দাড়িভিটের স্ফুলিঙ্গ থেকে ভাষা আন্দোলনের প্রদীপ জ্বালাতে আমরা ব্যর্থ

২০১৮-র ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার দাড়িভিট হাইস্কুলের গুলি চালনার ঘটনা এখন সবাই জানেন। আলোচনার সুবিধার জন্য অল্পকথায় প্রেক্ষাপটটা আরেকবার দেখে নেওয়া যাক। দাড়িভিট হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের দাবি ছিল বাংলা ও বিজ্ঞান শিক্ষকের। এই স্কুলে উর্দুভাষী ছাত্র-ছাত্রী নেই। স্থানীয় মুসলমান। তৃণমূল নেতার তৎপরতায় সরকারের বিদ্যালয় দপ্তর পাঠালো বাংলা ও বিজ্ঞান শিক্ষকেরRead More →

দাড়িভিটের বলিদান বাঙ্গালির ভাষা আন্দোলনের ক্রমিক প্রবাহ

“মৃত্যু এবং খুনের তফাত নেই তো পরিণামে। হাওয়ায় বুলেট ঘুরছে আজকে বাংলাভাষার নামে দাঁড়িয়েছিল কোনখানে ঠিক, ডাইনে নাকি বামে। পাঁজর ঘেঁষে লাগল বুলেট স্বাধীনতার নামে দ্রা-ম্! দ্রা-ম্! দ্রা-ম্! এক লহমায় শরীর ছুঁড়ে বেরিয়ে গেল। পুলিশের বুলেট! দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের সামনে নিজেদের মিষ্টির দোকানের সামনেই দাঁড়িয়েছিলেন তাপস বর্মণ।বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকেইRead More →

একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ নাকি ভারতে আসেনি

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি। অসমে সদ্য ঘোষিত এন আর সি প্রসঙ্গে ১ সেপ্টেম্বর ২০১৯ গাজিপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সুস্পষ্টভাবে বলতে চাই— একাত্তরের পরে বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি। যাঁরা গিয়েছেন তাঁরা আগেই গিয়েছেন। ওই দেশ থেকে যেমন এখানে এসেছে এখান থেকেও ওখানে গিয়েছে।Read More →

স্বামী বিবেকানন্দের পথে ‘নতুন ভারত, বিজয়ী ভারত’

ভারতের দক্ষিণপ্রান্তের শেষ শিলাখণ্ডে কন্যাকুমারীতে যেখানে তিন সাগরের জলরাশি শ্রীপাদ শিলার উপর অঙ্কিত দেবী কন্যাকুমারীর চরণ ধৌত করছে, সেখানে ১৯৭২ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের ভব্য মন্দির ও স্মারক তৈরি করা হয়েছে। আজও মানুষ দর্শন করে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এই শিলাতে বসেই স্বামী বিবেকানন্দ ১৮৯২ খ্রিস্টাব্দে তিনদিন অখণ্ড সাধনা করেছিলেন। মা ভগবতীরRead More →

রাজস্থানের কো‌টায় ত্রাণকার্যে নিয়োজিত আরএসএসের স্বয়ংসেবকরা

রাজস্থানের কোটায় বাঁধের গেট খুলে যাওয়ায়, সূর্যনগরের বারোটা বস্তি জলমগ্ন হয়ে পড়েছে। ত্রাণের কাজে ভারতীয় সেনার সঙ্গে আরএসএসের স্বয়ংসেবকরা যোগ দিয়েছেন প্রত্যক্ষ রূপে। চিতোর প্রান্তের কোটায় সূর্যনগরে ত্রাণকার্যের সেই ছবিই আপনাদের সামনে।Read More →

বিদ্যাসাগরের অমর অবদানের কিছু কথা

১২২৭ বঙ্গাব্দের ১২ই আশ্বিন (১৮২০ খ্রিস্টাব্দের ২৬শে সেপ্টেম্বর) হুগলী জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে (পরবর্তীকালে মেদিনীপুর) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। তার পিতৃ দেব ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতৃদেবী ভগবতী দেবী অত্যন্ত ধর্মপ্রাণ ও ধর্মপ্রাণা ছিলেন। তাঁর ঠাকুর্দা রামজয় তর্কভূষণ যথেষ্ট খ্যাতিসম্পন্ন ছিলেন। কিন্তু দারিদ্র্যের মধ্য দিয়ে কালাতিপাত করতেন। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর্থিক অসচ্ছলতারRead More →

পশ্চিমবঙ্গ এখন একটি শিল্প-শ্মশানের নাম। সাধারণভাবে সারা ভারতেই একটা মন্দার বাজার বিনিয়োগ ও কর্মসংস্থানের অভাবের অন্যতম কারণ হলেও এ রাজ্যে আইনশৃঙ্খলাজনিত অরাজকতাই সবচেয়ে বড়ো কারণ। তোলাবাজ আর দুষ্কৃতীদের দাপট এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যে ঢাকঢোল পিটিয়ে এবং কোটি কোটি টাকা ব্যয় করে শিল্প সম্মেলন করে— ব্যয়ের সমতুল্য বিনিয়োগও আসছেRead More →

নিম্নমেধার তৃণমূলি সংস্কৃতি সাফ হয়ে যাবে জাতীয়তাবাদী বঙ্গরাজনীতির জোয়ারে

কয়েক কোটি পেশিসর্বস্ব ভেড়ার চেয়ে কয়েক হাজার মেধাসম্পন্ন সিংহ অনেক বেশি কার্যকর। বিশ্বখ্যাত এই প্রবাদবাক্যটির সৃষ্টি হয়েছিল ইহুদি জাতির মানুষের শুধু মেধাশক্তিইনয়, তাদের দেশপ্রেম এবং দেশের স্বার্থে নিজেদের সবকিছুকে উৎসর্গ করার জন্য যে তীব্র আবেগ, সেই জাতীয়তাবাদী। মনোভাবকে সম্মান জানাতেই। তার প্রমাণ। আজও স্পষ্ট ইহুদি জাতির একমাত্র স্বীকৃত দেশ ইজরায়েলেরRead More →

এক দেশ এক সংবিধান সত্যিই কি তাই?

জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ আলাদা রাখুন, শুধু দলের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখতে ভারতের চারটি রাজ্যে সংবিধান কি লঙ্ঘিত হচ্ছে না? দেশের চারটি বড়ো রাজ্যের সরকারগুলি সেখানকার কী সরকারি কী বেসরকারি ক্ষেত্রের দুই তৃতীয়াংশ চাকরি কেবলমাত্র সেই রাজ্যের মাতৃভাষীদের জন্য যদি সংরক্ষিত করে রাখে তাহলে তাকে কি সংবিধানানুগ বলা যায়? অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবংRead More →

কুনাট্য বামপন্থী রঙ্গে, লোকে মজেছে ভারত-বঙ্গে

দেশের মানুষের আমোদ উপভোগের এখন আর কোনও সীমা পরিসীমা থাকছে না। বিনোদনের ভরপুর পসরা সাজিয়ে বামপন্থীরা নিত্য নতুন হাজির হচ্ছেন ভারতবর্ষের মানুষের সামনে। আপাতত দুটি মজার কাহিনি বলা যাক। প্রথমত, চন্দ্রযান ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটি ছোঁয়ার দু’ কিলোমিটার আগে ইসরোর সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বামপন্থীরা যেভাবে বিজয়োল্লাসে মেতেছিল,Read More →