বিচ্ছিন্নতাবাদী মন্তব্য, জেএনইউয়ের ছাত্রর বিরুদ্ধে এফআইআর

উত্তর-পূর্ব ভারতের মানুষদের নিয়ে বিচ্ছিন্নতাবাদী মন্তব্যের জেরে শাহিনবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা তথা জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সারজিল ইমামের বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। এই একই অভিযোগে অসম সরকার আগেই মামলা করেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে এই এফআইআর দায়ের করা হয়েছে। উস্কানিমূলক মন্তব্য করার জন্য এই এফআইআর করাRead More →

স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন বিজেপির

দেশকে স্বচ্ছ এবং প্লাষ্টিক মুক্ত করার আহ্বান জানিয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সেই আহ্বনকে সামনে রেখে প্লাষ্টিক মুক্ত স্বচ্ছ ভারত গড়ার অঙ্গীকার নিয়ে, আজ ২৬ শে জানুয়ারি ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবসে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়। কামারহাটি দক্ষিণ পশ্চিম মন্ডলের অন্তর্গতRead More →

নতুন দশক ভারতের অগ্রগতির সাক্ষী থাকবে : রাষ্ট্রপতি

ভারত তথা নতুন প্রজন্মের অগ্রগতির সাক্ষী হয়ে থাকবে নতুন দশক। শনিবার সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি সাংবিধানিক মৌলিক অধিকারের সঙ্গে কর্তব্যও যথা্যথ ভাবে পালন করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। এদিন রাষ্ট্রপতি জানিয়েছেন, একবিংশ শতাব্দীর তৃতীয় দশক নতুন ভারতের উত্থানের সাক্ষীRead More →

বিজেপি আতঙ্ক: দলীয় নির্দেশে অবলুপ্তি ঘটল বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূলের

সাংগঠনিক দিক থিকে ফের পুরনো অবস্থানে ফিরে গেল বাঁকুড়া জেলা তৃণমূল। দলীয় নির্দেশে অবলুপ্তি ঘটল বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূলের। গোটা জেলায় একটিই মাত্র জেলা কমিটি কাজ করবে। বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি নির্বাচিত হলেন জেলা পরিষদের সহ সভাপতি শুভাশীষ বটব্যাল, কার্যকরী সভাপতির দায়িত্ব পেলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনেRead More →

পরপর পাঁচবার বিস্ফোরণ অসমে, প্রজাতন্ত্র দিবসের সকালে জঙ্গি আতঙ্ক

প্রজাতন্ত্র দিবসের সকালেই পরপর পাঁচবার বিস্ফোরণে কেঁপে উঠল অসম। জানা গিয়েছে ধুলিয়াজান, সোনারী, ডিব্রুগড়-সহ একাধিক এলাকায় বিস্ফোরণ হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিন সকালে ধুলিয়াজানে আইইডি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। প্রজাতন্ত্র দিবসের সকালেই এমন ঘটনাকে কাপুরুষোচিত বলে অ্যাখ‍্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। পুলিশ সূত্রে খবর,Read More →

৫০ জঙ্গি নিকেশ, একাধিক এনকাউন্টার, প্রজাতন্ত্র দিবসে পুরস্কৃত সিআরপিএফের ‘গানস্লিঙ্গার’ নরেশ কুমার

২০১৮ সাল। শ্রীনগরের ছাত্তাবাল এলাকা। ভোর রাত থেকেই সুনসান সড়ক। থমথম করছে গোটা এলাকা। ঘিঞ্জি সরু রাস্তার পাশে একটি নির্মীয়মাণ বাড়ি। সামনে ইটের পাহাড়, বালি-পাথরে বন্ধ বাড়ির প্রবেশপথ। এই বাড়ির ভিতরেই নাকি ঘাঁটি গেড়েছে লস্করের সেই ‘মোস্ট ওয়ান্টেট’ কম্যান্ডার যাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। পাকাপোক্ত খবর দিয়েছে এনআইএ। আর দেরীRead More →

আমার নয়, বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের সম্মান, পদ্মশ্রী পেয়ে বললেন মণিলাল নাগ

শনিবার রাতে কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা পদ্ম পুরস্কারের তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম। পাঁচ বছরের অপেক্ষার অবসান হয়েছে। আনন্দের স্রোত বয়ে গিয়েছে বাগবাজারের বাড়িতে। কিন্তু ৮১-বছরের বৃদ্ধ, যাঁর আঙুলে এখনও মূর্ছনা ওঠে সেতারের তারে, সেই মণিলাল নাগ রবিবার সকালেও রেওয়াজে। সঙ্গে রুটিন মেনে ছাত্র-ছাত্রীদের তালিম দেওয়া। দ্য ওয়াল-এর তরফে তাঁরRead More →

অনুমতি না পাওয়ায় বাতিল পরিবেশবাদীদের  সমাবেশ

শনিবার পুলিশি অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় পরিবেশবাদীদের একটি সমাবেশ। আলিপুর ও প্রেসিডেন্সি জেল বারুইপুরে স্থানান্তরিত করে সেখানে আবাসন তৈরির পরিকল্পনা চলছে। এর প্রতিবাদ এবং প্রকৃতিবান্ধব পরিবেশ তৈরির দাবিতে আজ ’সিটিজেনস কালেকটিভ ফর আর্বান অ্যাকশনস’ নামে একটি অরাজনৈতিক গোষ্ঠী আজ আলিপুরে দু‘ঘন্টা সমাবেশের ডাক দিয়েছিল। সরকারি সংস্থা বিজি প্রেসRead More →

আধার-ভোটার সংযুক্তি, সায় মোদি সরকারের

আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিতে সায় দিল মোদী সরকার।বেশ কিছুদিন আগে এই ব্যাপারে সরকারের অনুমতি চেয়েছিল ইলেকশন কমিশন। সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় আইন মন্ত্রক তথ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়ার কথা বলেন ইলেকশন কমিশনকে। প্রত্যুত্তরে ইলেকশন কমিশন জানায় তথ্য সুরক্ষার ব্যপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্টRead More →

”কোহলির থেকে ভাল ব্যাটসম্যান পাকিস্তানে পড়ে আছে”, পাক তারকার মন্তব্য হইচই

জসপ্রিত বুমরা তাঁর কাছে সাধারণ বোলার। হার্দিক পান্ডিয়া তাঁর তত্ত্বাবধানে ট্রেনিং করলে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হতে পারেন। এমনই সব হাস্যকর মন্তব্য করেছিলেন তিনি। তাঁর এসব মন্তব্য নিয়ে হাসির রোল উঠেছিল। অনেকেই পাগলের প্রলাপ বলেছিলেন। কেউ কেউ আবার বলেছিলেন, সস্তার প্রচার চাইছেন তিনি। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুর রজ্জাক খেলোয়াড়ি জীবনে এতRead More →