Weather Update| IMD: চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, তুমুল বৃষ্টিতে তোলপাড় হবে এইসব রাজ্য, রেহাই নেই বাংলারও

1/5

জোড়া ঘূর্ণাবর্ত

Weather Update| IMD: চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, তুমুল বৃষ্টিতে তোলপাড় হবে এইসব রাজ্য, রেহাই নেই বাংলারও

আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে চোখ রাঙাচ্ছে দুটি ঘূর্ণাবর্ত। একটি তৈরি হয়েছে ইরাকে। অন্যটি তৈরি হচ্ছে মধ্য অসমে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে ভারতের উত্তরের বেশকয়েকটি রাজ্যে ও উত্তরপূর্বের কয়েকটি রাজ্যে প্রবল বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন।  

2/5

উত্তরভারত

উত্তরভারত

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, হরিয়ানা ও পঞ্জাবের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। তবে বিহার, উতত্রপ্রদেশের একাংশ ও পশ্চিমবঙ্গে আবহাওয়া শুকনো থাকবে।  

3/5

মধ্যপ্রাচ্যে ঘূর্ণাবর্ত

মধ্যপ্রাচ্যে ঘূর্ণাবর্ত

ইরাকে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার প্রভাব মৌসুমী বায়ুর কার্যকলাপের উপরে পড়বে। এর ফলে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইসব রাজ্যে বৃষ্টি বেশি হবে ১২ থেকে ১৪ মার্চ পর্যন্ত।

4/5

অসমে ঘূর্ণাবর্ত

অসমে ঘূর্ণাবর্ত

অন্যদিকে, মধ্য অসমে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে উত্তরপূর্বের অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড, মেঘালয় ও সিকিমে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।  

5/5

বাংলাতেও বৃষ্টি

বাংলাতেও বৃষ্টি

উত্তরপূর্বের রাজ্যগুলির পাশাপাশি শিলিগুড়িতেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে কিষাণগঞ্জ, কাটিহার, ভাগলপুরের মতো এলাকা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.