ম্যাঞ্চেস্টার ডার্বিতে হালান্ডের বিতর্কিত গোল: ভুল স্বীকার পেশাদার রেফারি সংস্থার

ম্যাঞ্চেস্টার ডার্বিতে হালান্ডের বিতর্কিত গোল: ভুল স্বীকার পেশাদার রেফারি সংস্থার

রবিবারের ম্যাঞ্চেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের একমাত্র গোলে জয় পেয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। তবে ম্যাচের শুরু থেকেই সেই গোল নিয়ে তৈরি হওয়া বিতর্ক অবশেষে স্বীকার করে নিল পেশাদার রেফারিদের সংস্থা। সোমবার সংস্থার তরফে জানানো হয়েছে, হালান্ডের ওই গোল বৈধ ঘোষণা করা ভুল ছিল এবং গোলটি দেওয়া উচিত হয়নি। তবে এই ভুলের কারণে ম্যানচেস্টার সিটির প্রাপ্ত পয়েন্ট কাটার কোনো সম্ভাবনা নেই।

ম্যাচের ৬০ মিনিটে জয়সূচক গোলটি করেন হালান্ড। প্রান্ত থেকে জস্কো গাভার্দিয়লের ক্রস প্যাট্রিক ডোরগুর বুটে লেগে ভেসে আসে ম্যানচেস্টার সিটির বক্সে। বলটি এঞ্জো ফের্নান্দেস এবং লিসান্দ্রো মার্তিনেসকে অতিক্রম করার পর নিজের আয়ত্তে এনে গোল করেন হালান্ড। সে সময় ম্যান ইউয়ের খেলোয়াড়েরা প্রতিবাদ জানিয়ে দাবি করেন যে, এঞ্জো ফের্নান্দেস অফসাইডে ছিলেন।

ম্যাচের পর ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ফের্নান্দেসের শরীরে বল স্পর্শ না করায় তিনি অফসাইডে ছিলেন না। তবে সোমবার রেফারিদের সংস্থা জানিয়েছে, ফের্নান্দেসের গায়ে বল না লাগলেও তিনি সামনে এগিয়ে আসায় ম্যান ইউয়ের খেলোয়াড়েরা তাঁর দিকে মনোযোগ দিতে বাধ্য হন। এর ফলে বিপক্ষের রক্ষণভাগ বিভ্রান্ত হয় এবং সেই সুযোগ কাজে লাগিয়েই গোল করেন হালান্ড। নিয়মানুযায়ী এই গোল দেওয়া উচিত হয়নি। পাশাপাশি এও জানানো হয়েছে যে, এই পরিস্থিতিতে মাঠের রেফারিকে নির্দেশ দেওয়া উচিত ছিল অন্তত একবার মনিটরে গিয়ে ঘটনাটি পুনরায় পরীক্ষা করার, যা ভার সঠিকভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। রেফারিদের সংস্থার তরফে এই ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.