Cooch Behar Shocker: কলির পিশাচ দিনহাটায়! মৃতদেহের মাংস খেয়ে পেট ভরাতে শ্মশানেই খুন করে দিল…

Cooch Behar Shocker: কলির পিশাচ দিনহাটায়! মৃতদেহের মাংস খেয়ে পেট ভরাতে শ্মশানেই খুন করে দিল…

মৃতদেহের মাংস খাবার জন্যই খুন! একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন দৃশ্যের সাক্ষী থাকতে হল দিনহাটাবাসীকে।-তথ্য ও ছবি-দেবজ্যোতি কাহালি  

  

2/6

বিস্ফোরক তথ্য পুলিসের

বিস্ফোরক তথ্য পুলিসের

সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। -তথ্য ও ছবি-দেবজ্যোতি কাহালি

3/6

দিনহাটা

দিনহাটা

সোমবার দিনহাটা সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে দিনহাটা এসডিপিও বলেন, গত ১০ জানুয়ারি দিনহাটার সীমান্ত সংলগ্ন এলাকা কুড়শা হাটের একটি প্রত্যন্ত শ্মশান থেকে অজ্ঞাত পরিচিত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিস।-তথ্য ও ছবি-দেবজ্যোতি কাহালি

  

4/6

মৃতদেহের গলায়-কাঁধে ক্ষত

মৃতদেহের গলায়-কাঁধে ক্ষত

মৃতদেহের গলায় ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন ছিল। পরবর্তীতে খুনের মামলা রুজু করে দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিস তদন্তে নামে। তদন্তে একই এলাকার থরাইখানা গ্রামের ফেরদৌস আলম নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। -তথ্য ও ছবি-দেবজ্যোতি কাহালি

  

5/6

নেশাগ্রস্থ যুবক গ্রেফতার

নেশাগ্রস্থ যুবক গ্রেফতার

পরবর্তীতে গ্রেফতার হওয়া যুবককে জেরা করে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে পুলিস জানতে পারে নেশাগ্রস্ত যুবক ফেরদৌস আলম শুধুমাত্র নেশায় মত্ত হয়ে এই অজ্ঞাত পরিচিত ব্যক্তিকে খুন করেছে এবং খুনের পর সেই ব্যক্তিকে নিজে তার বাড়িতে নিয়ে আসে এবং দেহ পরিষ্কার করে। তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহের মাংস খাওয়ার। -তথ্য ও ছবি-দেবজ্যোতি কাহালি  

  

6/6

সফট টার্গেট

সফট টার্গেট

যেহেতু সেই অজ্ঞাত পরিচিত ব্যক্তি শ্মশানে থাকত তাই সেটি ছিল অভিযুক্তের সহজ টার্গেট। আর সেজন্যই সেই টার্গেটকেই সে বেছে নিয়েছিল। ইতিমধ্যেই পুলিস অভিযুক্তকে চারদিনের হেফাজতে নিয়েছে। তবে দিনহাটার মতো অত্যন্ত এলাকায় শুধুমাত্র মাংস খাওয়ার জন্যই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। -তথ্য ও ছবি-দেবজ্যোতি কাহালি  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.