ভারতে টিকাকরণের গতি বাড়ছে, ৩২ কোটি পেয়ে গেছেন, আমেরিকাকেও ছাপিয়ে যাবে শিগগির

ভারতে টিকাকরণ ঢিমে তালে হচ্ছে এমন অভিযোগ উঠেছিল নানা মহলেই। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে সোমবার অবধি ৩২ কোটি ৩৬ লাখ মানুষ টিকার একটি বা দুটি ডোজ পেয়ে গেছেন। জুলাই মাসের মধ্যে লক্ষ্য পূরণ তো হবেই, আরও বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। আমেরিকায় আজ অবধি ৩৩ কোটি মানুষেরRead More →

৫০-হাজারের নীচে দৈনিক সংক্রমণ, ভারতে কোভিডে মৃত্যু কমে ৯৭৯

কমতে কমতে ভারতে ফের ৫০-হাজারের নীচে নেমে এল দৈনিক কোভিড-সংক্রমণ, মৃত্যুর সংখ্যাও ১-হাজারের কম। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৪৬,১৪৮ জন, এই সময়ে ভারতে প্রাণ হারিয়েছেন ৯৭৯ জন করোনা-রোগী। রবিবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৫৮ হাজার ৫৭৮ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছেRead More →

ভারতে ৪০.৬৩-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট, সুস্থতা ক্রমেই ঊর্ধ্বমুখী

 ভারতে ৪০.৬৩-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ জুন সারা দিনে ভারতে ১৫,৭০,৫১৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৪০,৬৩,৭১,২৭৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৫,৭০,৫১৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তRead More →

এনএইচআরসির নোটিশে বলেছে যে, জনসাধারণের সকল সদস্যকে অবহিত করা হয়েছে যে ভুক্তভোগী বা অভিযোগকারীরা তাদের বর্ণ, ধর্ম, লিঙ্গ, জাতি ইত্যাদি নির্বিশেষে এনএইচআরসির কমিটির সদস্যদের সাথে দেখা করতে এবং তাদের প্রতিনিধিত্ব জানাতে স্বাগত

বিধানসভা ফলাফল বের হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে সহিংসতা সৃষ্টি হওয়ায় এই রাজ্যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের এই রাজনৈতিক অত্যাচারে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যপাল জগদীপ ধনকারের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ বিশেষ করে হিন্দুরা অনেক নৃশংসতার মুখোমুখি হয়েছে, রবিবার ভারতের জাতীয়Read More →

পুলিশি তৎপরতায় জম্মু শহরের একটি শপিং মলে বানচাল নাশকতা, বিপুল বিস্ফোরক-সহ ধৃত ২ সন্ত্রাসবাদী

জম্মু বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর রবিবার জম্মু শহর থেকে খানিক দূরে একটি শপিং মল থেকে দুই সন্ত্রাসবাদীকে হাতেনাতে ধরল পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র, বিস্ফোরক ও বুলেট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, জম্মু শহরে বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল এই সন্ত্রাসবাদীরা। হাতেনাতে দু’জনকে ধরতে পারায় বড়সড় নাশকতা এড়ানোRead More →

দেহাতে পৌঁছে নস্টালজিক রামনাথ কোবিন্দ, জন্মভিটের মাটি ছুঁয়ে প্রণাম রাষ্ট্রপতির

রবিবার উত্তরপ্রদেশের কানপুর দেহাতের পরাউঙ্খ গ্রামে পা রাখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমান থেকে নামার পরই জন্মভিটের মাটি ছুঁয়ে প্রণাম করেন তিনি।কানপুর দেহাতের পরাউঙ্খ গ্রামে জন্ম কোবিন্দের। সেখানেই কেটেছে তাঁর শৈশব, যৌবন। রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর থেকে আর ওই গ্রামে যাওয়া হয়নি। বহুবার চেষ্টা করেছেন কিন্তু, করোনার জন্য তা পিছিয়েRead More →

একশো শতাংশ ভ্যাকসিনেশন সম্পন্ন নাগাল্যান্ডের তিন গ্রামে, ‘মন কি বাত’-এ ধন্যবাদ প্রধানমন্ত্রীর

নাগাল্যান্ডের তিন গ্রামে একশো শতাংশ ভ্যাকসিনেশন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট গ্রামগুলির বাসিন্দা এবং প্রশাসন সহ এই কর্মসূচিতে নিয়োজিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ রবিবার আকাশবাণীতে সম্প্রচারিত ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নাগাল্যান্ডের এই তিন গ্রামের প্রসঙ্গ টেনে এনেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমি শুনেছি, নাগাল্যান্ডের তিনটি গ্রামে কোভিডের ভ্যাকসিনেশন ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। এটা সংশ্লিষ্টRead More →

মন কি বাত’ অনুষ্ঠানে মিলখা সিংকে শ্রদ্ধা মোদীর, অলিম্পিকের জন্য শুভেচ্ছা জানালেন অ্যাথলিটদেরও

রবিবার ৭৮ তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কিংবদন্তি মিলখা সিংকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বকালের সেরা অ্যাথলিটের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন তিনি। সেই সঙ্গে আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলিটদের আগাম শুভেচ্ছা দিলেন তিনি। তাঁর বিশ্বাস, বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবেনRead More →

গুজবে কান দেবেন না, ভ্যাকসিন নিন’, দেশবাসীকে বোঝাতে নিজের মায়ের উদাহরণ টানলেন প্রধানমন্ত্রী মোদী

 গত জানুয়ারি মাস থেকে দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকাকরণ শুরু হয়েছে। কিছুদিন আগে দেশের সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখনও অনেকেই ভ্যাকসিন নিতে চাইছেন না। হয়তো ভয়, হয়তো স্রেফ অবজ্ঞা।ভ্যাকসিনে এই অবহেলার বিরুদ্ধেই রবিবার ৭৮ তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রতি মাসেরRead More →

সুরে দিকদিগন্ত আজও পঞ্চমমুখর

আজ সারা দেশের গানের সুরে পঞ্চমের উচ্ছ্বাস! কিন্তু নেওয়ার ভাণ্ডারে কতটাই বা তাঁকে আমরা দিতে পেরেছি?‘নাইন্টিন ফরটি টু আ লভ স্টোরি’র পর আর ডি-র হাতে কোনও কাজ ছিল না। সেই নব্বইয়ের দশকে রাহুল দেব বর্মনকে কোনও কাজ দেওয়া হত না! বলা হত, উনি সুর করলে ছবির গান হিট হবে না!Read More →