ঘণ্টায় ২৬০ কিমি, ‘দ্বিতীয় তীব্রতম ঘূর্ণিঝড়’! ধ্বংসলীলার পর এখন কোথায় দাঁড়িয়ে মোকা?

প্রায় ৭২ ঘণ্টা ধরে সমুদ্রের উপর থেকে যে শক্তি সঞ্চয় করেছিল ঘূর্ণিঝড়, তা নিয়ে মায়ানমারে আছড়ে পড়েছে মোকা। সিতওয়াতে মোকার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে চার দিক। ঘূর্ণিঝড়ের বলি হয়েছেন তিন জন। বাংলাদেশের কক্সবাজারেও ঝড়ের বিধ্বংসী রূপ দেখা গিয়েছে। অবশেষে তার শক্তিক্ষয় হয়েছে। রবিবার বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে আছড়ে পড়েছে মোকা।Read More →

লজ্জার ছবি কালিয়াগঞ্জে, ব্যাগে মৃত সন্তানের দেহ নিয়ে বাসে চেপে বাড়ি ফিরলেন অভাবী বাবা

সন্তানের চিকিৎসা করাতে গিয়েই সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। তাই সন্তানের মৃত্যুর পরে আর শববাহী গাড়ি ভাড়া করতে পারেননি। সন্তানের দেহ ব্যাগে নিয়ে বাসে করে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে ফিরলেন। যা নিয়ে উত্তর দিনাজপুর জেলায় হইচই পড়ে গিয়েছে। কালিয়াগঞ্জ বাসস্ট্যান্ডে নামার পরে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন স্থানীয় একRead More →

আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে থাকলেন বিরাটরা, চাপ বাড়ল কলকাতার

রাজস্থান রয়্যালসকে ১১২ রানে উড়িয়ে দিয়ে আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে টিকে রইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলিদের দল এখন ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে। রাজস্থানকে নেট রানরেটেও পিছনে ফেলে দিল তারা। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান ষষ্ঠ স্থানে। তাদের নেট রানরেট ০.১৪০। বেঙ্গালুরুর নেট রানরেটRead More →

মোকার ছোবল থেকে কী ভাবে বেঁচে গেল বাংলা? কেন ঘুরে গেল ঘূর্ণিঝড়ের অভিমুখ?

বঙ্গোপসাগরের উপর দিয়ে ক্রমেই বাংলাদেশ, মায়ানমারের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় মোকা। তার পর মারাত্মক প্রবল ঘূ্র্ণিঝড় হয়ে আছড়ে পড়েছে মায়ানমারের সিতওয়াতে। পশ্চিমবঙ্গে এর তেমন প্রভাব পড়েনি। তার ধারকাছেও ঘেঁষেনি মোকা। কিন্তু কেন? সেই কারণ স্পষ্ট করে দিয়েছে মৌসম ভবন। জানিয়েছে, ঘূর্ণিঝড়ের বিপরীতমুখী বেগ বা ‘অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন’-ই বাধা হয়ে দাঁড়িয়েছে। মৌসম ভবনেরRead More →

হাসপাতাল থেকে পালিয়ে অনুশীলনে ডেঙ্গি আক্রান্ত সিরাজ়! বোলারের দাবি, সেরে গিয়েছে অসুখ

এ বারের আইপিএলে বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন মহম্মদ সিরাজ়। আইপিএলের পাশাপাশি ভারতীয় দলেও নিজের জায়গা পাকা করেছেন তিনি। কিন্তু এক সময় ডেঙ্গি হওয়ায় জাতীয় দলে তাঁর জায়গা নড়বড়ে হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামলাতে হাসপাতাল থেকে পালিয়েছিলেন তিনি। তার পরেই নাকি তাঁর ডেঙ্গি সেরে গিয়েছিল। একটি সাক্ষাৎকারে সিরাজ় বলেছেন, ‘‘অনূর্ধ্ব-২৩ দলেRead More →

পানাগড় সেনাছাউনিতে কর্মরত অবস্থায় গুলিতে প্রাণ গেল জওয়ানের

 কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু হল এক সেনা জওয়ানের। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পানাগড় সেনাছাউনিতে। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম পুষ্পেন্দর সিং (৪৮), উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা। পানাগড় সেনাছাউনির ৩১ নং এফইডি ইউনিটে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে সেনাছাউনিতে টহলদারি গাড়িতে কর্তব্যরত ছিলেন। ওই সময় আচমকা তার সার্ভিসRead More →

ঘরের মাঠেই আশা শেষ হায়দরাবাদের, আইপিএলে প্লে-অফের পথে এগোল লখনউ

আইপিএলের লড়াইয়ে টিকে থাকতে হলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততেই হত সানরাইজার্স হায়দরাবাদকে। কিন্তু নিজেদের মাঠে প্রথমে ব্যাট করেও ২ পয়েন্ট ঘরে তুলতে পারলেন না এডেন মার্করামরা। ক্রুণাল পাণ্ড্যদের কাছে ৭ উইকেটে হেরে প্রতিযোগিতার প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে গেল হায়দরাবাদের। লখনউয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রানRead More →

কর্নাটক-জয়ী কংগ্রেসকে অভিনন্দন জানালেন মোদী, ‘কঠোর পরিশ্রমে’র জন্য শুভেচ্ছা দলীয় কর্মীদেরও

কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় এলে কী কী ক্ষতি হতে পারে, প্রায় প্রতিটি নির্বাচনী সভা থেকে তার খতিয়ান তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের ফল বলছে প্রধানমন্ত্রীর ‘পরামর্শ’ কানে নেননি কর্নাটকবাসী। বিপুল আসন পেয়ে দক্ষিণের এই রাজ্যের তখ্‌তে বসতে চলেছে কংগ্রেস। শনিবার ভোটের ফলাফল স্পষ্ট হতেই প্রচারপর্বের তিক্ততার রেশ ঝেড়ে ফেলে বিরোধীRead More →

৪৯ বলে অপরাজিত ১০৩, সূর্যের দাপটে গুজরাতের বিরুদ্ধে ২১৮ রান তুলল মুম্বই

শুরুটা করেছিলেন রোহিত শর্মা এবং ঈশান কিশন। পাওয়ার প্লে-তে ৬১ রান তুলে নেন তাঁরা। সকালটাই নাকি বুঝিয়ে দেয় দিন কেমন যাবে। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের শুরুটা যখন হয়েছিল, সূর্যকুমার যাদব তখনও সাজঘরে। তিনি ব্যাট করতে নামতেই সূর্যের তাপেই ঝলসে গেল গুজরাত টাইটান্সের বোলিং। ৪৯ বলে শতরান করলেন সূর্যকুমার। শেষ বলে ছক্কাRead More →

আরও কাছাকাছি মোকা! প্রবল ঘূর্ণিঝড়ের রূপ সকালেই, কলকাতা-সহ জেলাগুলোয় বৃষ্টির আভাস

দ্রুত গতিতে এগোচ্ছে মোকা। শনিবার কাকভোরেই অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। গত ৬ ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে এগোনো মোকার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। শনিবার সকালে আবহাওয়া দফতর জানাচ্ছে, মায়ানমারের সিত্তে বন্দর থেকে মোকার দূরত্ব ৬৯০ কিলোমিটার। বাংলাদেশের কক্সবাজার থেকে মোকার দূরত্ব ৭৬০ কিলোমিটার।Read More →