ডার্বি হারের ধাক্কা সামলে আজ মাঠে নামবে SC EB, জেনে নিন কখন কোথায় দেখবেন ম্যাচ

ডার্বি হারের ধাক্কা সামলে আজ মাঠে নামবে SC EB, জেনে নিন কখন কোথায় দেখবেন ম্যাচ

জামেশেদপুর এফসি-র বিরুদ্ধে নিজেদের আইএসএলের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও ১-১ ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল। আর তার পরের ম্যাচই ছিল ডার্বি। এটিকে মোহনাবাগানের বিরুদ্ধে হতশ্রী ফুটবল খেলে ৩-০ হেরে যায় তারা। সেই ধাক্কা সামলে আজ মঙ্গলবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামছেন ম্যানুয়েল দিয়াজের ছেলেরা। পারবে কি এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়াতে?

আপাতত দেখে নেওয়া যাক এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি-র লড়াই কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে এবং অনলাইনের কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।ট্রেন্ডিং স্টোরিজ

কবে অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িম্যাচ: ৩০ নভেম্বর, ২০২১ (মঙ্গলবার)।

কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ: তিলক ময়দান স্টেডিয়াম (ভাস্কো, গোয়া)।

কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০-তে শুরু ম্যাচ।

ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পো্র্টস থ্রি টিভি চ্যানেলে দেখা যাবে। এ ছাড়াও স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ এইচডি হিন্দি টিভি চ্যানেল, স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কানাড়া এবং স্টার স্পোর্টস ১ বাংলা আঞ্চলিক চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি।

মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপ এবং অন জিও টিভি-তে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এ ছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.