মহুয়া থেকে তৈরি হল পুষ্টিকর পানীয়,সরকারি ছাড়পত্রের পরেই মিলবে ব্যবসায়িক উৎপাদনের সম্মতি

মহুয়া থেকে তৈরি হল পুষ্টিকর পানীয়,সরকারি ছাড়পত্রের পরেই মিলবে ব্যবসায়িক উৎপাদনের সম্মতি

মহুয়া থেকে এবার প্রস্তুত হতে চলেছে ৫শতাংশ অ্যালকোহল যুক্ত পানীয় | প্রস্তুতকারকের নাম শুনলে বেশ চমকে যেতে হয় | খোদ কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছে দুই গবেষণামূলক সংস্থা | দিল্লি আই আই টি ও ট্রাইফেডের গবেষকেরা দুই বছর ধরে এই গবেষণা করে এই মহুয়া নিউট্রিবিভারেজ প্রস্তুত করেছেন | এখন শুধু সরকারি শিলমোহরের অপেক্ষা |

অতিরিক্ত পুষ্টিসম্পন্ন এই পানীয় নামে মাত্রই অ্যালকোহল বলে জানিয়েছেন ট্রাইফেডের এমডি প্রবীর কৃষ্ণা | মূলত আদাবাসী মানুষদের কথা চিন্তা করেই এই প্রকল্পের স্থাপনা | সরকারি ছাড়পত্র পেলে এই প্রযুক্তি তুলে দেওয়া হবে আদিবাসী বহুদ্দেশীয় কো-অপারেটিভ সোসাইটির হাতে | তদের মধ্যে থেকে যারা ব্যবাসয়িকভাবে এর উৎপাদন করতে চাইবেন তারা করতে পারবেন | অবশ্যই তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা করবে কেন্দ্রীয় সরকার |

এভাবেই তারা চায় সমাজে পিছিয়ে পড়া মানুষের কাছে বিকল্প কর্মসংস্থান পৌঁছে দিতে | এই মর্মে ন্যাশনাল রিসার্চ ডেভলেপমেন্ট কর্পোরেশনের সঙ্গে আদিবাসী বিকাশ পর্ষদের মত সংস্থা ট্রাইফেডের মৌ সাক্ষরিত হয় আজ থেকে পাঁচ বছর আগে | দুবছর ধরেই এই নিয়ে গবেষণা করার পর সাফল্যের মুখ দেখল গবেষকেরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.