কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই…’

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই…’। মান্না দে-র গাওয়া বিখ্যাত গান। অবশ্য শুধু বিখ্যাত গান বলা আন্ডারস্টেটমেন্ট। বাংলা গানের ইতিহাসে কালজয়ী যে সমস্ত গান রয়েছে, তার মধ্যে একেবারে উপরের সারিতে এই গানটির স্থান। অত্যন্ত জনপ্রিয় এই গানটি এখনও লোকের মুখে মুখে ফেরে। লাইন ধরে অনেকেই মুখস্থ গানটি বলে দিতেRead More →

কেউ চিনলোই না ৮০-র দশকের বাংলা ডিস্কো জ্যাজ়ের এই গায়িকাকে

বাংলায় ডিস্কো জ্যাজ? ধুস্ ওসব আবার হয় না কি! যত্ত সব ঢপের কথা। গানবাজনা নিয়ে বাঙালির এই ধরনের সনাতনী ভাবমূর্তির জন্যই বোধহয় তাঁরা এখনও জানেন না রূপা বিশ্বাসের নাম। বাংলা ভাষায় ‘বুগি’ জঁরের গানবাজনা হতে পারে একথা এখনও ভাবতে শেখেননি বাঙালিরা, ৮০-র দশকের কথা বাদই দিলাম। কিন্তু, সেই সময়ই অভাবনীয় কাণ্ডটি ঘটিয়েছিলেনRead More →

জীবনানন্দের পাশাপাশি নিজেও আগুনে পুড়ে শেষ হয়ে গেছিল ‘ঘাতক’ সেই ট্রাম

‘‘আমার মনে হয় জীবনানন্দ ঠিক ট্রাম দুর্ঘটনায় মারা যাননি। যদিও এই কথাটাই সর্বত্র বলা হয়ে থাকে, তথাপি আমার ধারণা তিনি আত্মহত্যা করেছেন।’’ লিখেছিলেন কবি সঞ্জয় ভট্টাচার্য। হাসপাতালে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকা মানুষটা তাঁর হাত ধরেই একটা কমলালেবু খেতে চেয়েছিলেন। আটদিন অপেক্ষার পর অবশেষে তাঁকে নিয়ে গিয়েছিল মৃত্যু। ২২ অক্টোবর,Read More →

সুকুমার-সত্যজিতের সুদীর্ঘ ছায়া থেকে আলোয় এলেন সুপ্রভা রায়

কিছুদিন আগে পর্যন্ত ‘সুপ্রভা রায়’ নামটি গুগল করলে দেখা যেত, ছবি হোক বা লেখা, কখনো তিনি স্বামীর (সুকুমার রায়) সঙ্গে, কখনো সন্তানের (সত্যজিৎ রায়) সঙ্গে, কখনো আবার পূত্রবধূর (বিজয়া রায়) সঙ্গে। প্রত্যেকেই তাঁর আপনজন, তাঁদের সঙ্গে জুড়ে থাকবেন এ তো স্বাভাবিক ঘটনা। তবুও, তাঁকে নিয়ে আলাদা করে কথা বলার মতোRead More →

২০২৪ সালে পাঠভবন থেকে চিরতরে মুছে যেতে চলেছে বাংলা মাধ্যমের অস্তিত্ব

“তোদের স্কুলে সরস্বতী পুজো হয় না? অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ছেলেবেলায়। তখন এক স্কুলের ছাত্রছাত্রীরা আর এক স্কুলে সরস্বতী পুজোর নিমন্ত্রণ করতে যেত। আমরা কোথাও যেতাম না। মেয়েরা শাড়ি পড়ত আর সপ্তম শ্রেণি ছুঁই ছুঁই ছেলেরা এদিন প্রথম মুগ্ধ হত। কৌতুহলী বন্ধুদের জন্য আমাদের উত্তর হত সংক্ষিপ্ত –‘না।Read More →

পুনর্বিবেচনা করে কলকাতায় ফিরিয়ে আনা হোক ট্রাম, মুখ্যমন্ত্রীকে চিঠি শহরের বিশিষ্টদের

