বেঙ্গালুরুতেই আইপিএল খেলতে মরিয়া কোহলিরা, দর্শকদের সামলাতে সাড়ে চার কোটি টাকা দিয়ে বিশেষ ক্যামেরা বসানোর প্রস্তাব!

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তারা প্রযুক্তিনির্ভর ক্যামেরা বসিয়ে দর্শকদের সামলানোর ব্যবস্থা করতে চাইছে। অনুমতি চেয়ে কর্নাটক ক্রিকেট সংস্থার কাছে আবেদনও করা হয়েছে। ক্যামেরা বসানোর পুরো খরচও আরসিবি দেবে। একটি বিবৃতিতে আরসিবি জানিয়েছে, গোটা স্টেডিয়ামে ৩০০-৩৫০টি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরা বসানো হবে। এককালীন যেRead More →

ব্যাট করতে পারবেন, কিন্তু ফিল্ডিং করতে পারবেন না! অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে চালু হচ্ছে নতুন নিয়ম

টি-টোয়েন্টি ক্রিকেটকে জনপ্রিয় করতে প্রায়শই নিত্যনতুন নিয়ম চালু করা হচ্ছে। এ ব্যাপারে বাকিদের থেকে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)। সেখানে অতীতে নানা নতুন নিয়ম চালু করা হয়েছে। পরের মরসুম থেকে আরও একটি নিয়ম চালু করা হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। পরের মরসুম থেকে বিবিএলে দেখা যাবেRead More →

বিশ্বরাজ একাই ১৬৫, পঞ্জাবকে উড়িয়ে বিজয় হজারে ট্রফির ফাইনালে সৌরাষ্ট্র, রবিবার সামনে বিদর্ভ

বিজয় হজারে ট্রফির ফাইনালে উঠে গেল সৌরাষ্ট্র। শুক্রবার বেঙ্গালুরুতে তারা হারিয়ে দিল পঞ্জাবকে। ৯ উইকেটে জিতেছে সৌরাষ্ট্র। একাই অপরাজিত ১৬৫ রান করে দলকে জিতিয়েছেন বিশ্বরাজ জাডেজা। পঞ্জাবের বোলিংকে শাসন করেছেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাবের শুরুটা হয়েছিল ভালই। হরনুর সিংহ এবং অধিনায়ক প্রভসিমরন সিংহ ওপেনিং জুটিতে ৬০ রান যোগRead More →

সিকিমে বেড়াতে গিয়ে অসুস্থ, মৃত্যু হল ৪৭ বছরের মহিলার! পরিবারের সঙ্গে গিয়েছিলেন কলকাতা থেকে

উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের৷ মৃত মহিলা কলকাতার বাসিন্দা। তাঁর বয়স ৪৭ বছর৷ প্রশাসন সূত্রে খবর, উঁচু জায়গায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। ‘অলটিটিউড সিকনেস’-এর লক্ষণ দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সিকিম প্রশাসন সূত্রে খবর, মৃত মহিলা কন্যা এবং পরিবারের অন্যদেরRead More →

টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন শ্রেয়স, বিশ্নোইয়ের, প্রথম তিনটি ম্যাচে নেই তিলক, সিরিজ় থেকে ছিটকে গেলেন সুন্দর

চোট পাওয়ায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় দীর্ঘ দিন বাদে দলে নেওয়া হল রবি বিশ্নোইকে। এ দিকে, চোটের কারণে প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না তিলক বর্মাও। তাঁর জায়গায় দলে এসেছেন শ্রেয়স আয়ার। তিনিও অনেক দিন পর টি-টোয়েন্টি দলে ফিরলেন। হায়দরাবাদের হয়েRead More →

যুব বিশ্বকাপে অঘটন, আফগানিস্তানের কাছে হেরে গেল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের কাছে হার পাকিস্তানের, জিতল অস্ট্রেলিয়া

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় দিনেই অঘটন। আফগানিস্তানের কাছে হেরে গেল প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দেশ দক্ষিণ আফ্রিকা। হেরে গিয়েছে পাকিস্তানও। ইংল্যান্ডের কাছে ৩৭ রানে হেরেছে তারা। অস্ট্রেলিয়া আট উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। নামিবিয়ার উইন্ডহোয়েক পার্কে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। শুরুতেই ওপেনার ওসমান সাদাতকে (৪) হারালেও দলকে টানেন খালিদ আহমদজ়াই (৭৪) এবং ফয়সাল শিনোজ়াদাRead More →

পর পর দু’দিনে রাজ্যে জোড়া জনসভা প্রধানমন্ত্রী মোদীর, দুই প্রশাসনিক সভা থেকে ৪০০০ কোটির প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে সরকারি এবং রাজনৈতিক কর্মসূচিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহে তাঁর কর্মসূচি। রবিবার হুগলির সিঙ্গুরে। দু’দিনের এই সফরে তাঁর রয়েছে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। আগামী ১৭ জানুয়ারি দুপুর পৌনে ১টা নাগাদ মালদাহ টাউন স্টেশনে পৌঁছোনোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি প্রথমে হাওড়া-কামাখ্যাRead More →

‘স্টার্টআপ কার্নিভাল ৫’: বাংলার উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করার এক অভিনব উদ্যোগ

উদ্দেশ্য, সংস্কৃতি, দায়িত্ব এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলার উদ্যোক্তারা কতটা সফল হতে পারে তারই প্রতিফলন ঘটিয়েছে ‘স্টার্টআপ কার্নিভাল ৫’, আয়োজনে ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’। ‘জিসিআইআই’ এবং ‘ফুডকা’-র সহায়তায় এবং ‘বেঙ্গল বিজ়নেস কাউন্সিল’, ‘পয়েন্টার্স বিজ়নেস ফোরাম’, ‘ওয়েলথঅ্যাপ’, বি-স্কুল অংশীদার হিসাবে ‘এএসএমআই’ বিজ়নেস স্কুল’ এবং কমিউনিটি অংশীদার হিসাবে ডি২সি ইনসাইডার সহ ইকোসিস্টেম অংশীদারদেরRead More →

এসআইআরের শুনানিতে শুধুই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়া ভোটারদের কী করতে হবে? জানিয়ে দিল কমিশন

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তাই শুনানিতে যে সব ভোটার শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, তাঁদের আবার নথি দিতে হবে। এমনটাই বলছে কমিশন। এসআইআর-এর জন্য আগেই ১৩টি নথির কথা উল্লেখ করেছিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনীRead More →

আইএসএল জিতলেও এ বার সরাসরি খেলা যাবে না চ্যাম্পিয়ন্স লিগে! ফেডারেশনকে ‘বিশেষ’ ছাড় দিয়ে জানাল এএফসি

জোড়াতালি দিয়ে আইএসএল আয়োজনের পথে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। গত বারের তুলনায় এ বার আইএসএল ৭২টি ম্যাচ কম হবে। তার পরেও এই লিগকে মান্যতা দিচ্ছে এশীয় ফুটবল সংস্থা (এএফসি)। তবে এ বার পুরো প্রতিযোগিতা না হওয়ায় আইএসএল জিতলেও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না কোনও দল। যোগ্যতা অর্জন পর্ব খেলেRead More →