অক্সিজেনের ঘাটতি মেটাতে মুশকিল আসান রেলের, দৌড়চ্ছে অক্সিজেন এক্সপ্রেস

করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল দেশ। উদ্বেগ বাড়িয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফচিত্র। এই অবস্থায় দেশজুড়ে হাহাকার পড়েছে প্রাণবায়ুর। সমস্যা মেটাতে আসরে নেমেছে কেন্দ্র। অতিদ্রুত অক্সিজেনের সমস্যা মেটাতে তৎপর সরকার। জানা গিয়েছে, দেশের বিভিন্ন কোভিড হাসপাতালে যেভাবে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে তা মেটাতে সোমবার মধ্যরাতে রাজধানী দিল্লিতে পৌঁছে যাবে অক্সিজেন এক্সপ্রেস।Read More →

৯৩তম অস্কারে বিশেষ ভাবে সম্মানিত প্রয়াত অভিনেতা ইরফান খান ও শৌখিনী ভানু আথাইয়া

অস্কারের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে স্মরণ করা হল প্রয়াত অভিনেতা ইরফান খানকে। শুধু ইরফান নন, তালিকায় ছিলেন ভারতের প্রথম অস্কারজয়ী শৌখিনী (ফ্যাশন ডিজাইনার) ভানু আথাইয়াও। ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্য রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অনুষ্ঠিত হল ৯৩তম অস্কার। বিশ্বখ্যাত প্রয়াত শিল্পীদের সম্মান দেওয়া হয় অ্যাকাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেসেরRead More →

‘আমি কোভিড পজিটিভ’, টুইটারে নিজেই জানালেন পার্নো

টলিউড তারকাদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সোমবার তালিকায় নাম জুড়ল বিজেপি প্রার্থী পার্নো মিত্রের। পার্নো নিজেই এ দিন সকালে টুইট করে জানান, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিন যাঁরা আমার সঙ্গে ছিলেন তাঁদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’ একই সঙ্গে তাঁর পরামর্শ, তাঁরাও যেনRead More →

Bengal Polls: শুরু দফা সাতের ভোট, ৩৪ কেন্দ্রে মোতায়েন ৭৯৬ কোম্পানি বাহিনী

সোমবার সকাল ৭টা বাজতে না বাজতেই শুরু হয়ে গিয়েছে সপ্তম দফার ভোটগ্রহণ। এই দফায় ৩৬ কেন্দ্রে ভোট থাকলেও প্রার্থী মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ হবে ১৬ মে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার মোট ৩৪ কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যেRead More →

বুর্জ খলিফায় তেরঙা, ভারতের কোভিড পরিস্থিতিতে পাশে থাকার বার্তা সংযুক্ত আরব আমিরশাহির

ভারতে করোনা সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিল সংযুক্ত আরব আমিরশাহি। বিশ্বের উচ্চতম বহুতল দুবাইয়ের বুর্জ খলিফা ভারতের জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তুলল তারা। এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। নেটমাধ্যমেও তা ছড়িয়ে পড়েছে। আমিরশাহির এই পদক্ষেপের প্রশংসা করেছেন নেটাগরিকরা। এই ধরনের ঘটনা অবশ্য এর আগেও দেখা গিয়েছে বুর্জ খলিফায়। বলিউডRead More →

সাহায্য করেছিল ‘বন্ধু’ ভারত, টিকার কাঁচামাল পাঠানোর সিদ্ধান্ত নিয়ে টুইটে বললেন বাইডেন

তীব্র সমালোচনার পরে সিদ্ধান্ত বদল করেছে আমেরিকা। ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তার পরেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বিপদের সময় ভারত তাঁদের পাশে দাঁড়িয়েছিল। তাই ভারতের এই দুঃসময়ে আমেরিকাও পাশে দাঁড়াবে। বাইডেনের তরফে টুইট করে বলা হয়েছে, ‘প্রথম দিকে অতিমারির প্রভাবে আমাদের হাসপাতালগুলি যখন সমস্যায় পড়েছিলRead More →

১৮ বছরের ঊর্ধ্বে সবাই পাবে টিকা, কোউইন অ্যাপে নাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল কেন্দ্র

ভ্যাকসিনের জন্যে দেশের ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের কো উইন অ্যাপে নাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার। অর্থাৎ ১ মে থেকে যারা ভ্যাকসিন পাওয়ার যোগ্য তাদের আবশ্যিকভাবে নাম রেজিস্টার করাতে হবে।স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সরাসরি ভ্যাকসিন সেন্টারে গেলেই টিকা পাওয়া যাবে না। তবে ৪৫ বছরের উপরের যাঁদের বয়স তাঁদের জন্যRead More →

হাসপাতালের দায়িত্ব রেমডিসিভিরের ব্যবস্থা করা, রোগীর পরিবারের নয়, নির্দেশিকা নবান্নের

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়তেই বেড়েছে অক্সিজেনের চাহিদা। হাসপাতালে বেড নেই বললেই চলে। বাজারে চড়া দামে বিকোচ্ছে জীবনদায়ী রেমডিসিভির ইঞ্জেকশন। এমন কঠিন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।রেমডেসিভির ইঞ্জেকশন বিক্রির বিষয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যদফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে,Read More →

সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট বন্ধ করতে কেন্দ্রের কড়া নির্দেশ

কেন্দ্রীয় সরকারের তরফে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে করোনা নিয়ে প্রকাশিত প্রায় ১০০টি পোস্ট ও ইউআরএল-কে দ্রুত সাইট থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । কেন্দ্রের বক্তব্য, এই পোস্টগুলো করোনা সংক্রমণ নিয়ে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে। এই জাতীয় খবর যাতে আগামীদিনে আর পোস্ট করা না হয় সেই ব্যাপারেও কেন্দ্রের তরফে সতর্ক করাRead More →

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইতিবাচক মনোভাবই সবচেয়ে বেশি প্রয়োজন, মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী

করোনার গ্রাসে এখন গোটা দেশ। রাজ্যে-রাজ্যে সংক্রমণ ক্রমাগত বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। এই আবহে আজ রবিবার ফের ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার ‘মন কি বাত’-এর ৭৬তম পর্বে তিনি বলেন, করোনা আমাদের সবার ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে। করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল, সফলRead More →