সুন্দরবনবাসীর চিকিৎসার সুবিধায় নয়া উদ্যোগ, ডায়মন্ড হারবারে চালু নতুন কোভিড হাসপাতাল

একাধিক উপসর্গযুক্ত করোনা রোগীদের সুবিধায় এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে চালু হল কোভিড (COVID-19) হাসপাতাল। প্রাথমিকভাবে ৪০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ইতিমধ্যেই করোনার চিকিৎসা শুরু হয়েছে। দ্রুতই হাসপাতালটিকে ৮০ শয্যায় রূপান্তরিত করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। এদিকে, গত ২৪ ঘণ্টার মধ্যে করোনার (Coronavirus) বলি হয়েছেন ডায়মন্ড হারবারের দুই প্রশাসনিক আধিকারিক।Read More →

চালু হল মুম্বইয়ের লোকাল ট্রেন, চলবে কোভিড নিয়ম মেনেই

অবশেষে জনসাধারণের জন্য খুলে গেল মুম্বই লোকাল ট্রেন (Mumbai Local Train) পরিষেবা। তবে মুম্বইয়ের মতো ব্যস্ত নগরীতে এই ছাড় মিললেও পশ্চিমবঙ্গে এখনও কোনও সিদ্ধান্ত না হওয়ায় সাধারণ যাত্রীদের ট্রেনে চড়া নিষিদ্ধ। বুধবার মহারাষ্ট্র সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট, রিলিফ রিহাবিলিটশন বিভাগের সচিব কিশোর রাজে নিম্বালকার মধ্য ও পশ্চিম রেলের জেনারেল ম্যানেজারকে লিখিতভাবেRead More →

প্রথমে করোনা ভ্যাকসিন দেওয়া হবে কলকাতা কর্পোরেশনের নীচুতলার কর্মীদের

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের মোকাবিলার ক্ষেত্রে প্রথম সারিতে দাঁড়িয়ে যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করে চলেছেন তাদেরকে আগে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মূলত কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) যে সমস্ত সাফাই কর্মী যারা প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করে চলেছেন তাদেরকেই সবার আগেRead More →

৯২-এ জীবনাবসান, প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল

প্রয়াত হলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল। বৃহস্পতিবার আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। গত সেপ্টেম্বর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯২ বছর বয়সী কেশুভাই প্যাটেল। বৃহস্পতিবার ১১.৫৫ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। তবে, করোনাভাইরাসের জন্য তাঁর মৃত্যু হয়নি। আহমেদাবাদের স্টার্লিং হাসপাতালের পক্ষ থেকেRead More →

অপরিশোধিত জল, অস্বাস্থ্যকর পরিবেশে করোনায় মৃত্যুর হার অনেক কম, গবেষণায় প্রকাশ

স্বাস্থ্যবিধি না মানা অস্বাস্থ্যকর পরিবেশ, সঠিক স্যানিটেশন না হওয়া বা অপরিশোধিত অপরিষ্কার জল করোনার জেরে মৃত্যুর ঘটনা কমিয়ে দেয়। ভারতীয় গবেষকদের এক গবেষণায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (‌সিএসআইআর)‌, পুণের ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স এবং চেন্নাই ম্যাথেমেটিক্যাল ইন্সটিটিউটের গবেষকদের যৌথ উদ্যোগে হওয়া এইRead More →

বিজেপি ও এনডিএ যা বলে, তাই করে দেখায় : প্রধানমন্ত্রী

বিজেপি ও এনডিএ যা বলে, তাই করে দেখায়। বুধবার বিহারের দারভাঙ্গায় বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ”বিহারের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ‘জঙ্গল রাজ’ যাঁরা নিয়ে আসে, বিহারকে লুট করে তাঁদের ফের হারাবেন।” বুধবার দারভাঙ্গার রাজ ময়দানে জনসভা করেন প্রধানমন্ত্রী। এদিন শুরুতেইRead More →

ভারতের ভয়েই অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেয় ইমরান খানের সরকার

ভারতের ভয়েই অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান সরকার। এমনটাই বললেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতা সর্দার আয়াজ সাদিক (Ayaz Sadik)। বুধবার, পাক সংসদে দাঁড়িয়ে এমনটাই বলেছেন পাকিস্তান মুসলিম লিগের এই নেতা। তাঁর কথায়, ভারতের হামলার ভয়ে পা কাঁপছিল পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার (Kamar Javed Bajwa)। প্রচণ্ড ঘামছিলেন তিনি।Read More →

কাদের প্রথম করোনার টিকা দেওয়া হবে… কেন্দ্রকে তালিকা পাঠাচ্ছে রাজ্য

প্রথম দফায় কারা করোনার ভ্যাকসিন পাবেন? তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নভেম্বরের মধ্যেই তার তালিকা কেন্দ্রকে পাঠাবে রাজ্য সরকার। করোনা টিকা বাজারে আসেনি এখনও। কিন্তু ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকা বিতরণের রূপরেখা তৈরির কাজ। রাজ্য সরকারগুলোকে সেই তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যRead More →

তথ্য ফাঁসের আশঙ্কা! Airtel-Jio-Ola-Uber-Truecaller-কে তলব কেন্দ্রের

তথ্য ফাঁস হচ্ছে? বিষয়টি খতিয়ে দেখতে বেশ কয়েকটি সংস্থাকে তলব করল কেন্দ্রের সংসদীয় প্যানেল। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে টেলিকম অপারেটর সংস্থা জিও এবং এয়ারটেল, রয়েছে অনলাইন ক্যাব সংস্থা উবের ও ওলা। কেন্দ্রের জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বুধবার এই সমন পাঠায়। এই পার্লামেন্টারি কমিটির দায়িত্বে রয়েছেন বিজেপির লোকসভা সাংসদ মীনাক্ষী লেখি। এইRead More →

বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে ৪৮ ঘন্টার লকডাউন, পুলিশ বলছে ভুয়ো খবর

বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে ৪৮ ঘন্টার লকডাউন৷ এমনই একটি ভুয়ো খবর প্রকাশিত হয়েছে৷ পুলিশের নজরে আসতেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ৷ বুধবার কলকাতা পুলিশ টুইট করে জানিয়েছে, প্রকাশিত খবরটি ভুয়ো৷ এটি একটি পুরনো খবর৷ যা আতঙ্ক তৈরির জন্য সর্বশেষ সংবাদ হিসাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত হচ্ছে৷ ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ারRead More →