লেফটরা লিবারেল এই কথাটা যেমন সম্পূর্ণ মিথ্যা, তেমনি মিথ্যা যাদবপুর মুক্তমনাদের জায়গা

লেফটরা লিবারেল এই কথাটা যেমন সম্পূর্ণ মিথ্যা, তেমনি মিথ্যা যাদবপুর মুক্তমনাদের জায়গা l আনিস, বাগটুই নিয়ে সিপিএম প্রতিবাদ করে, কিন্তু কালিয়াগঞ্জ নিয়ে করে না, কারণ তারা প্রমান করতে চায় তারা মুসলিমদের বন্ধু, লিবারেল l কিন্তু চীন যখন কোটি কোটি মুসলিম উইঘুরদের উপর অত্যাচার চালায় তখন তারা আর লিবারেল থাকে নাRead More →

একটা স্বপ্নদীপের থেকে খুনী হলেও নো ভোট্টুরা সরকারের বেশী কাজের

যাদবপুরের ঘটনায় অনেকেই বলছেন এসএফআইকে এই ঘটনার জন্য দায়ী করা অনুচিত হচ্ছে।কারণ তারা নাকি যাদবপুরে ততোটাও “শক্তিশালী” নয়। আচ্ছা এই যে দশ তারিখের প্রেস রিলিজ এসএফআই-এর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল, এখানে ঠিক কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে আত্মহত্যা। তা এসএফআই-এর হাতে কি দশ তারিখে এমন কোন প্রমাণ ছিলRead More →

জম্বু কাশ্মীরের ভারতে যোগদান একটি পরিপূর্ণ বিষয়: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্ব ভারতের কাছে সমর্পণ করাটা কোনো শর্তসাপেক্ষে বিষয় ছিলো না‚ বরং ছিলো একটা পরিপূর্ণ ঘটনা। ১৯৪৭ এর অক্টোবরে প্রাক্তন প্রিন্সলি স্টেটটির ভারতে যোগদান কোনো শর্তসাপেক্ষ ছিলো না। এবং একে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদকে স্থায়ী বলাটা সত্যিই কঠিন। প্রধান বিচারপতিRead More →

চিত্তরঞ্জনকে নির্দেশ দিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের আত্মা, ‘‘ইউ মাস্ট ডিফেন্ড অরবিন্দ’’! 

প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কুখ্যাত ডগলাস কিংসফোর্ডকে তখন হত্যার চেষ্টা চালাচ্ছে বিপ্লবীরা। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী ব্যর্থ হলেও পরিকল্পনা বন্ধ হয়নি। উল্টোদিকে, কিংসফোর্ডকে হত্যার ‘ষড়যন্ত্রকারীদের’-ও হন্যে হয়ে খুঁজছে ব্রিটিশ পুলিশ। ১৯০৮ সালের ২ মে, মুরারিপুকুরের বাগানবাড়ি, ৪৮নং গ্রে স্ট্রিট, ১৩৪ নং হ্যারিসন স্ট্রিট-সহ কলকাতার নানা ডেরায় তল্লাশি হল। গ্রেপ্তার হলেন বারীন্দ্রকুমার ঘোষ, অরবিন্দRead More →

নেতাজির মাতৃভক্তি ও কোদালিয়ার বসুবাড়ির দুর্গাপুজো

কোদালিয়ার বসুবাড়ির প্রতিমা “আমরা মা-কে চাই কেন? তার কারণ এই যে, মা-কে বাদ দিয়ে কোনও পূজাই হয় না। আমাদের সমাজের ইতিহাসে যখনই বিপদ-আপদ জুটিয়াছে, তখনই মা-র আবাহন করিয়াছি। আমাদের অন্তরের যাহা কিছু পাইয়াছি, তাহা লইয়াই মাতৃমূর্তি রচনা করিয়াছি। …মানুষ জীবনে এমন একটি স্থান চায় যেখানে তর্ক থাকবে না—বিচার থাকবে না—বুদ্ধিRead More →

