মহারাষ্ট্রে আরও ১৫ দিন বাড়ল ‘লকডাউন’, গোয়াতেও ৫ দিনের কঠোর সুরক্ষাবিধি ঘোষণা

‘লকডাউন’-এর মেয়াদ আরও বাড়ছে মহারাষ্ট্রে। নতুন করে লকডাউন ঘোষণা করেছে গোয়াও। বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, পুণে-সহ রাজ্যের বেশ কয়েকটি শহরে সোমবার থেকে বেড়েছে সংক্রমণের সংখ্যা। সেদিকে নজর রেখেই তাই আরও ১৫ দিনের জন্য উদ্ধব ঠাকরের রাজ্যে বাড়ানো হচ্ছে লক ডাউনের ন্যায় সুরক্ষা বিধি। বুধবার গোয়া প্রশাসনও লকডাউনের ঘোষণাRead More →

১০৫ কোভিড হাসপাতালে পাইপলাইনে অক্সিজেন

ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি।  কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না এই মারণ ভাইরাসের সংক্রমণে। করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তে নতুন ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফে মঙ্গলবার এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।  এরফলে ১৫ মে-র মধ্যে দিনে সাড়ে ১৫ হাজার রোগীকে ২৪ ঘণ্টা ধরে অক্সিজেনRead More →

রাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতি, একদিনেই মৃত্যু ৭৩ জনের

রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল করোনায় মৃত্যুর সংখ্যা। ২৭ এপ্রিল জারি করা রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে ৭৩ জনের মৃত্যু হল। পাশাপাশি দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে সাড়ে ১৬ হাজারের সংখ্যা। দৈনিক সংক্রমণে কলকাতা এক নম্বরেই আছে, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা জেলা।Read More →

ভোটের ধাক্কায় ৪৮ ঘণ্টা উত্তর কলকাতায় বন্ধ টেস্টিং ও ভ্যাকসিন সেন্টার, টান টেস্ট কিটেও

ভোটের (West Bengal Assembly Election) ধাক্কায় এবার উত্তর কলকাতায় (North Kolkata) বুধবার থেকে দু’দিন বন্ধ ৩৬টি ভ্যাকসিন সেন্টার । একইভাবে প্রায় সমসংখ্যক করোনা টেস্টিং সেন্টারও বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কলকাতা পুরসভা। হয় ভোটগ্রহণ কেন্দ্র, নয়তো পোলিং সেন্টারের ১০০ মিটারের মধ্যে থাকায় ওই ভ্যাকসিন সেন্টারগুলি বন্ধ রাখা হচ্ছে বলে মঙ্গলবার জানালেনRead More →

মিউটেশনের কারণেই বেশি ভয়ঙ্কর করোনার দ্বিতীয় ওয়েভ, জানাচ্ছেন চিকিৎসক সায়ন চক্রবর্তী

কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। তবে আতঙ্ক কাটেনি করোনার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বরং বেড়েই চলেছে কোভিড ১৯-এর প্রকোপ। এই সময়ে দাঁড়িয়ে ঠিক কী করণীয়? কোভিড ১৯-এর দ্বিতীয় ওয়েভ নিয়ে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে আলোচনায় ঢাকুরিয়া আমরির, সংক্রামক রোগ বিভাগের পরামর্শদাতা, চিকিৎসক সায়ন চক্রবর্তী। প্রথম ওয়েভ শেষ করে ফের হানাRead More →

গত বছর দিল্লি যা করেছে তা ফেরতের সময় এসেছে, পাশে দাঁড়ানোর বার্তা বাইডেনের

করোনা পরিস্থিতিতে ভারতের পাশেই রয়েছে আমেরিকা। মঙ্গলবার ফের এই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গত বছর তাঁদের দেশের যখন প্রয়োজন ছিল দিল্লি যা করেছে এবার তা ফেরত দেওয়ার সময় এসেছে। তাই ভারতের এই দুঃসহ পরিস্থিতিতে পাশে রয়েছে আমেরিকা। দিল্লিকে সম্পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সোমবার জো বিডেনRead More →

রাজ্যে অক্সিজেন ঘাটতির নেপথ্যে রয়েছে ‘অকারণ আতঙ্ক এবং ভ্রান্ত ধারণা’ও

করোনা পরিস্থিতির ভয়াবহতা আগে আঁচ করা যায়নি। তার উপরে নাগরিকদের একাংশের ‘অকারণ আতঙ্ক এবং ভ্রান্ত ধারণা’ও রাজ্য জুড়ে অক্সিজেন সিলিন্ডার ঘাটতির নেপথ্যে অন্যতম কারণ বলে দাবি চিকিৎসক এবং সিলিন্ডার ব্যবসায়ীদের। তাঁরা সকলেই বলছেন, রাজ্যে যে পরিমাণ অক্সিজেন উৎপাদন হয়, তা এই মুহূর্তে চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। কিন্তু তার পরেও আকালRead More →

করোনায় দিশেহারা, মহামারী নিয়ে ভার্চুয়ালি বৈঠকে ভারতকে স্বাগত জানাল বেজিং

দেশজুড়ে করোনার কাঁপুনি। মারণ ব্যাধির থাবায় বিপর্যস্ত জনজীবন। চারিদিকে শুধুই হাহাকার আর ত্রাহি -ত্রাহি রব। দেশের এই কঠিন পরিস্থিতিতে এবার করোনা মহামারী সংক্রান্ত আলোচনায় ভার্চুয়ালি বৈঠকে বসার জন্য ভারতকে স্বাগত জানাল চিন সরকার। একদিকে লাদাখে সীমান্ত সমস্যা অন্যদিকে করোনা মহামারী এই দুইয়ের কারণে বর্তমানে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক প্রায় তলানীতেRead More →

৬.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, অসম, কম্পন টের পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৪। অসমের গুয়াহাটির কাছে শোনিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে শোনিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। তার পরে ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি,Read More →

কলকাতায় আসছে কোভিশিল্ডের ১০ লক্ষ ডোজ

আজই কলকাতায় আসছে কোভিশিল্ডের (Covishield) ১০ লক্ষ ডোজ। এরমধ্যে বাগবাজারে রাজ্য স্বাস্থ্য দফতরের স্টোরে ৪ লক্ষ এবং হেস্টিংসের কেন্দ্রীয় স্টোরে ৬ লক্ষ ডোজ রাখা হবে। ভ্যাকসিনের যে আকাল রাজ্যে চলছে, সেই পরিস্থিতিতে এই ১০ লক্ষ ডোজ অনেকটাই সুবিধা নিশ্চিন্ত করবে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত আসছেRead More →