৩০.৫৬-কোটির ঊর্ধ্বে করোনা-পরীক্ষা, ভারতে সুস্থতা ৮২.৭৫ শতাংশ

ভারতে ৩০.৫৬-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১০ মে সারা দিনে ভারতে ১৮,৫০,১১০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩০,৫৬,০০,১৮৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৮,৫০,১১০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেনRead More →

দৈনিক সংক্রমণ কমে ৩.২৯-লক্ষাধিক, ভারতে কোভিডে মৃত্যু ২৪৯,৯৯২

ভারতে ফের কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। এই সময়ে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,৮৭৬ জন রোগীর। একইসঙ্গে সোমবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ০৮২ জন। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই দ্রুত চলছে টিকাকরণ, মঙ্গলবার সকালRead More →

শুভেন্দুই বিরোধী দলনেতা, বিজেপি-র বৈঠকে নাটকীয় ভাবে নাম প্রস্তাব করলেন মুকুলই

শনিবারই খবর পাওয়া গিয়েছিল, সব কিছু ঠিক থাকলে বিধানসভায় বিরোধী দলনেতা হতে চলেছেন শুভেন্দু অধিকারী। সেটাই সত্যি হল। সোমবার শুভেন্দুকেই বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করল বিজেপি। বিরোধী দলনেতা বাছতে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দিয়েছিল বিজেপি। সোমবার পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়।Read More →

শিল্পে পার্থ, শিক্ষায় ব্রাত্য, অর্থ অমিতের কাছেই, মন্ত্রিসভার দফতর বণ্টন করে দিলেন মুখ্যমন্ত্রী

সোমবার সকালে মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সঙ্গে শপথ বাক্য পাঠ করে মন্ত্রী হয়েছেন ৪৩ জন বিধায়ক। তার পর দুপুরের মধ্যেই মন্ত্রিসভার দফতর বণ্টন করে দিলেন মুখ্যমন্ত্রী। তাতে সব থেকে বড় চমক হল শিক্ষা দফতর থেকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব দেওয়া হল। সেই সঙ্গেRead More →

সংক্রমণের হার নিম্নমুখী, আমেরিকায় কোভিডে দৈনিক মৃত্যু কমে ২৪১

আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপ অনেকটাই কমেছে। সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানা সম্ভব না হলেও, কমেই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২৪১ জন রোগীর। আমেরিকায় রবিবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২,২০০ জন। ফলে আমেরিকায় ৩৩,৪৭৬,৭৮১-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪Read More →

৩০.৩৭-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, ভারতে সুস্থতা ৮২.৩৯ শতাংশ

ভারতে ৩০.৩৭-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৯ মে সারা দিনে ভারতে ১৪,৭৪,৬০৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩০,৩৭,৫০,০৭৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৪,৭৪,৬০৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেনRead More →

BREAKING : ভ্যাকসিনের দাম ও উৎপাদনের গতি বাড়াতে শীর্ষ আদালতে কেন্দ্রের হলফনামা

 কোভিড যুদ্ধে ভ্যাকসিনের দাম নিয়ে শীর্ষ আদালতে কেন্দ্র হলফনামা দিল। হলফনামায় বলা হয়েছে জুলাইয়ের মধ্যে ভ্যাকসিনের উৎপাদন বাড়িয়ে তুলবে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক।Read More →

টিকায় ট্যাক্স! মোদীকে মমতার পত্রাঘাত সামলাতে নির্মলার ‘ব্যাখ্যা’ ১৫ টুইটে

সকালে করোনা টিকা ও চিকিৎসা সরঞ্জাম ও ওষুধে করছাড়ের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে সেই টুইটের জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোট ১৬টি টুইট করেন তিনি। তার মধ্যে ১৫টিতে দিলেন ব্যাখ্যা। বিস্তারিত জানালেন করোনার চিকিৎসা সরঞ্জাম থেকে অক্সিজেনে করের বিষয়টি। স্পষ্ট করে দিয়ে বললেন, টিকারRead More →

টিকানীতি নিয়ে আদালতের হস্তক্ষেপ মানব না, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে কোভিড টিকার ভিন্ন দাম নিয়ে বিতর্কের মধ্যেই মোদী সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল, তাদের টিকানীতি সঠিক এবং এ নিয়ে আদালতের হস্তক্ষেপ মানতে রাজি নয় তারা।কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে টিকার ভিন্ন দাম, কম টিকা উৎপাদন, বিলিবণ্টনের ধীর গতি— এ সব নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে বাংলা-সহRead More →

শিক্ষাই নেয়নি কেন্দ্র, করোনার প্রথম ঢেউয়ের পর দেশে কমেছে আইসিইউ, অক্সিজেন যুক্ত শয্যার সংখ্যা

গত ৪ দিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৪ লক্ষের বেশি। দৈনিক মৃত্যুও ৪ হাজার পেরিয়েছে। প্রতি দিন হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর সেই সঙ্গে বাড়ছে আইসিইউ ও অক্সিজেন যুক্ত শয্যার চাহিদা। শয্যার অভাবে অনেক রোগীকে ভর্তি নিতে পারছে না হাসপাতালগুলি, এমন খবর পাওয়া যাচ্ছে প্রায়ই। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুতRead More →