কোথায় বাড়ছে করোনা, একনজরে স্বাস্থ্য ভবনের বুলেটিন

কলকাতা: প্রতিদিনই রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয় কোন জেলায় কতজন আক্রান্ত ও মৃত৷ এছাড়া কতজন সুস্থ হয়ে উঠেছেন সেই তথ্যও তুলে ধরা হয়েছে৷ রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷Read More →

BREAKING: দেশজুড়ে সংক্রমণ ছাড়াল ৩৬ লক্ষ, মৃত্যু ৬৪ হাজারেরও বেশি

দেশে ফের লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় আবার করোনা আক্রান্ত হলেন ৭৮ হাজারের বেশি মানুষ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯৭১ জনের। নতুন করে ৭৮ হাজার ৫১২ জনের আক্রান্ত হওয়াতে দেশজুড়ে মোট করোনা আক্রান্তর সংখ্যা পৌঁছল ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬ এ। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৭ লক্ষ ৮১Read More →

BREAKING: ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা রাজ্যে

কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হল। আগে ৩১ অগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল। হিসেব মত সোমবারই শেষ হচ্ছে সেই লকডাউনের মেয়াদ। আর তার আগেই লকডাউনের মেয়াদ নতুন করে বাড়ানোর কথা ঘোষণা করা হল। সোমবার এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে। স্কুল, কলেজ বা কোনও শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খোলাRead More →

সুকন্যা সমৃদ্ধি যোজনা না পিপিএফ, বিনিয়োগের ক্ষেত্রে কীসে লাভবান

কন্যা সন্তানের পিতাদের জন্য নারী শিক্ষার উন্নয়নের কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে এসেছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা। যা প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের একটি অংশ। এই প্রকল্পের সুবিধা নিয়ে উপকৃত হচ্ছেন অনেকে সাধারন মানুষ। এদিকে দীর্ঘমেয়াদি লগ্নি প্রকল্প হিসেবে রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ ৷ এই দুই প্রকল্পেরRead More →

প্রোটোকল মেনেই ৭, ১১, ১২ পূর্ণ লকডাউন বাংলায়

গত কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আনলক ৪ নিয়ে নতুন গাইডলাইন প্রকাশিত হয়। যেখানে স্পষ্ট করে বলা হয়, সংক্রমিত এলাকা ছাড়া রাজ্যের আর কোথাও লকডাউন করার অধিকার রাজ্য সরকারের নেই। স্বতন্ত্রভাবে লকডাউন করতে হলে রাজ্য সরকারকে কেন্দ্রের অনুমতি নিতে হবে। সেখানে ৭, ১১, ১২ এই তিন দিন বাংলায় পূর্ণ লকডাউন হবেRead More →

৮ তারিখ থেকে কলকাতায় ছুটবে মেট্রো: জানাল নবান্ন

দীর্ঘ কয়েকমাস পর ফের সচল হচ্ছে কলকাতার লাইফ লাইন। প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে মেট্রোর ঝাঁপ। অবশেষে খুলতে চলেছে। আগামী ৮ তারিখ থেকে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। স্বাস্থ্য বিধি মেনে পাতালপথে ছুটবে মেট্রো। ইতিমধ্যে স্যানেটাইজ করা হচ্ছে মেট্রো রেকগুলিকে। জানা যাচ্ছে প্রত্যেকদিনই রেকগুলিকে জীবাণুমুক্ত করার কাজ চালানো হবে। স্টেশনগুলিকে নিয়মRead More →

ফের ধামাকা, এবার ৩০ দিনের জন্য ফ্রি ইন্টারনেট ডেটা পরিষেবা পাবেন JioFiber গ্রাহকরা

পুজোর আগেই ফের দুর্দান্ত অফার ঘোষণা রিলায়েন্সের। ওয়ার্ক ফ্রম হোমে আরও খানিকটা সুবিধা করে দিতে আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির মুকেশ আম্বানির সংস্থা। মাসে ৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করুন JioFiber, আর পেয়ে যান একগুচ্ছ সুবিধা। নতুন ইউজারের সংখ্যা বাড়াতেই এই নয়া প্ল্যানের ঘোষণা বলে জানা গিয়েছে। নতুন বছর হোক কিংবা বড়দিন,Read More →

ফের ভারতের জমি দখলের চেষ্টা চিনের, প্রতিহত করল ভারতীয় সেনা

ফের পূর্ব লাদাখ (Ladakh) সীমান্তে ভারত-চিন সংঘাত। প্যাংগং লেকের কাছে চিনের আগ্রাসন প্রতিহত করল ভারতীয় সেনা (Indian Army)। সোমবার ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, প্যাংগং লেকের (Pangong Tso lake) দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করে লালফৌজ। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায়Read More →

