রাজ্যসভার বাদল অধিবেশনে করোনা হানা, আক্রান্ত ৮৩ জন আধিকারিক

সুরক্ষা বিধি ছিল, বারবার সুরক্ষা নিয়ম স্মরণও করিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেককে। তবু শেষ রক্ষা করা গেল না। রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন বাদল অধিবেশনের শেষে রাজ্যসভার ৮৩ জন আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। প্রত্যেক করোনা আক্রান্তকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য এই করোনা সংক্রমণের ভয়েই বাদল অধিবেশনের সময়সীমাRead More →

২৪ ঘন্টায় ১৪.৯২ লক্ষ, ভারতে ৬.৮৯ কোটির ঊর্ধ্বে করোনা-পরীক্ষা

দৈনিক কোভিড-১৯ পরীক্ষায় সর্বোচ্চ রেকর্ড ভারতে! বিগত ২৪ ঘন্টায় ভারতে ১৪.৯২ লক্ষেরও বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৬.৮৯ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১৪,৯২,৪০৯টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সমগ্র দেশে ৬,৮৯,২৮,৪৪০টিRead More →

৫৮-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯২,২৯০

মারণ করোনাভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত ভারতে। বাড়তে বাড়তে ভারতে ৫৮-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৮,১৮,৫৭১-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,১৪১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬,০৫২ জন। শুক্রবারRead More →

করোনা মোকাবিলায় পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসায় জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

‘‘করোনা মোকাবিলায় পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসা ও নজরদারি এই ক্ষেত্রগুলির ওপরেই এখন প্রত্যেক রাজ্যের বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন’’, বুধবার ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা পর্যালোচনা বৈঠকে এমনই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে দেশের মধ্যে ৭টি রাজ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি। রাজ্যগুলি হল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লিRead More →

কলকাতায় ফের একদিনে মৃত্যু ও অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বাড়ল

ফের শহরবাসীর উদ্বেগ বাড়ছে৷ একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা৷ মঙ্গলবারের তুলনায় ৫ জন বেশি৷ এছাড়া বেড়েছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ অন্যদিকে শহরে বাড়ছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও৷ বুধবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,শুধু কলকাতায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ জনের৷ মঙ্গলবার ছিল ৭ জন৷ সব মিলিয়ে শহরে মোট মৃতের সংখ্যাRead More →

ভারতে পরপর পাঁচ দিন আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেল সুস্থতা

করোনা কালে কেটে গিয়েছে বেশ কয়েকমাস। এখনও কোনও দিশা দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ। তবে এবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে কিছু আশা দেখছে সাধারণ মানুষ। রিপোর্ট বলছে, পরিসংখ্যান অনুযায়ী পরপর পাঁচদিন নতুন আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি। জানা গিয়েছে, ২৪ ঘণ্টায় এক লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। এছাড়া গত মঙ্গলবার এক মাসেরRead More →

৫৭-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯১,১৪৯

সুস্থতার সংখ্যা ক্রমাগত স্বস্তি দিলেও, মারণ করোনাভাইরাসের দৌরাত্ম্যে নাজেহাল ভারত। ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ৫৭-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৭,৩২,৫১৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তRead More →

দু’লক্ষ টাকা অগ্রিম না দেওয়ায় অ্যাম্বুল্যান্সেই পড়ে কোভিড রোগী! ফের কাঠগড়ায় ডিসান হাসপাতাল

এর আগেও অগ্রিম দু’লক্ষ টাকা জমা না দিলে করোনা রোগীকে (COVID-19 patient) ভরতি নিতে রাজি না হওয়ার অভিযোগ উঠেছিল বাইপাসের ডিসান হাসপাতালের (DESUN Hospital) বিরুদ্ধে। আবারও একই অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কের বাসিন্দা শুভ্রা ঘোষ এমনই অভিযোগ জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কমিশনের কাছে। কেবল ডিসান নয়, তাঁরRead More →

লাগাতার ষষ্ঠদিন দেশে আক্রান্তের থেকে বেশি করোনাজয়ীর সংখ্যা! কমছে চিকিৎসাধীন রোগী

লক্ষ্মীবারের সকালে পাওয়া দুটি পরিসংখ্যান করোনার বিরদ্ধে ভারতের লড়াইয়ের জন্য সুখবর বয়ে আনল। প্রথমটা হল, টানা পাঁচদিন দেশে নতুন আক্রান্তের সংখ্যাটা ৯০ হাজারের নিচে। সংখ্যাটা উদ্বেগজনক হলেও এই সময় যতটা আশঙ্কা করা হয়েছিল তার থেকে অনেকটাই কম। দ্বিতীয়টি হল, এই নিয়ে টানা ছ’দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যার থেকে সুস্থতার সংখ্যাটাRead More →

উৎসবের মরসুমে কোভিডবিধি না মানলে ৮০ শতাংশ মানুষ সংক্রমিত হবেন, সতর্কবার্তা নীতি আয়োগের

আগামী মাস থেকে শুরু হতে চলা উৎসবের মরশুমে দেশবাসীকে কঠোর ভাবে কোভিড-স্বাস্থ্যবিধি মানতে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা। তাঁরা জানিয়ে দিলেন, এখনও সংক্রমিত হতে পারেন দেশের ৮০ শতাংশ মানুষ। স্বাস্থ্য মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের (Niti Ayog) সদস্য (স্বাস্থ্য) বি কে পাল (B K Pal) বলেছেন, “স্বাস্থ্যবিধি পালনে ঢিলেঢালা মনোভাব চলবেRead More →