“ভারতে মুসলিম সংহার চলছে,” তুরস্ক রাষ্ট্রপতির মন্তব্যে সমঝে চলার বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের

“ভারতে মুসলিম সংহার চলছে,” তুরস্ক রাষ্ট্রপতির মন্তব্যে সমঝে চলার বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের

পাকিস্তানের (Pakistan) নিকট বন্ধু তুরস্কের (Turkey) রাষ্ট্রপতির মুখে ভারতের নিন্দার তীবের প্রতিক্রিয়া ভারতের | আঙ্কারার মানবাধিকার রক্ষার একটি বৈঠকে যোগ দিয়ে তাইপ এরডোগানের বক্তব্যে দিল্লির (Delhi) গোষ্ঠী দ্বন্দের কথা উঠে আসে | ভারতের সর্বত্রই এখন ম্যাসাকার | মুসলিমদের উপর অত্যাচার |

ইসলাম প্রচারক বলে দাবি করা এরডোগানের (Erdogan) বক্তব্যের তীব্র বিরোধীতা করে ভারতের বিদেশ মন্ত্রকের সচিব জানায়,দিল্লির (Delhi) মত ভারতের আভ্যন্তরীণ বিষয়ে তারা যেন তুরস্ক (Turkey) মাথা না ঘামায় | তার চেয়ে তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে যে সন্ত্রাস চলছে তাতে ইন্ধন না দিয়ে শক্ত হাতে দমন করুক তুরস্ক |

পাল্টা ভারতের অভিযোগ, তুরস্ক (Turkey) বন্ধু পাকিস্তানকে (Pakistan) কাশ্মীর অশান্ত করতে সাহায্য করছে | সন্ত্রাসবাদী প্রশিক্ষণ বা স্থলভাগ ব্যবহার করতে দিয়ে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উসকে দিচ্ছে| আঙ্কারার এই বিশেষ সম্মেলনে ভারত (India) ও তুরস্কের (Turkey) এই কূটনৈতিক বাকবিতন্ডার সূত্রপাত অনেক দিন আগে থেকেই |

ভারতে কাশ্মীরের মুসলিম নাগরিকেরা কত খারাপ আছে, আর কত শোষণের মুখোমুখি হচ্ছে, পাশে ইমরান খানকে (Imran Khan) নিয়ে পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন এরডোগান | সে সময়েও তাঁকে কট্টর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.