ঘোড়ায় টানা ট্রাম চলার ১৫০ বছর পূর্তি হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি। ডাব্লুবিটিসি ও সিটিসি-র সহযোগিতায় ক্যালকাটা ট্রাম ইউজার্স এসোসিয়েশন এবার ট্রামযাত্রা ২০২৩ উৎসবও পালন করছে। এই উপলক্ষে শহরে উপস্থিত হয়েছিলেন মেলবোর্ন শহরের অন্যতম ট্রাম কন্ডাক্টর রবার্তো ডি’আন্দ্রিয়া। ক্যালকাটা ট্রাম ইউজার্স এসোসিয়েশন সংস্থার তরফে সাগ্নিক গুপ্ত বলছেন, “মানুষের আবারও ভাবার সময় এসেছেRead More →

রাতদুপুরে পদ্মা নদীতে ভূতের কবলে পড়লেন রবীন্দ্রনাথ! 

রবীন্দ্রনাথ শিশু-কিশোরদের খুব ভালোবাসতেন। শান্তিকেতনে যখন থাকতেন, সন্ধে হলেই বসতেন কচিকাঁচাদের নিয়ে। এখনকার মতো বেশি ছাত্রছাত্রী তখন সেখানে ছিল না। পড়াশোনা দিনের বেলা ক্লাসেই হয়ে যেত। পড়ুয়ারা অপেক্ষায় থাকত, কখন সন্ধে হবে আর কখন গুরুদেব রবীন্দ্রনাথ আসবেন। গুরুদেবেরও সেই সভায় আসার জন্য মন আনচান করত। বড়ো সভা-সমিতি, আমন্ত্রণ ইত্যাদিতে না গিয়েও তিনিRead More →

ভূত

“ভৌতিক ভীতির মূল শুধু প্রত্যক্ষের অগোচর বাস্তবকায়াহীন সত্তার অস্তিত্ব কল্পনার হয়নি। প্রাণের নিঃসঙ্গ একাকিত্বের মৌলিক অসহায় ভীতির মধ্যেই এর বীজ রয়েছে। …নিঃসহায় একাকিত্বের অহেতুক ভীতি এই-ই ভূতের ভয় প্রভৃতি অনির্দেশ্য আতঙ্কের বীজ।” (গল্পের ভূত/সুকুমার সেন) শীতকাতুরে বাঙালি। আবার, বর্ষাসচেতন বাঙালি—ছাতা ভুলে ফেলে আসা তাদের দস্তুর। এবং বাঙালি আড্ডাবাজ। এই ত্র্যহস্পর্শ ঘটলেRead More →

১৫০ বছরে ছোটা ব্রিস্টল (শ ব্রাদার্স) : কলকাতার ‘সেকেলে’ পানশালা

জনশ্রুতি আছে সাহেব লর্ড ক্লাইভ বলেছিলেন, “পৃথিবীর সব থেকে পাপপূর্ণ জায়গাগুলির মধ্যে অন্যতম এই কলকেতা।” তা এই পাপের ঘড়ায় জল ঢালার নেপথ্যে কিন্তু তিনিও ছিলেন! এমন অনেকেই রয়েছেন, যাঁরা মদ্যপায়ীদের বিরুদ্ধে আন্দোলন করেন কিন্তু ব্যক্তিজীবনে দিনে নিদেন পক্ষে এক পাত্র চাইই চাই, কেউ কেউ আবার পাঁড় মাতাল। যেমন আমাদের ঈশ্বর গুপ্ত। সুরাপ্রেমীRead More →

প্রসঙ্গ: অস্কার ও নাটু-নাটু

আমেরিকান সাম্রাজ্যবাদ ভারতকে চীনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার জন্য “নাটু-নাটু” নামের একটা থার্ডক্লাস গানকে অস্কার পুরস্কারে সম্মানিত করে দিলো।। আপাতত “নাটু-নাটু” নাটক করে,, দুই বাহু প্রসারিত করে,, উরু দুলিয়ে নাচতে থাকুন।। এর অন্দরে লুকিয়ে থাকা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বুঝতে কিছুদিন সময় লেগে যাবে।। আপাতত বুঝতে পারবেন না।। জীবনের বেসিক শিক্ষাRead More →