প্রাণীদের শরীরে দুর্দান্ত কাজ করছে কোভ্যাক্সিন, ট্রায়াল শেষে দাবি ভারত বায়োটেকের

অক্সফোর্ডের সম্ভাব্য করোনা (CoronaVirus) টিকা নিয়ে উদ্বেগের মাঝেই সুখবর শোনাল ভারত বায়োটেক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন (Covaxin) প্রাণীদের শরীরে দুর্দান্ত কাজ করছে। শুক্রবার এই ভ্যাকসিনটির অ্যানিমাল ট্রায়ালের ফলপ্রকাশ করে এমনটাই দাবি করেছে প্রস্তুতকারী সংস্থাটি। নিয়ম অনুযায়ী হিউম্যান ট্রায়ালের পাশাপাশি প্রাণীদের শরীরেও এই ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করেছিল ভারতRead More →

ফের বিশ্বরেকর্ড ভারতের, দেশে একদিনে করোনার কবলে ৯৭ হাজারেরও বেশি মানুষ

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে ফের বিশ্বরেকর্ড ভারতের। একদিনে করোনার কবলে সাড়ে ৯৭ হাজারেরও বেশি মানুষ। বিশ্বরেকর্ড মৃতের সংখ্যার নিরিখেও। COVID নিয়ে এই জোড়া অস্বস্তির খবরের দিন স্বাস্থ্যমন্ত্রক একটি স্বস্তির খবরও দিয়েছে। মন্ত্রকের দাবি, দেশে নতুন আক্রান্তের হার এবং সুস্থতার হারের মধ্যে ব্যবধান প্রতিদিন বাড়ছে। আর এই মুহূর্তে মোট রোগীর তিনRead More →

প্রতিযোগিতায় মাতবেন না, অক্সফোর্ডের টিকার ট্রায়াল বন্ধ হওয়া নিয়ে বার্তা WHO’র

টিকা নেওয়ার পর স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় বিশ্বজুড়ে ট্রায়াল বন্ধ হয়েছে অক্সফোর্ড ভ্যাকসিনের। অক্সফোর্ডের এই ভ্যাকসিনটি ট্রায়ালের প্রথম এবং দ্বিতীয় ধাপ সাফল্যের সঙ্গে উতরে গিয়েছিল। তাই অনেকেরই ধারণা ছিল, এটিই প্রথম WHO স্বীকৃত করোনার ভ্যাকসিন হতে চলেছে। WHO’র তরফ থেকেও এই ভ্যাকসিনটিকেই সবচেয়ে সম্ভাবনাময় বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু এরRead More →

বিজেপিতে যোগ দিলেন কঙ্গনা রানাউতের মা, এবার কি অভিনেত্রীর পালা?

বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। অভিনেত্রীকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন বলেও শোনা গিয়েছে। সুশান্ত সিং রাজপুত ইস্যু নিয়ে শিব সেনার সঙ্গে সংঘাতের পর একটা ক্ষেত্র তো প্রস্তুত ছিলই, এবার কঙ্গনাকে বিজেপিতে স্বাগত জানিয়ে বিজেপির পক্ষ থেকে তাতেই যেন ঘৃতাহুতি দিলেনRead More →

নিষেধাজ্ঞা উঠল, দেশের জার্সিতে ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে পারবেন মেসি

স্বস্তিতে লিওনেল মেসি (Lionel Messi)। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের একবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে। আগামী ৮ অক্টোবর আর্জেন্টিনার (Argentina) হয়ে ইকুয়েডরের (Ecuador) বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতেই মাঠে ফিরতে পারবেন লিওনেল মেসি। এর আগে গত কোপা আমেরিকায় (Copa America) কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি।Read More →

‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু হল না কেন? পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কোভিড (COVID-19) পরিস্থিতিতেও জনসাধারণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু করা হয়নি কেন? প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যকে নোটিস পাঠাল শীর্ষ আদালত (Supreme Court)। দিল্লি, তেলেঙ্গানা ও ওড়িশার কাছে কারণ জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃতত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। এ নিয়ে পরবর্তী শুনানি সপ্তাহ দুয়েক পর। জনস্বাস্থ্যRead More →

করোনার জেরে বাতিল AFC কাপ, আন্তর্জাতিক মঞ্চে কবে দেখা যাবে এটিকে-মোহনবাগানকে?

করোনার জেরে স্থগিত হয়েছে অলিম্পিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার অতিমারীর কোপে এএফসি কাপ (AFC Cup 2020)। এবছরের মতো বসছে না এএফসি কাপের আসর। বৃহস্পতিবারই এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) তরফে এ কথা ঘোষণা করা হয়। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, চলতি বছর বাহরিন ও উজবেকিস্তানে হতে চলা এএফসি অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপওRead More →

কঙ্গনার বিমানযাত্রায় শিকেয় দূরত্ববিধি, চূড়ান্ত ‘গাফিলতি’র জন্য ইন্ডিগোর কাছে রিপোর্ট তলব DGCA’র

‌ কঙ্গনা রানাউত (Kangana Ranaut) শিব সেনা বিতর্ক তুঙ্গে। পালটা আক্রমণ চলছে দু’পক্ষ থেকেই। এই নিয়ে গত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে বলিউড অভিনেত্রী। এর সঙ্গেই এবার যুক্ত হল বিমানে যাতায়াতের সময় কোভিড (Covid-19) সংক্রান্ত বিধি না মানার অভিযোগ। যদিও সরাসরি কঙ্গনা অভিযুক্ত নন। তবে ইন্ডিগো বিমানসংস্থার যে বিমানে তিনি চন্ডীগড়Read More →

মুম্বই-নাসিকের অদূরে ভূকম্পন, ফের কাঁপল মহারাষ্ট্রের পালঘর

ফের মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর জেলা। পৃথক পৃথক সময়ে মহারাষ্ট্রের নাসিক এবং মুম্বইয়ের অদূরে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার ভোররাত ৩.৫৭ মিনিট নাগাদ প্রথমে ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পালঘর জেলায়, মুম্বই থেকে ৯৮ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এরপর সকাল ৭.০৬ মিনিট নাগাদRead More →

২৪ ঘন্টায় ১১.৬৩ লক্ষ, ভারতে ৫.৪০ কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট

দৈনিক কোভিড-১৯ স্যাম্পেল পরীক্ষায় ফের বড়সড় বৃদ্ধি ভারতে। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১১,৬৩,৫৪২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৫.৪০ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৫,৪০,৯৭,৯৭৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)Read More →