ব্যাপক বোমাবাজি ভাটপাড়ায়, আতঙ্কিত এলাকাবাসী, পরিবেশ শান্ত করার উদ্যোগ নিক প্রশাসন, বললেন বিজেপি বিধায়ক

বুধবার ভোর রাতে ফের একবার ব্যাপক বোমাবাজি ঘটনা ঘটলো ভাটপাড়ার স্থিরপাড়া বুড়ি বটতলা এলাকায়। রোজ রোজ ঘটা বোমা বাজির ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং। নির্বাচন পরবর্তী হিংসা থামার নাম নিচ্ছে না উত্তর ২৪ পরগনার ভাটপাড়াতে। বুধবার ভোর রাতে ঘটা বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।Read More →

Corona Vaccine: দু’টি ডোজের মাঝেই সংক্রমণ? দ্বিতীয় টিকা নেওয়ার আগে কী কী মনে রাখবেন?

করোনা টিকার দু’টি ডোজের মধ্যে ব্যবধান বেড়েছে। এবং একটি মাত্র ডোজ যে সংক্রমণ ঠেকাতে পারে না, তাও পরিষ্কার। ফলে একটা আশঙ্কা থেকেই যায়, প্রথম ডোজ-টি নেওয়ার পরে কেউ আক্রান্ত হতেই পারেন। সে ক্ষেত্রে দ্বিতীয় ডোজ কখন নেবেন? নেওয়ার আগেই বা কোন কোন জিনিস মাথায় রাখবেন? অনেকের মনেই এই প্রশ্নগুলি ঘুরছে।Read More →

COVID-19 Vaccination: কোভিড থেকে সুস্থ হওয়ার পর টিকার জন্য অপেক্ষা করতে হবে ৩ মাস, জানাল কেন্দ্র

কোভিডে আক্রান্তরা সুস্থ হওয়ার ৩ মাস পর টিকা নিতে পারবেন। এমনকি, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর আক্রান্ত হলেও দ্বিতীয় ডোজের জন্য সুস্থদের অপেক্ষা করতে হবে ৩ মাস। আক্রান্তদের মধ্যে যাঁদের প্লাজমা থেরাপি করা হয়েছে, তাঁদের টিকাকরণের সময়সীমাও ৩ মাস পিছিয়ে দেওয়া হয়েছে। দেশ জুড়ে করোনার টিকানীতি নিয়ে বুধবার একগুচ্ছRead More →

WTC: কোহলী, রোহিতের মেজাজ কেমন? জানালেন ভারতের এই জোরে বোলার

বিরাট কোহলী ও রোহিত শর্মা দুজন একেবারে আলদা ব্যক্তিত্বের, এটা সবাই জানেন। বাইশ গজের যুদ্ধে দুজনের উল্লাস প্রকাশের ভঙ্গি আলাদা হয়, এটাও সবাই দেখেছেন। কিন্তু মাঠের লড়াইয়ে এই দুজন কতটা আলদা সেই গোপন তথ্য ফাঁস করলেন মহম্মদ শামি। ম্যাচের মাঝে বিরাটের সামনেই বোলারদের নির্দেশ দেন রোহিত। কী বার্তা দিয়ে থাকেনRead More →

Covid: ২৪ দিনে হাসপাতাল খরচ ১৮ লক্ষ টাকা! মহার্ঘ চিকিৎসা পরিষেবা সবার জন্য? প্রশ্ন সাহেবের

অতিমারির সঙ্গে তাল মিলিয়ে মহার্ঘ হয়ে উঠছে চিকিৎসা পরিষেবা। এই অভিযোগ বহু দিনের, বহু জনের। সম্প্রতি এমনই অভিজ্ঞতার মুখোমুখি সাহেব চট্টোপাধ্যায়। আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, তাঁর কাকা কোভিড আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বাইপাসের একটি প্রথম সারির হাসপাতালে। সেখানেই ২৪ দিনে চিকিৎসার খরচ কমবেশি ১৮ লক্ষ টাকা! অভিনেতার প্রশ্ন, ‘এই মহার্ঘ চিকিৎসাRead More →

