মদের দোকানের লাইসেন্সে টোপ জাল পোর্টালে! তথ্য দিয়ে সতর্ক করল রাজ্য আবগারি দফতর

রাজ্য সরকারের আবগারি দফতরের নামে ‘জাল’ ওয়েবসাইট তৈরি হয়েছে। আদৌ সরকারের না হলেও সেই ওয়েবসাইট থেকে মদের দোকানের জন্য নতুন লাইসেন্স দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। এমন একাধিক ওয়েবসাইট সক্রিয় বলেই দাবি আবগারি দফতরের। কোনও ব্যবসায়ী যাতে সেই ফাঁদে পা না দেন, তার জন্য প্রচারও শুরু করেছে আবগারি দফতর।Read More →

সুদের কারবারের চক্রে অসহায় শিক্ষক, না দিলে খুন করার হুমকি, পুলিশে অভিযোগ, ধৃত চার

বাবা গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই পরিচিত এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তিনি। কিন্তু ঋণের ‘আসল’ শোধ করে দেওয়ার পরেও সুদের কারবারিরা তাঁর সুদের পরিমাণ বাড়াতে থাকেন। এমনকি, টাকা না দিলে পরিবারের সকলকে খুনের হুমকিও দেওয়া হয়। অগত্যা রবিবার থানায় ওই সুদের কারবারিদের বিরুদ্ধেRead More →

জ্ঞানবাপী মসজিদের ‘শিবলিঙ্গ’ পুজোর অনুমতির মামলা, সোমবারই রায় দিতে পারে বারাণসী আদালত

জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গ’-এর পুজো করার অনুমতি চেয়ে বারাণসী আদালতের দ্বারস্থ হয়েছিল হিন্দু পক্ষ। আর হিন্দু পক্ষের করা সেই আবেদন নিয়েই সোমবার রায় দিতে পারে আদালত। বিশ্ব বৈদিক সনাতন সঙ্ঘের সভাপতি জিতেন্দ্র সিংহ বিসেনের স্ত্রী কিরণ সিংহ বারাণসী আদালতে এই আবেদনটি করেছিলেন। ‘শিবলিঙ্গ’ পুজোর অনুমতির পাশাপাশি পুরো জ্ঞানবাপী মসজিদRead More →

আইপিএল নিলাম, সাড়ে ৫ কোটি টাকা নিয়ে নামছে কেকেআর, কোন দলের হাতে থাকছে কত টাকা

আগামী মরসুমের আগে আবার আইপিএলের নিলামে অংশ নেবে ফ্র্যাঞ্চাইজিগুলি। এ বছর ২৩ ডিসেম্বর কেরলের কোচিতে বসবে নিলামের আসর। তবে বড় নিলাম নয়, এ বছর ছোট নিলাম হবে। ২০২২ সালের আইপিএলের আগে বড় নিলাম হয়েছিল। এ বার তাই খুব বেশি ক্রিকেটারকে নিয়ে নিলাম হবে না। দলগুলিকে তাদের ফাঁকফোকর ভরাট করার একটিRead More →

জিম করতে করতেই মৃত্যু! ৪৬ বছর বয়সে চলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা

শুক্রবার সকালে চলে গেলেন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। বয়স হয়েছিল ৪৬ বছর। হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। শুক্রবার জিমে শরীরচর্চার সময় আচমকা হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় অভিনেতার। ‘কুসুম’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ’ প্রভৃতি ধারাবাহিকে তাঁর উপস্থিতি দর্শকের নজর কেড়েছিল। সূত্রের খবর, অভিনেতা অসুস্থ হয়ে পড়লে তাঁকে কোকিলাবেন ধীরুভাইRead More →

তিন ক্রিকেটারকে অবসরের ‘পরামর্শ’ হতাশ গাওস্করের, বেছে নিলেন পরবর্তী অধিনায়ককেও

ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হার মানতে পারছেন না সুনীল গাওস্কর। ভারতীয় দলের একাধিক ক্রিকেটারের অবসর নেওয়ার সময় হয়েছে বলে মনে করেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে পরবর্তী অধিনায়ক হিসাবে নিজের পছন্দের কথাও জানিয়েছেন গাওস্কর। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের খেলায় হতাশ প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘ভারতীয় দলে একাধিক ক্রিকেটার এখন মধ্যRead More →

স্কুটির সিট ছিঁড়েছে বলে গর্ভবতী কুকুরকে গুলি করে খুন! দুর্গাপুরে গ্রেফতার অভিযুক্ত

স্কুটারের আসন ছিঁড়ে দেওয়ায় বিরক্ত হয়ে গর্ভবতী একটি কুকুরকে এয়ারগান দিয়ে গুলি করে হত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত দিব্যেন্দু ভাওয়াল নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দিব্যেন্দুর স্কুটির আসন বার বার ছিঁড়ে ফেলছিল একটি কুকুর। দিব্যেন্দুর দাবি, এতেই নাকি তাঁর মেজাজ খারাপRead More →

সুরক্ষা পাবে জ্ঞানবাপীর সেই ‘শিবলিঙ্গ’, অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ওজুখানার জলাধারে তথাকথিত শিবলিঙ্গের (মতান্তরে ফোয়ারা) নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনের প্রেক্ষিতে গত ১৭ মের অন্তর্বর্তী নির্দেশের সময়সীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট। শুক্রবার শুনানির পরে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওই ‘শিবলিঙ্গের’ সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়ে হিন্দু পক্ষ বারাণসী জেলা আদালতে আবেদনRead More →

গার্ডেনরিচের আমিরের সূত্রে আরও ২২ কোটি বাজেয়াপ্ত ইডির, এখনও পর্যন্ত উদ্ধার ৬৮ কোটি

‘ই-নাগেটস’ প্রতারণার তদন্তে নেমে আরও ২২ কোটি টাকার ক্রিপ্টো মুদ্রা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এখনও পর্যন্ত এই প্রতারণাকাণ্ডে ৬৮ কোটি ৪২ লাখ টাকা উদ্ধার বা বাজেয়াপ্ত করছে তারা। এই ঘটনায় একাধিক গ্রেফতারও করেছে ইডি এবং কলকাতা পুলিশ। তদন্তে আরও অর্থ উদ্ধারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। গত ১০ সেপ্টেম্বর,Read More →

উত্তর দিনাজপুরে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস উল্টে মৃত এক, শিশু এবং মহিলা-সহ আহত অনেকে

উত্তর দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক বাস যাত্রীর। আহত মহিলা এবং শিশু-সহ একাধিক। শুক্রবার ভোরে উত্তর দিনাজপুরের চোপড়া থানার কালাগছ এলাকার ৩১ নং জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ওই বাসে চেপে কোচবিহারের চৌধুরী হাট থেকে বিহারের পুর্ণিয়ার একRead More →