প্রকৃতি আমাদের পালনকর্তা, তাকে রক্ষা করতে হবে : মোহন ভাগবত

সৃষ্টি এবং মনুষ্য জাতিরমধ্যে সম্পর্ক রয়েছে সেই জন্যপ্রকৃতির সংরক্ষণ করাটা আমাদের কর্তব্যেরমধ্যে পড়ে বলে জানিয়েছেনরাষ্ট্রীয় স্বয়ংসেবক সরসঙ্ঘচালক ডা: মোহন ভাগবত। রবিবারপ্রকৃতি বন্ধন কার্যক্রমে বক্তব্যরাখতে গিয়ে মোহন ভাগবতজানিয়েছেন, পরিবেশ দিবস কোনমনোরঞ্জন করার মতন কার্যক্রমনয়।এইদিবস পালনের মূল উদ্দেশ্যহচ্ছে সম্পুর্ণ মানবজাতির জীবনযাপনকে আরও উন্নততর করা। মানুষনিজেই প্রকৃতির একটি অন্যতম উপাদান।প্রকৃতিরওপর জয় নয়।কারণ প্রকৃতি আমাদেরপালনকর্তা। সৃষ্টিএবং মানব জাতি যখনসুরক্ষিত হবে তখনই জীবনসুন্দরময় হয়ে উঠবে।একদিনের এই উপদেশ বছরভরনিজের কার্যক্রমের মধ্যে করে দেখাতেহবে।আরতখনই মানবজাতির জীবন সুখ এবংসমৃদ্ধিতে ভরে উঠবে।বিগত তিন থেকেসাড়ে তিনশ বছরের মধ্যেসংস্কৃতির যে বিচ্যুতি ঘটেছে,তা আগামী আড়াইশো বছরেরমধ্যে পুনরুজ্জীবিত করতে হবে।সংঘের ৩০ আগস্ট পরিবেশদিবস উদযাপন মূল লক্ষ্যহচ্ছে এটা। শরীরেরপ্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখনস্বাভাবিক ক্রিয়া করতে থাকে ততক্ষণপর্যন্ত শরীর সচল থাকে। নিষ্প্রাণশরীরে অঙ্গ-প্রত্যঙ্গ কাজকরা বন্ধ করে দেয়। শক্তিরওপর নির্ভরশীল শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ। ঠিকএকইভাবে সৃষ্টিতে সবকিছু একে অন্যেরপ্রতি নির্ভরশীল।মনুষ্যজাতি সৃষ্টির অংশ।তাইসৃষ্টির দেখভাল করাটা আমাদেরকর্তব্য। জীবনধারণেরজন্য যতটুকু প্রয়োজন ঠিকততটুকুই প্রকৃতির থেকে নেওয়া উচিত। এরবেশি নিলে তার শোষণেরপর্যায়ে পড়ে যায়।আমাদের পূর্বপুরুষ এইশিক্ষাই দিয়ে গিয়েছে।পরম্পরাগত ভাবে ভারতে প্রচলিতধারণা হচ্ছে বিকেল হলেগাছের সামনে যেতে নেই।বলাহয় সেই সময় গাছঘুমিয়ে থাকে।প্রতিটাভারতীয় এই ধারণা সম্পর্কেঅবগত। ভারতীয়দর্শনে গাছের মধ্যে জীবনকেখুঁজে পাওয়া হয়েছে।আর জীবন সৃষ্টির অংশ। আমাদেরসভ্যতায় পিঁপড়ে থেকে শুরু করেগরু কুকুর প্রত্যেককের মুখেখবর তুলে দেওয়ার পারিবারিকরীতি রয়েছে। কোননিরন্ন মানুষ যদি হঠাৎবাড়িতে চলে আসে তবেতাকে অন্নদান করাটা আমাদের কর্তব্য। আমাদেরএখানে গরু, সাপ, পর্বত,নদী, গাছকে উপাসনা করাহয়।কারণএই সব কিছুই সৃষ্টি। বর্তমানসময়ে আমরা এগুলোকে ভুলতেবসেছি। আমাদেরমনেই সেই হৃতজ্ঞান ফিরিয়েআনতে হবে। উল্লেখকরা যেতে পারে এদিনের বক্তব্য মোহন ভাগবত ভিডিওকনফারেন্সিং এর মাধ্যমে রাখেন।Read More →

ত্রিপুরায় লুকোচুরি খেলার নাম করে তৃতীয় শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ! অভিযুক্ত ৭ নাবালক

করোনাকালেও (CoronaVirus) ধর্ষকের কবল থেকে রেহাই পেল না ৮ বছরের নাবালিকা। লুকোচুরি খেলার নাম করে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৭ নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরায় (Tripura)। স্থানীয় সাব-ডিভিশনাল পুলিশ অফিসার প্রিয়া মাধুরী মজুমদার (Priya Madhuri Majumder) জানান, ৭ জনের বিরুদ্ধে নাবালিকার বাবা থানায় গণধর্ষণের অভিযোগ জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে,Read More →