রাজ্যে এবার পরিবর্তন না প্রত্যাবর্তন, গণনার প্রাকমুহূর্তে এই আলোচনার ঝড় সর্বত্র

রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election , West Bengal) ফল প্রকাশ হবে ২ মে, রবিবার। খুব স্বাভাবিক ভাবেই রবিবার সংবাদ মাধ্যমে করোনা নিয়ে কম আলোচনা হবে। সারা দিন জুড়ে শুধুই থাকবে নির্বাচনের ফল প্রকাশ (Election Counting) আর কে কার থেকে এগিয়ে, কে কার থেকে পিছিয়ে এই আলোচনা। পাশাপাশি থাকবে কোন প্রার্থীRead More →

শিয়ালদহ ডিভিশনে করোনা আক্রান্ত ৭৫০ রেলকর্মী, বাতিল ৫৪ জোড়া লোকাল ট্রেন

শিয়ালদহ ডিভিশনে করোনা আক্রান্ত ৭৫০ রেলকর্মী। পূর্ব রেলে আক্রান্ত হয়েছেন মোট ১২০০-র উপর রেলকর্মী। এর জেরে শিয়ালদা সেকশনে বাতিল করা হয়েছে মোট ৫৪ জোড়া লোকাল ট্রেন। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শুক্রবার পূর্ব রেলের তরফ ১৪টি ট্রেন বাতিল করা হয়েছে, একনজরে দেখে নিন সেই ট্রেনগুলির তালিকাRead More →

১৮ ঊর্ধ্বরা বেসরকারি হাসপাতাল থেকে জুলাই-এর আগে টিকা পাবেন না

পশ্চিমবঙ্গ, দিল্লিতে করোনা টিকার ঘাটতি রয়েছে। শনিবার, ১ মে থেকে দেশের ১৮ ঊর্ধদের করোনা টিকাকরণের (Vaccination) কাজ শুরু হবে বলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকার জানিয়ে দিয়েছে ৫ তারিখের আগে ১৮ বছরের বেশি যাদের বয়েস তাদের টিকা দেওয়া সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের তরফে জানিয়েRead More →

উত্তর থেকে দক্ষিণ, কোন বিধানসভা কেন্দ্রের গণনা কোথাও -দেখুন একনজরে

২ মে ভোট গণনা। ২৯২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এদিন৷ সেইসঙ্গে ঠিক হবে বাংলার মসনদে কে বসবে৷ একনজরে গণনা কেন্দ্রের তালিকা : কোচবিহার মেখলিগঞ্জ – মেখলিগঞ্জ উচ্চ বিদ্যালয়, মাথাভাঙ্গা- মাথাভাঙ্গা কলেজ কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ- কোচবিহার পলিটেকনিক শীতলকুচি – মাথাভাঙ্গা কলেজ সিতাই, দিনহাটা- দিনহাটা কলেজ নাটাবাড়ি, তুফানগঞ্জ- তুফানগঞ্জRead More →

ভারতে আসতে পারে মডার্নার টিকাও, সব দেশে জরুরি ব্যবহারের ছাড়পত্র দিল হু

আমেরিকার সংস্থা ‘মডার্না’র তৈরি কোভিড টিকা ভারতে আসার সম্ভাবনা তৈরি হল। বিশ্বের যে কোনও দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভিড টিকার তালিকায় শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’) অন্তর্ভুক্ত করল মডার্নার তৈরি টিকাকেও। এর ফলে চাইলে যে কোনও দেশই যে কোনও সময় মডার্নার কোভিড টিকা ব্যবহার করতে পারবে। এমনকি সেই টিকাRead More →

সরকারি নজরদারি এড়িয়ে কালোবাজারি, ১ লক্ষ ৮০ হাজারেও বিক্রি হচ্ছে রেমডেসিভির

বজ্র আঁটুনি ফস্কা গেরো একেই বলে! জটিল করোনার প্রাণদায়ী ওষুধ ‘রেমডেসিভিয়ার’-এর জোগান স্বাভাবিক রাখতে সরকার নিয়মকানুন যত কড়া করছে, ততই নিয়মের ফাঁক গলে তার কালোবাজারি তুঙ্গে উঠছে। এমনিতে এর ছ’টি ভায়ালের দাম ৩৪০০-৫৪০০ টাকা। কিন্তু অসহায় মানুষের কাছে এক-একটি ভায়ালের জন্য ২৫-৩০ হাজার টাকা দাম হাঁকছেন দালালেরা। ছ’টি ভায়ালের জন্যRead More →

উৎপাদন বৃদ্ধি করতে দেশের বাইরে টিকা তৈরির পরিকল্পনা সিরামের, দাবি রিপোর্টে

দেশের বাইরে টিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সিরাম ইন্সটিটিউট, এমনটাই জানানো হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। সংস্থার চিফ এগ্‌জিকিউটিভ অফিসার আদার পুনাওয়ালা জানিয়েছেন, দেশ জুড়ে কোভিশিল্ডের জোগান দিতে সমস্যা হচ্ছে। আরও উৎপাদন বাড়াতে হবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এক সংবাদমাধ্যমকে আদার বলেন, ‘‘আগামী কয়েক দিনের মধ্যেই সংস্থারRead More →

COVID-19: করোনা মোকাবিলায় রাজ্যগুলির পাশে কেন্দ্র! অর্থসংকট মেটাতে বড় পদক্ষেপ নির্মলার

করোনা (CoronaVirus) মোকাবিলায় রাজ্যগুলিকে যাতে অর্থ সংকটের সম্মুখীন না হতে হয়, তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। নির্ধারিত সময়ের একমাস আগেই বিপর্যয় মোকাবিলা খাতে রাজ্যগুলির প্রাপ্ত অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। শুধু তাই নয়, এই অর্থ বরাদ্দ করার আগে আগের বছরের বরাদ্দের ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ও খতিয়ে দেখা হয়নি। অর্থাৎ, আগেরRead More →

ভারতে ২৮.৮৩-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮১.৮৪ শতাংশ

করোনায় জর্জরিত ভারতে ২৮.৮৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩০ এপ্রিল সারা দিনে ভারতে ১৯,৪৫,২৯৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৮,৮৩,৩৭,৩৮৫-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৯,৪৫,২৯৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুনRead More →

ভারতে ৪.০১-লক্ষাধিক সংক্রমণ, ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু ৩,৫২৩ জনের

ভারতে ৪-লক্ষ ছাড়িয়ে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে তৈরি হল নতুন রেকর্ড। দেশে তো বটেই, গোটা বিশ্বে এই প্রথম কোনও একটি দেশে আক্রান্তের সংখ্যা এক দিনে ৪-লক্ষ ছাড়াল। একইসঙ্গে ভারতে মারণ কোভিড-১৯ ভাইরাস কেড়ে নিল আরও ৩,৫২৩ জনের প্রাণ। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবারRead More →