অপরাধীরা কুঁকড়ে যেত, চিনে নিন দেশের সেরা ৭ এনকাউন্টার স্পেশালিস্টকে

এনকাউন্টার। আপতত এই শব্দটাই এখন জনমানসে সবচেয়ে আলোচ্য হয়ে উঠেছে। সাইবারাবাদ পুলিশ গত শুক্রবার ভোর রাতে হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে অভিযুক্ত চারজনকে খতম করেছে এনকাউন্টারে। তারপর থেকেই উত্তাল দেশ। আড়াআড়ি বিভক্ত জনতা। একটা অংশ প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। রাতারাতি নায়ক বনে গিয়েছেন পুলিশ অফিসার ভিএস সাজ্জানার। আরেকটা অংশের বক্তব্য, মোটেই ঠিক কাজ হয়নি।Read More →

অন্ধ্র-তেলঙ্গানায় গত কয়েক বছরে অন্তত সাতবার ঘটেছে এনকাউন্টার কিলিং

শুক্রবার ভোরে সারা দেশের ঘুম ভাঙল এনকাউন্টারের খবর শুনে। তেলেঙ্গনা পুলিশ তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনে অভিযুক্তদের ‘এনকাউন্টারে’ মেরেছে। চার অভিযুক্ত, আরিফ, শিবা, নবীন ও চেন্নাকেশাভুলু নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। উদ্দেশ্য, পুরো ঘটনার পুনর্নির্মাণ। অভিযোগ, তখন তারা পালাতে চেষ্টা করে। দুই অফিসারের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। পুলিশ ‘আত্মরক্ষার্থে’Read More →

খাবার জোটে না শিশুদের, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলাল গ্রামবাসীরা

শিশুদের জন্য দৈনিক বরাদ্দ রয়েছে পুষ্টিকর খাবার। রয়েছে রান্নার সামগ্রী। উনুন ও রান্নাঘর সমেত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও আছে। এমনকি রয়েছে দিদিমনি ও সহায়িকাও। কিন্তু তবুও শিশুদের কপালে ঠিকমত খাবার জোটে না বলে অভিযোগ। অভিভাবক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য সকলেই এই ব্যাপারে একাধিকবার অভিযোগ জানালেও অবস্থার কোনও বদল হয়নি। বাধ্যRead More →

কলঙ্কিত গডম্যানরা: ধর্ষণ, শ্লীলতাহানি, এমনকি ভক্তদের যৌনদাসী করে রাখার অভিযোগ যাঁদের বিরুদ্ধে

নকল হতে সাবধান—অতি পরিচিত এই বাক্যবন্ধটা এখন আপেক্ষিক। আমাদের সমাজে আসলে-নকলে গলাগলি সর্বক্ষণের। স্বঘোষিত সাধু, বাবা এবং সর্বোপরি বাপুদের নানা ঘৃণ্য অপরাধের অভিযোগে দেশজুড়ে বিভ্রান্তির বাতাবরণটা এতটাই বেড়ে উঠেছে যে, কে প্রকৃত ধার্মিক আর কেই বা অধার্মিক, সেই ভেদাভেদটা বড়ই অনিশ্চিত হয়ে পড়েছে। ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমেরRead More →

গণধর্ষণ মধ্যপ্রদেশে, স্কুল শিক্ষিকাকে টেনে নিয়ে গিয়ে নারকীয় নির্যাতন চালাল চারজন

ধিক্কার শব্দটা ক্রমশই তার মর্যাদা হারাচ্ছে। গণরোষ, প্রতিবাদ, আইনকানুন সবকিছুই অর্থহীন হয়ে পড়ছে ধীরে ধীরে। হায়দরাবাদ, তেলঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, কলকাতা, মধ্যপ্রদেশে—একের পর নারী নির্যাতনে রক্তাক্ত হচ্ছে দেশ। মাথা নত হচ্ছে লজ্জায়। হায়দারাবাদের পুলিশি এনকাউন্টার নিয়ে যখন তর্ক-বিতর্কের আগুন জ্বলছে দেশে সেই সময়েই বিহার, কলকাতায় একের পর এক শিশু ধর্ষণ হয়েছে।Read More →

জেলে গো-পালন করলে অপরাধ প্রবণতা কমে: আরএসএস প্রধান মোহন ভাগবত

এ গরুর আবরণ! গত বছর কয়েক ধরে চলতি গো-পর্বে শনিবার নতুন সংযোজন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার পুণেতে গো-সেবা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাগবত। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সেখানেই বক্তৃতা প্রসঙ্গে সঙ্ঘ প্রধান বলেন, জেলের মধ্যে যে বন্দিরা গো-পালন করে, দেখা গিয়েছে তাদের মধ্যে অপরাধ প্রবণতা কমে যায়। ভাগবতRead More →

পার্শ্ব-শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

“আমি তো অনেক আগে থেকেই বলছি আলোচনায় বসার জন্য। তবে সোমবার আলোচনায় বসা সম্ভব নয়। মঙ্গলবার বিকাশ ভবন যাব। চিঠি দেখব। তারপর সিদ্ধান্ত নেব।” শনিবার পার্শ্বশিক্ষকদের তরফে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterji)। এ প্রসঙ্গে শিক্ষা দপ্তরের মাধ্যমিকের পরিবারের জন্য টেস্ট পেপার উদ্বোধনের এক অনুষ্ঠানেRead More →

ব্যক্তিগত আয়করে ছাড় মিলতে পারে বাজেটে, ইঙ্গিত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

আসন্ন সাধারণ বাজেটে ব্যক্তিগত আয়করে ছাড় মিলতে পারে মধ্যবিত্তদের। শনিবার অন্তত তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারের মেয়াদের শুরুতেই আয়করের হার কমানো ভারতীয় শাসন ব্যবস্থায় খুব একটা প্রচলিত নয়। বরং অতীতে বারবার দেখা গিয়েছে, সরকারের মেয়াদের শেষ দিকে যখন পরের ভোট প্রায় আসন্ন তখনই ব্যক্তিগত আয়করে ছাড়Read More →

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, উড়ালপুর থেকে ছিটকে পড়ে মৃত্যু বাইক চালকের

ফের কলকাতার মা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটল। শনিবার রাতে রেলিং টপকে উড়ালপুর থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক বাইক চালকের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজের দিক থেকে পিটিএসের দিকে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। মৃতের নাম কমলেশ সিং। রাত ১০টা নাগাদ ফ্লাইওভারের এজেসি বসু রোড ক্রসিংয়েRead More →

দিল্লির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৪৩, আহত আরও অন্তত কুড়ি জন

রবিবার সকালে মধ্য দিল্লির একটা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত কুড়ি জন। ঘটনাস্থলে তিরিশটিরও বেশি দমকলের গাড়ি পাঠানো হয়েছে। এদিন সকালে রাণী ঝাঁসি রোডের আনাজ মান্ডির একটি কারখানায় ওই আগুন লাগে। কী থেকে আগুন লেগেছে তা অবশ্য পরিষ্কার নয়। কারখানার মধ্যেRead More →