর্বে মনবীরের গোলে কুয়েতকে হারাল ভারত

সিংহের গুহায় ঢুকে সিংহশিকার! আর কীভাবেই বা একে ব্যাখ্যা করা সম্ভব। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে কুয়েতের মাঠে কুয়েতের বিরুদ্ধে খেলা ছিল ভারতের। আর সেই ম্যাচে ভারত জিতল ১-০ গোলে। ৩ পয়েন্ট সংগ্রহ করলেন সুনীল ছেত্রীরা। এর পরে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী কাতার। ৭৫ মিনিটে মনবীর সিং (Manvir Singh) গোলটি করেন ভারতের হয়ে।Read More →

FIFA World Cup Qualifier: অবশেষে থামল বিশ্বজয়ীদের বিজয় রথ, বন্ধু সুয়ারেজের দলের কাছে ধরাশায়ী মেসির আর্জেন্টিনা

অবশেষে হার। এবার বন্ধুর হাতেই ধরাশায়ী মেসির বিজয় রথ। ব্যালন জয়ী লিওনেল মেসিও আর্জেন্টিনাকে বিশ্বকাপ বাছাই পর্বে জয় এনে দিতে পারলেন না। বৃহস্পতিবার বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে। নতুন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে এখন পর্যন্ত এটাই উরুগুয়ের সবথেকে বড় জয়। গত বছরRead More →

Video: হাতে একে-৪৭, পায়ে রোলারব্লেড লাগিয়ে কাবুলের রাস্তায় তালিবানি পুলিস!

আফগানিস্থানে এখন তালিবান-রাজ। হাতে একে-৪৭,  পরনে ক্যামোফ্লাজ পোশাক। পায়ের নিচে রোলারব্লেড লাগিয়ে এবার কাবুলের রাস্তা টহল দিতে দেখা গেল কয়েকজন তালিবান সদস্য। ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ২ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সামরিক পোশাক ও স্বয়ংক্রিয় তালিবানি পুলিস বাহিনী। কাবুলের ব্যস্ত রাস্তায় গাড়ির মাঝখান দিয়ে রীতিমতোRead More →

Bengal Weather Update: আরও শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মিধিলি, বৃষ্টিতে ধুয়ে যাবে রাজ্য?

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ আজ আরও শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণিঝড় মিধিলি। এটির নামকরণ করেছে মালদ্বীপ। শনিবার কাকভোরে মিধিলির বাংলাদেশের উপকূল অতিক্রম করার কথা। এটির সম্ভাব্য ল্যান্ডফল বাংলাদেশের মঙ্গলা ও খেপুপাড়া উপকূলের মধ্যবর্তী কোনও জায়গায়। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ল্যান্ডফলের সময় এর সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ৬৫Read More →

রবিবার বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, ইডেনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আমদাবাদের পথে অসিরা

বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘চোকার্স’। বৃহস্পতিবারের ইডেনে কথাটা আরও এক বার সত্যি হল। ‘চোকার্স’ তকমা মুছে ফেলতে পারল না টেম্বা বাভুমার দল। বিশ্বকাপের শুরু থেকে দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে চেনা গেল না সেমিফাইনালের অর্ধেক সময়। ৩ উইকেটে জিতে বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। তবে যতটা সহজে অস্ট্রেলিয়া সেমিফাইনাল জিতবেRead More →

বাংলাদেশ উপকূলের দিকে সর্বশক্তি দিয়ে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি! কী প্রভাব পড়তে পারে বাংলায়?

ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মিধিলি’। নাম দিয়েছে মলদ্বীপ। হাওয়া অফিস জানিয়েছে, গত ছ’ঘণ্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ২০ কিলোমিটার বেগে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরেছে গভীর নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ঘণ্টায় ঘণ্টায় শক্তি বাড়িয়ে সেটি আরও উত্তর-উত্তরপূর্বRead More →

উত্তরকাশীর ভাঙা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ‘বিশেষ যন্ত্র’, কী ভাবে বেরোবেন ৪০ জন?

পার হয়ে গিয়েছে ১২০ ঘণ্টা। এখনও উত্তরকাশীর ভাঙা সুড়ঙ্গে আটকে ৪০ জন শ্রমিক। তবে তাঁদের আর ১২-১৫ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা যেতে পারে বলে আশাবাদী জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান অতুল কারওয়াল জানিয়েছেন, শ্রমিকদের উদ্ধার করতে একটি বিশেষ যন্ত্র ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। ভাঙা সুড়ঙ্গে ধসেRead More →

হামাস দমন অভিযান এ বার দক্ষিণ গাজ়ায়, এলাকা খালি করতে বলল ইজ়রায়েল সেনা

উত্তর এবং মধ্য গাজ়ার পরে এ বার ভূমধ্যসাগরের তীরবর্তী প্যালেস্টাইনি ভূখণ্ডের দক্ষিণ অংশে সর্বাত্মক হামাস বিরোধী অভিযান শুরু করার বার্তা দিল ইজ়রায়েলি সেনা। চূড়ান্ত পর্বের ‘গ্রাউন্ড অপারেশন’ শুরুর আগের ওই এলাকার বাসিন্দা এবং শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া প্যালেস্টাইনি নাগরিকদের এলাকা খালি করতে বলল তারা। দক্ষিণ গাজ়ার খান ইউনুস শহর এবংRead More →