রাজ্যসভা থেকে আজাদের বিদায়ে কাঁদলেন মোদী, আবেগাপ্লুত রামদাস

 রাজ্যসভায় গুলাম নবি আজাদ-সহ বিদায়ী সাংসদদের জন্য বক্তৃতা করার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলতে বলতে গলা ভারী হয়ে যায় মোদীর, বারবার থামতে হয় তাঁকে। সামান্য জল খাওয়ার পর কথা বলতে শুরু করলেও, মনের কষ্ট লুকোতে পারেননি প্রধানমন্ত্রী। বারবার চোখ মুছতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।রাজ্যসভার বিদায়ী সদস্যদেরRead More →

৫৮ বছরে জীবনাবসান, প্রয়াত অভিনেতা-ডিরেক্টর রাজীব কাপুর

কাপুর পরিবারে আবারও শোকের ছায়া। ঋষি কাপুরের মৃত্যুর পর এখনও এক বছর হয়নি, আচমকাই প্রয়াত হলেন ঋষির ভাই রাজীব কাপুর। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘রাম তেরি গঙ্গা মৈলি’ খ্যাত অভিনেতা এবং ডিরেক্টর রাজীব কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ঋষি কাপুরের স্ত্রী নীতুRead More →

দেবভূমি বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৩০, চলছে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা

নন্দাদেবী হিমবাহ ফেটে হড়পা বানের ঘটনায় বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলি জেলার বিস্তীর্ণ অংশ। তপোবন জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে সুড়ঙ্গে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করার কাজ চলছে সোমবার থেকেই। দেবভূমিতে রবিবারের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩০। বেসরকারি সূত্রের খবর, মৃতের সংখ্যা ৩১। তপোবনের ওই সুড়ঙ্গে এখনও প্রায় বেশ কিছু জন আটকে আছেনRead More →

পরিবেশ বান্ধব ফল বাগান করতে উৎসাহী যুবক-যুবতীদের ট্রেনিং দিল বিশ্ববিদ্যালয়

মিলন খামারিয়ার প্রতিবেদন। মোহনপুর, ৯ ই ফেব্রুয়ারী, ২০২১। তারা যৌবনের অগ্রদূত, তারা নূতনকে আহ্বান জানাতে চান, তারা উদ্যানপালন করে স্বনির্ভর হওয়ার লক্ষ্য নিয়ে এসেছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। এদিন ছিল সর্ব ভারতীয় ফল গবেষণা প্রকল্পের তরফে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির। বিষয়বস্তু ছিল পরিবেশবান্ধব ফলবাগিচা রচনা। প্রশিক্ষণ দেন ড. কল্যাণ চক্রবর্তী,Read More →

স্বাস্থ্যসাথী কার্ডে দু’মাসেই ৩৮০ কোটির চিকিৎসা প্রকল্পে অন্তর্ভুক্ত ৬৫ লক্ষ পরিবার

বিশ্বজিৎ দাস, কলকাতা: প্রথম ইনিংস শুরু ২০১৭ সালের ১ এপ্রিল। তখনই বোঝা গিয়েছিল লম্বা রেসের ঘোড়া হবে স্বাস্থ্যসাথী। ১ ডিসেম্বর, ২০২০-তে দুয়ারে সরকার কর্মসূচিতে অন্তর্ভুক্তি। আর এই দ্বিতীয় ইনিংসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন-প্রকল্প বুঝিয়ে দিল, কেন বিরোধীরা এত বেশি ডরাচ্ছে সরকারের স্বাস্থ্যবিমাকে! কারণ, শুধু গত দু’মাসেই স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যেRead More →

উন্নয়ন নিয়ে রাজ্যের ‘‌ব্যর্থতা’‌ তুলে ধরতে এবার বাড়ি বাড়ি প্রচার করবে আরএসএস

হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরেই রাজ্যে তেড়েফুঁড়ে নামতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। সঙ্ঘের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্য রাজ্যের তুলনায় এ রাজ্য কীভাবে উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়েছে সে সম্পর্কে প্রচারের জন্য যে বিশেষ টাস্কফোর্স তৈরি করা হয়েছে তার সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে। এই ফোর্সে শুধুমাত্র সঙ্ঘেরRead More →

দিনের শুরুতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

চিপকে সিরিজের প্রথম টেস্ট জয়ের সামনে ইংল্যান্ড৷ মঙ্গলবার পঞ্চম দিনের শুরুতেই ১১০ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত৷ জেমস অ্যান্ডসনের গতি ও সুইংয়ের সামনে অসহায় আত্মসমপর্ণ ভারতীয় টপ-অর্ডারের৷ একা লড়াই করছেন ক্যাপ্টেন বিরাট কোহলি৷Read More →

জৌনপুরে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত ৬, আহত ১১ জন

জৌনপুর (উত্তর প্রদেশ), ৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের জৌনপুর জেলায়, বারাণসী-লখনউ হাইওয়েতে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জৌনপুরের জালালপুর থানার অন্তর্গত লাহারপুর গ্রামের কাছে বারাণসী-লখনউ হাইওয়েতে। দুর্ঘটনায় মৃতদের নাম হল-অমরRead More →

ভারতে টিকাকরণ ৬২-লক্ষের বেশি, ৭৮ বেড়ে মৃত্যু ১,৫৫,১৫৮

ভারতে করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। বিগত কয়েকদিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০-র নীচেই রয়েছে, আক্রান্তের সংখ্যাও নিম্নমুখী। সেই ধারা অব্যাহত রইল মঙ্গলবারও। সোমবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১১০ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ৭৮ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৪ হাজারেরও বেশি করোনা-রোগীRead More →

ভারতে ২০.২৫-কোটির উর্দ্ধে করোনা-টেস্ট, সুস্থতা ৯৭.২৫ শতাংশ

 মাইলফলকের গণ্ডি অতিক্রম করে ভারতে বেড়েই চলেছে করোনা-টেস্টের সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ২০.২৫-কোটির উর্দ্ধে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৬,৮৭,১৩৮টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২০,২৫,৮৭,৭৫২-এ পৌঁছে গেল।ভারতে করোনা রোগীদের সুস্থতার হার প্রতিদিনই উর্দ্ধমুখী,Read More →