দু’দিনে পরপর তিনবার সফল মিসাইল উৎক্ষেপণ ভারতের

পরপর তিনবার পিনাকা গাইডেড মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত। পোখরানে গত ১২ মার্চ মিসাইল পরীক্ষা করা হয়। এর আগে ১১ মার্চ পরপর দু’বার পরীক্ষা করা হয়। তিনবারই সফলভাবে মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। ভারতীয় সেনা ব্যবহার করবে এই মিসাইল। এটি একটি মাল্টিপল রকেট লঞ্চার, যা ভারতের মাটিতেই তৈরি হয়েছে। ডিআরডিও-র হাতেইRead More →

মানুষকে ভোটদানে সচেতন করুন, তিন খানকে বার্তা মোদীর

আসন্ন লোকসভা নির্বাচনে সাধারন মানুষকে ভোটদান করতে বলিউডের তিন খানকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সোশাল মিডিয়ায় আমির খান ও সলমন খানকে ট্যাগ করে মোদী লেখেন, এবার আপনারা নিজেদের ‘আন্দাজে’ মানুষকে ভোট দিতে অনুপ্রাণীত করুন। এরপরের ট্যুইটেই অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও কর্ণ জোহরকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী লেখেন আপনারাRead More →

সীমান্তে নজর নির্বাচন কমিশনের, কথা নেপাল ও ভুটানের সঙ্গে

উত্তরবঙ্গের পাঁচটি লোকসভা আসনে দুষ্কৃতীদের দৌরাত্ম আটকাতে তৎপর হল কমিশন। উত্তরবঙ্গের সঙ্গে নেপাল, ভূটান ও বাংলাদেশের সীমান্ত রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি আসনে নেপাল ও ভূটানের দুষ্কৃতীদের দৌরাত্ম আটকাতে ব্যবস্থা গ্রহণ করছে কমিশন। দুই দেশের দূতাবাসের সঙ্গেই কথা বলা শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের সাতদিন আগে থাকতেই এই দুটি রাষ্ট্রের সীমান্তেRead More →

পার্কস্ট্রিট কাণ্ডে সাজা হতে পারত নুসরতের, উল্টে মিলল লোকসভার টিকিট

২০১২ সালের পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে একসময় নাম জড়িয়ে গিয়েছিল নুসরতের। গ্রেফতার হতে পারেন বলে গুজবও রটেছিল। কিন্তু ‘প্রভাবশালী’ নুসরতকে ছুঁতে পারেনি পুলিশ। উল্টে ৭ বছর পর আজ তাঁর হাতে লোকসভার টিকিট। ২০১২ সালে তৃণমূলের বসিরহাট কেন্দ্রের প্রার্থী নুসরত জাহান তখন টলিউডের উঠতি নায়িকা। তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় তাঁকে হাসিমুখেRead More →

বিশ্ব জুড়ে হঠাৎ বন্ধ ফেসবুক, ‘ডাউন’ ইনস্টাগ্রামও, ক্ষোভে ফেটে পড়লেন ইউজাররা

সমস্যাটা দেখা দেয় বুধবার রাত থেকেই। বলা নেই, কওয়া নেই, আগাম বার্তা নেই, আচমকাই কাজ করা বন্ধ করে দিল ফেসবুক। ঝাঁপ ফেলল ফেসবুক মেসেঞ্জারও। কী কারণ, এই নিয়ে টুইটারে যখন শোরগোল, দেখা গেল ফেসবুকের হাত ধরে বন্ধ হয়েছে ইনস্টাগ্রামও। বেশ কিছু প্রোফাইলে লগ ইনই করা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ার সবচেয়েRead More →

মাসুদের বিরুদ্ধে আমরা অন্য অ্যাকশনও নিতে পারি, চিনকে হুঁশিয়ারি আমেরিকার

পুলওয়ামা কাণ্ডের পরে জইশ ই মহম্মদ মৌলানা মাসুদ আজহারকে যাতে ব্ল্যাক লিস্টেড করা যায়, সেজন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে প্রস্তাব এনেছিল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। আরও কয়েকটি দেশ প্রস্তাব সমর্থন করেছিল। কিন্তু শেষ মুহূর্তে ভেটো দিয়ে প্রস্তাব পাশ করাতে দেয়নি পাকিস্তানের মিত্র চিন। আমেরিকা যে ব্যাপারটাকে মোটেই ভালোভাবে নেয়নি, সেকথা স্পষ্টRead More →

অতই যদি উদার হন, মাসুদকে আমাদের হাতে তুলে দিন, ইমরানকে কটাক্ষ সুষমার

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময়েই ইমরান খান বলেছিলেন, তিনি ভারতের সঙ্গে বন্ধুত্ব চান। পুলওয়ামা কাণ্ডের পরেও তিনি একাধিকবার শান্তির কথা বলেছেন। সেকথা উল্লেখ করে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বললেন, অনেকে বলে, ইমরান খান একজন খাঁটি স্টেটসম্যান। তিনি নাকি খুব উদার। সত্যিই যদি তিনি উদার হন, মাসুদকে আমাদের হাতে তুলেRead More →

রাহুলের বক্তব্য তো পাকিস্তানের কাগজে হেডলাইন হবে, কটাক্ষ বিজেপির

জইশ ই মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের বিরুদ্ধে প্রস্তাবে চিনের ভেটো দেওয়া নিয়ে রীতিমতো রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ভারতে। বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এত বন্ধুত্ব করলেন, তাতে লাভ কী হল? রাহুলের মন্তব্য, মোদী আসলে শি-কে ভয় পান।Read More →

কেন চিন বার বার রক্ষা করছে মাসুদকে

এই নিয়ে চারবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জইশ ই মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতে দিল না চিন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিন সেজন্য ভেটো প্রয়োগ করেছে। প্রশ্ন উঠেছে, কেন মাসুদকে বার বার বাঁচাচ্ছে তারা? পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্যই কি? নাকি এর পিছনে আছে আরও বড় কারণ?Read More →

পরিবেশ বাঁচাতে আরও বড় উদ্যোগ চাই, নাহলে মরবে লাখ লাখ মানুষ, সতর্কতা বিজ্ঞানীদের

গত কয়েক দশক ধরে পরিবেশ দূষণ রোধের জন্য উদ্যোগ নিচ্ছে বিশ্বের প্রতিটি দেশ। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এই উদ্যোগ যথেষ্ট নয়। অবিলম্বে প্রতিটি দেশকে দূষণ ঠেকাতে আরও তৎপর হতে হবে। নাহলে আগামী কয়েক দশকের মধ্যে অকালমৃত্যু হবে লক্ষ লক্ষ মানুষের। ৭০ টি দেশের মোট ২৫০ জন বিজ্ঞানী এই মত প্রকাশ করেছেন।Read More →