বুথ, জনজাতি এবং রসকদম্ব, বাংলাকে জানতে নতুন পদক্ষেপ পদ্মের, ঘুঁটি সাজাচ্ছেন শাহরা

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অপ্রত্যাশিত ভাল ফল করেছিল বিজেপি। অনুমান করা হয়েছিল, গেরুয়া শিবিরের অপ্রতিরোধ্য সংগঠন বঙ্গে সাফল্যের মুখ দেখছে। দু’বছরের মধ্যে সে ধারণা পাল্টে গেল। দেখা গেল, ব্যক্তিগত ভাবে হারলেও সামগ্রিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ্য। এক ঝাঁক তৃণমূল নেতা নির্বাচনের আগে আগে বিজেপিতে যেতে শুরু করেছিলেন। নির্বাচনের পরেRead More →

রেডিয়ো জকি হিসাবে জীবন শুরু করেছিলেন! নিজেই জানালেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

বাবা ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ছোট থেকে ছেলেরও স্বপ্ন ছিল আইনজীবী হিসাবেই পেশাজীবন শুরু করবেন। স্বপ্ন সত্যি হয়েছে। কিছু দিন আগে বাবা ওয়াইভি চন্দ্রচূড়ের মতোই দেশের প্রধান বিচারপতি হয়েছেন তিনি। তবে তরুণ বয়সের এক অজানা কাহিনির কথা জানালেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। জানালেন তাঁর বয়স যখন কুড়ির কোঠায়, তখনRead More →

বন্ধ ঘরের মধ্যে ড্রাম, তার ভিতর মহিলার দেহাংশ, পুলিশ বলছে, এক বছরের পুরনো

শ্রদ্ধাকাণ্ডের রেশ এখনও কাটেনি। চলছে তদন্ত। তারই মধ্যে শিরোনামে উঠে এল যার সঙ্গে মিল রয়েছে ওই হত্যাকাণ্ডের। তবে ঘটনার বয়স অন্তত এক বছর। বিশাখাপত্তনম পুলিশের ধারণা অন্তত সে রকমই। অন্ধ্রপ্রদেশের একটি বন্ধ ভাড়াবাড়ি থেকে মিলল মহিলার দেহাংশ। ঘরের ভিতর একটি ড্রামে রাখা ছিল সেই দেহাংশ। ভাড়াটে অনেক দিন ধরে ভাড়াRead More →

‘লোভ বা ভয় দেখিয়ে ধর্মান্তরণ সংবিধান বিরোধী এবং গুরুতর বিষয়’, বলল সুপ্রিম কোর্ট

দানের উদ্দেশ্য কখনওই ধর্মান্তরণ হতে পারে না। ধর্মান্তরণ বিরোধী আইন চালুর জন্য কেন্দ্রের পদক্ষেপের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানিতে সোমবার এ কথা জানাল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিত বেঞ্চের পর্যবেক্ষণ, জোর করে বা লোভ দেখিয়ে ধর্মান্তরণ সংবিধান বিরোধী। গুজরাত সরকারের তরফে সোমবারRead More →

রাজ্যের ডিএ মামলার রায় ঘোষণা হল না সুপ্রিম কোর্টে, পরের শুনানি ১৪ ডিসেম্বর

সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানির রায় ঘোষণা হওয়ার কথা ছিল। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্ট বলেছে, ১৪ ডিসেম্বরের মধ্যে মামলার সব পক্ষকে নিজেদের সংক্ষিপ্ত যুক্তি লিখিত আকারে জমা দিতে হবে। ডিএ মামলায় হাইRead More →

জরিমানা করা উচিত ছিল, অনুব্রতের মেয়ে সুকন্যার বিরুদ্ধে মামলাকারীকে ফের দুষলেন বিচারপতি

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে মামলাকারীকে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাই কোর্টে অন্য একটি মামলার শুনানিতে এই কথা বলেন তিনি। আগে এই সুকন্যাকে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মামলার প্রসঙ্গ তুলে সোমবার তিনি বলেন, ‘‘যে দিনRead More →

সোমে গুজরাতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, সকালে আমদাবাদে ভোট দেবেন মোদী-শাহ

গুজরাতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে সোমবার। এই দফায় ৯৩টি আসনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে। তার আগে রবিবার আমদাবাদে গিয়ে মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফাতেই ভোট দেবেন প্রধানমন্ত্রী ও তাঁর মা। সূত্রের খবর, আমদাবাদে সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁদের ভোট দেওয়ার কথা।Read More →

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন নেমার? ব্রাজিল সমর্থকদের জন্য কী বার্তা দিলেন কোচ তিতে

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল। তার আগে সমর্থকদের জন্য খুশির খবর দিলেন কোচ তিতে। জানিয়ে দিলেন, সব ঠিকঠাক থাকলে সেই ম্যাচে নেমারের খেলার সম্ভাবনা রয়েছে। শনিবারের পর রবিবারও নেমার দলের সঙ্গে অনুশীলন করেছেন। তাঁকে সতীর্থদের সঙ্গে বেশ হাসিখুশিতে অনুশীলন করতে দেখা গিয়েছে। তার আগেই সাংবাদিকRead More →

উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ শহর জুড়ে, কলকাতায় পারদের ওঠা-নামা অব্যাহত

কলকাতায় তাপমাত্রার ওঠা-নামা লেগেই আছে। উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ শহর জুড়ে। সোমবারও তাপমাত্রার খুব একটা হেরফের হল না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক। তবে রবিবারের চেয়ে তা সামান্য বেড়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় রবিবার সর্বোচ্চRead More →

গড়িয়ার বাড়িতে হঠাৎ আগুন! জ্বলছে স্পিকারের কারখানা, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

গড়িয়া স্টেশনের কাছে একটি বাড়িতে আগুন। বাড়ির ভিতরে একটি কারখানা চলত বলে স্থানীয় সূত্রে খবর। সেখানেই সোমবার সাতসকালে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। গড়িয়া স্টেশনের কাছে তেঁতুলবেড়িয়ায় যে বাড়িটিতে আগুন লেগেছে, সেখানে একটি স্পিকার তৈরির কারখানা চলত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। কী ভাবে বসত বাড়ির ভিতর কারখানাRead More →