মধ্যমগ্রামে ফের রং কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড: নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পুরসভার

মধ্যমগ্রামে ফের রং কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড: নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পুরসভার

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দিকবেড়িয়ায় একটি রং কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও ভস্মীভূত হয়েছে লক্ষাধিক টাকার সম্পত্তি। তবে একই কারখানায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষের উদাসীনতা ও পরিকাঠামোর অভাব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে খবর, মধ্যমগ্রাম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের দিকবেড়িয়া দ্বিতীয় সরণি এলাকায় অবস্থিত ওই রং কারখানার দুটি গোডাউন রয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ একটি গোডাউনে কাজ করছিলেন তিনজন শ্রমিক। সেই সময় হঠাৎই ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। গোডাউনটিতে ২০০ লিটারের প্রায় ৭০টি রাসায়নিক ড্রাম মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম ও বারাসত থেকে দমকলের ৭টি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার নিরন্তর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে সঠিক কারণ অনুসন্ধানে যৌথ তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.