বেসরকারি স্কুলের ফি ২০% কমানোর নির্দেশ হাইকোর্টের
বেসরকারি স্কুলগুলিকে ২০ শতাংশ ফি কমাতে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, টিউশন ফি ছাড়া অন্য সমস্ত ফি সম্পূর্ণ মকুব করতে হবে। বেসরকারি স্কুলের পড়ুয়াদের স্কুল ফি দিতে প্রতিকূলতার মধ্যে পড়েছেন তাদের অভিভাবকরা। স্কুলের কর্তৃপক্ষের কাছে ফি কমানোর জন্য আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তাঁরা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে।Read More →