বারীন ঘোষের ‘জেলভাঙার চক্রান্ত’

মাথায় আমার খেয়াল চুকিবামাত্রই পত্রপাঠ যোগাড়যন্ত্রে লাগিয়া গেলাম। কোর্টে যাইতাম আসিতাম ও সেখানে কয়েকজন বন্ধুর সহিত যোগাযোগে বন্দোবস্ত করিতাম। টাকার ব্যবস্থা হইল, অস্ত্ৰ সংগ্ৰহ চলিতে লাগিল বাহিরে বাহিরে; স্থির হইল, ১০৷ ১২টি রিভলবার বাহিরে সংগ্ৰহ করিয়া জেলের মধ্যে একে একে আনানো হইবে, তাহার পর কোন জেলের লোককে কোন রকমে উৎকোচেRead More →

ক্ষুদিরামের মা

সেই হারা-ক্রন্দনের আশ্বাস-গান শুনে আজও অতি বড়ো পায়াঙ্গ মেয়েরও চোখে জল আসে, গা শিউরে ওঠে। আমাদের মতো কাপালিকেরও রক্ত-আঁখি আঁখির সলিলে টলটল করে ওঠে। কিন্তু বলতে পারো কি দেশের জননীরা, আমাদের সেই হারা ক্ষুদিরাম তোমাদের কার ঘরে এসেছে? তোমরা একবার তোমাদের আপন আপন ছেলের কণ্ঠের পানে তাকাও, দেখবে – তাদেরRead More →

আজও র‍্যাগিং সংস্কৃতিকে বুকচিতিয়ে লালনপালন করছে এক অংশের পড়ুয়া, কেন?

১০ অগাস্ট। বিকেলবেলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ ভবনের সামনে তখন পড়ুয়াদের বিক্ষোভ চলছে সামনেই একটা ছেঁড়া হোর্ডিং, সেটি নামিয়ে নতুন হোর্ডিং লাগানো হচ্ছে। তাতে বড়ো বড়ো করে লেখা “Ragging: A Criminal Offence…” সঙ্গে আরও দুকলি যার বাংলা করলে দাঁড়ায়, “র‍্যাগিংয়ের শিকার কিংবা সাক্ষী যেকোনো ব্যক্তি হোর্ডিংয়ে দেওয়া এন্টি র‍্যাগিং স্কোয়াডের সদস্যদেরRead More →

দুয়ারসিনি – অরণ্যের মাঝখানে লুকোনো খাজানা    

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে দুয়ারসিনি এখনও জায়গা করে উঠতে পারেনি। তবে মন যদি চায় জঙ্গলে খানিকটা নিরিবিলি সময় কাটাতে, পুরুলিয়ার এই ছোট্ট গ্রামের তুলনা হয় না। ইকো-ট্যুরিজমের জন্য আদর্শ। লোকজনের ভিড় নেই। প্রকৃতি তার আদিম সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে। চারদিকে সবুজের সমারোহ। শাল, শিমুল, পিয়াল, পলাশ – কত রকমেরRead More →

বাঁকুড়ার মায়াবী নির্জন অরণ্য

বারো মাইল জঙ্গল, রানিবাঁধ-সুতান বাঁকুড়ার কথা বললে সবার আগে কী মনে পরে আপনার? লাল মাটির এলোমেলো কোলাজ, রুখা-শুখা প্রান্তর, বাঁকুড়ার পুতুল কিংবা ঐতিহাসিক মল্লভূম? কখনও দিগন্ত বিস্তৃত মায়াবী সবুজ বনের দৃশ্যপট কি ভেসে ওঠেনি ভাবনায়? পরের বার যখন বাঁকুড়া যাবেন, অন্যান্য জনপ্রিয় গন্তব্যের পাশাপাশি একবার গভীর অরণ্যে যেতে ভুলবেন না। আজ সেইRead More →