ভারতে ৭.৫৬ কোটির উর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৮৩.৫৩ শতাংশ

দৈনিক কোভিড-১৯ পরীক্ষায় ফের রেকর্ড ভারতে! বিগত ২৪ ঘন্টায় ভারতে ১৪.২৩ লক্ষেরও বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৭.৫৬ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১৪,২৩,০৫২টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত সমগ্র দেশে ৭,৫৬,১৯,৭৮১টিRead More →

৬৩-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯৮,৬৭৮

দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৬৩-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৩,১২,৫৮৫-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,১৮১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬,৮২১ জন। স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যাও,Read More →

রাজ্যের কোন কোন জেলায় দাপট দেখাচ্ছে করোনা, বাড়ছে উদ্বেগ

মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷ কতজন সুস্থ হয়ে উঠেছেন৷ কি বলছে স্বাস্থ্য দফতর৷ উত্তর ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ৬৩৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৫০,৮৩৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ৪৪,১৯৯ জন৷Read More →

২৪ ঘন্টায় ১০.৮৬ লক্ষ, ভারতে ৭.৪১ কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট

দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৭.৪১ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। তবে, ভারতে ফের অনেকটাই নিম্নমুখী দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৮৬,৬৮৮টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত দেশে ৭,৪১,৯৬,৭২৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চRead More →

আশঙ্কাজনক করোনা রোগীর চিকিৎসায় বিশেষ দল গঠনের সিদ্ধান্ত

আশঙ্কাজনক করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, রাজ্যের সমস্ত কোভিড হাসপাতালগুলিতে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই কুইক রেসপন্স টিম তৈরি করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসকরা এই দলেRead More →

দেশে এখনও পর্যন্ত প্রতি ১৫ জনে একজন করোনার সংস্পর্শে এসেছেন, দাবি ICMR-এর

গত আগস্ট পর্যন্ত প্রতি পনেরো জনে একজন করোনা ভাইরাসের (Coronavirus) সম্মুখীন হয়েছেন। দশ বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে হিসেবটা এরকমই। আইসিএমআর-এর (ICMR) এমন দাবিকে মঙ্গলবার মান্যতা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। গত ১৭ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর আইসিএমআর-এর করা দ্বিতীয় জাতীয় সেরো-সার্ভে রিপোর্ট থেকে তেমনটাই জানা গিয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত দেশেরRead More →

করোনাকালে আশার আলো, দেশে আরও কমল দৈনিক সংক্রমণ

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার গ্রাফ নিম্নমুখী। কয়েকদিন ধরেই কমছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। সংক্রমণ কমার পাশাপাশি কমছে করোনায় মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ৭০ হাজার ৫৮৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় যা কয়েক হাজার কম। একইসঙ্গে একদিনের নিরিখে দেশে করোনায় মৃতের সংখ্যাও কমেছে। গত ২৪Read More →

বৃহস্পতিবার দিল্লিতে মুকুল-দিলীপদের সঙ্গে বৈঠক অমিত শাহের

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৎপরতা বাড়াচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আগামী বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Home Minister Amit Shah) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায় এবং রাজ্যের আরও কয়েক জন নেতা। অমিত শাহ ছাড়া কেন্দ্রীয় নেতাদেরRead More →

৬১-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯৬,৩১৮

ভারতে প্রতিদিনই বেড়েই চলেছে করোনাভাইরাসের দৌরাত্ম্য! দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৬১-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬১,৪৫,২৯২-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেনRead More →

২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত ৩,১৫৫ জন

করোনা কাঁটায় নাজেহাল শহর। যত সময় বাড়ছে ততোই আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা। এরই মাঝে গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১৫৫ জন । সোমবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনের মাধ্যমে আরও জানা যাচ্ছে ,গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তRead More →