শিবরাজের রেশ ধরেই নেহরুকে ‘ক্রিমিনাল’ বললেন সাধ্বী প্রজ্ঞা

শিবরাজের রেশ ধরেই নেহরুকে ‘ক্রিমিনাল’ বললেন সাধ্বী প্রজ্ঞা

বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানের পর এবার দলীয় নেত্রী এবং সাংসদ সাধ্বী প্রজ্ঞার কথাতেও নেহরুকে নিয়ে শোনা একই সুর৷ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ‘ক্রিমিনাল’ বললেন সাধ্বী প্রজ্ঞা৷

কাশ্মীরে ৩৭০ ধারা লাগু করায়, গত ১১ অগস্ট মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নেহরুকে ‘ক্রিমিনাল’ বলেছিলেন৷ সোমবার শিবরাজের এই কথার রেশ ধরেই সাধ্বী প্রজ্ঞা বলেন, যে দেশকে আঘাত করার চেষ্টা করবে সে নিশ্চয়ই একটা ক্রিমিনাল৷

একইসঙ্গে জম্মু-কাশ্মীর থেকে সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর ৩৭০ এবং ৩৫এ ধারা বিলোপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করেন৷

ভোপালের এই সাংসদ বলেন, ৩৭০ ধারা বিলোপের পর দেশপ্রেমীরা আনন্দ করছেন এবং যারা এর বিরোধিতায় কান্নাকাটি জুড়েছেন তারা কখনোই দেশপ্রেমী নন৷

একদিকে তিনি কেন্দ্রের এই পদক্ষেপের প্রশংসা করেছেন, অন্যদিকে সেখানেই তিনি দিগ্বিজয় সিংকে কটাক্ষ করেছেন ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করায়৷ তিনি বলেন, লোকসভা নির্বাচনে তিনি জিতেছেন কারণ যাদের থাকা উচিত নয় তাদেরকে ভোট দেয়নি জনগণ৷ উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে ভোপালে দিগ্বিজয় সিংকে হারিয়ে জয়ী হন সাধ্বী প্রজ্ঞা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.