Covid: মিলছে নতুন নতুন রূপ, ভারতে আরও সংক্রামক হয়ে উঠতে পারে করোনাভাইরাস

ক্রমাগত রূপ বদলের ফলে সংক্রমণ ক্ষমতাও বেড়েছে করোনাভাইরাসের কয়েকটি নয়া প্রজাতির। ভবিষ্যতে ভারত-সহ বিভিন্ন দেশে আরও সংক্রামক রূপের সন্ধান মেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গবেষকদের একাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-র প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০-র অক্টোবরে প্রথম ভারতে করোনাভাইরাসের বি.১.৬১৭ প্রজাতিটির (যা ‘করোনার ভারতীয় রূপ’ বলে পরিচিতি পেয়েছে) সন্ধান মেলে। পরেRead More →

বাসভবন পাল্টে কোভিড কেয়ার সেন্টার, সকলকে চমকে দিলেন তেজস্বী

সকলকে রীতিমতো চমকে দিলেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। নিজের পাটনার সরকারি বাসভবনকে কোভিড কেয়ার সেন্টারে পরিবর্তিত করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর এই নেতা। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন করোনা-রোগীরা। পাশাপাশি নীতীশ কুমার সরকারকে লিখিতভাবে তেজস্বী অনুরোধ জানিয়েছেন, এই কোভিড কেয়ার সেন্টারকে সরকারি সার্ভিসের অন্তর্ভুক্ত করার জন্য।বিহারে করোনার বাড়বাড়ন্তRead More →

লকডাউনে রায়গঞ্জে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রচুর ফল

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯ মে: প্রতিদিন নষ্ট হচ্ছে অবিক্রিত পাকা ফল। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে চান তাঁরা। তাদের দাবি দোকান খোলা রাখার সময়টা একটু বাড়িয়ে দেওয়া হোক। নইলে অনাহারে মৃত্যু ছাড়া আর কোনও উপায় থাকবে না। এমনই ভয়বাহ পরিস্থিতির কথা জানালেন রায়গঞ্জের ফল ব্যাবসায়ীরা। চরম ক্ষতির মুখে পড়তেRead More →

Cyclone Tauktae: আরব সাগরে আটক ভেসেলের ৯১ জনের খোঁজে নৌবাহিনীর ৫ জাহাজ

ঘূর্ণিঝড় টাউটে-র জেরে মহারাষ্ট্র এবং গুজরাত উপকূলে আটকে পড়ে চারটি ভেসেল। সেখানে আটকে থাকাদের উদ্ধারে নামে ভারতীয় নৌবাহিনী। বুধবার সকাল অবধি সব মিলিয়ে ৬৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বার্জ পাপা (পি-৩০৫)-এ থাকা ৯১ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনীর পাঁচটি জাহাজ এবং একটি হেলিকপ্টার। নৌবাহিনীরRead More →

Covishield Vaccine: বুধবার সকালেই পুণে থেকে রাজ্যে এসে পৌঁছল ২ লক্ষেরও বেশি কোভিশিল্ড টিকা

রাজ্যে এসে পৌঁছল ২ লক্ষ ১২ হাজার ৪৬০ কোভিশিল্ড টিকা। রাজ্যের বরাত দেওয়া এই টিকা বুধবার সকাল ৯টা নাগাদ এসে পৌঁছেছে কলকাতা বিমানবন্দরে। এই টিকা হাতে আসায় রাজ্যে টিকাকরণের গতি বাড়বে বলে আশা চিকিৎসা মহলে। রাজ্যে এখন ৪৫ উর্ধ্বদের দ্বিতীয় টিকাকরণের পাশাপাশি ১৮-৪৪ বছরের টিকা দেওয়ার কর্মসূচি চলছে। সূত্রের খবর,Read More →