দৈত্যাকার ‘বৃহস্পতি’রা ঘুরে বেড়াচ্ছে মহাকাশে, ৪০ জোড়া ‘জাম্বো’র সন্ধান নাসার টেলিস্কোপে

নাসার জেমস্‌ ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়ল বিশালাকৃতির কয়েকটি বস্তু। মহাকাশে কোনও বাঁধন ছাড়াই ঘুরে বেড়াচ্ছে সেগুলি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির মতো আকারের এই বস্তুগুলির সঙ্গে কোনও নক্ষত্রের যোগাযোগ নেই। নাসা এদের নাম দিয়েছে জুপিটার মাস বাইনারি অবজেক্টস্‌ বা ‘জাম্বো’। ওরিয়ন নেবুলা (নীহারিকা) পর্যবেক্ষণ করতে গিয়ে এই ‘জাম্বো’দের খোঁজRead More →

মা উড়ালপুলে চিনা মাঞ্জার দাপট, সুতোয় আটকে বাইক নিয়ে উল্টে পড়লেন যুবক!

সকাল সকাল দুর্ঘটনা মা উড়ালপুলে। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন যুবক। চিনা মাঞ্জার কারণে বাইক নিয়ে উল্টে পড়ে গিয়েছেন তিনি। অভিযোগ, উড়ালপুলের উপর দিয়ে বিছিয়ে রাখা হয়েছিল প্রাণঘাতী এই সুতো। বাইক নিয়ে এগোতে গিয়ে সেখানেই বাধা পান তিনি। মঙ্গলবার সকাল ৮টার পরে মা উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়েRead More →

এশিয়ান গেমস ক্রিকেটে শেষ চারে রিঙ্কুরা, যশস্বীর শতরানে নেপালকে ২৩ রানে হারিয়ে দিল ভারত

এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। নেপালকে ২৩ রানে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে ২০২ রান করে ভারত। নেপাল করে ১৭৯ রান। তাদের ১০ উইকেট ফেলতে পারেনি ভারত। সামনেই বিশ্বকাপ থাকায় এশিয়ান গেমসে এখানে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০২ রান তুললেনRead More →

ভূমিকম্প উত্তরবঙ্গে! কেঁপে উঠল কোচবিহার থেকে মালদহের অনেক এলাকা, অনুভূত আরও জেলায়

বাংলার বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হল সোমবার সন্ধ্যায়। কেঁপে উঠল মালদহ, কোচবিহারের মতো জেলার মাটি। আতঙ্ক ছড়াল সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে কোচবিহার জেলার মাটি। প্রথমে হালকা একটা ঝাঁকুনি তার পর মৃদু কম্পন অনুভূত হয় জেলা জুড়েই। কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ,Read More →

‘ক’জন এসেছেন, আরও কারা আসবেন?’ তৃণমূলের বাস দিল্লি ঢুকতেই পৌঁছে গেল অমিত শাহের পুলিশ

দলীয় কর্মীসমর্থক এবং একশো দিনের কাজের জব কার্ড হোল্ডারদের দিল্লি পৌঁছচ্ছে তৃণমূলের একের পর এক বাস। বাসযাত্রীদের প্রত্যেককেই রাখা হচ্ছে সেখানকার অম্বেডকর ভবনে। দলীয় সূত্রে খবর, ওই ভবনে বিশ্রাম নিয়েই কর্মসূচিতে অংশ নেবেন দলের কর্মী এবং কেন্দ্রীয় প্রকল্প থেকে ‘বঞ্চিত’ মানুষজনেরা। এই পরিস্থিতিতে সোমবার সকালেই অম্বেডকর ভবনে যায় দিল্লি পুলিশেরRead More →

ঝাঁটা হাতে ময়লা সাফ করে স্বচ্ছতার অভিযানে শামিল হলেন প্রধানমন্ত্রী মোদীও, সঙ্গে নিলেন কাকে?

ঝাঁটা হাতে ময়লা সাফ করে স্বচ্ছতার অভিযানে শামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রবিবার নিজের এক্স (টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেই ভিডিয়োয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায় কুস্তিগির অঙ্কিত বাইয়ানপুরিয়াকে। দু’জনে এক সঙ্গে একটি ঘেরা জায়গায় ময়লা সাফ করেন। এক্স হ্যাডলে মোদী লেখেন, “যেহেতু গোটা দেশ স্বচ্ছতার উপরে জোরRead More →

অ্যাথলেটিক্সে দ্বিতীয় সোনা ভারতের, পর পর দু’বার এশিয়ান গেমসে সোনা শট পাটার তেজিন্দার তুরের

প্রত্যাশা মতোই এশিয়ান গেমসে পুরুষদের শট পাটে সোনা জিতলেন তেজিন্দারপাল সিংহ তুর। ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে দেশকে এ বারের গেমস থেকে ১৩তম সোনা এনে দিলেন তিনি। অ্যাথলেটিক্স থেকে এল দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। পুরুষদের শট পাটে তেজিন্দারকে নিয়ে ভাল কিছুর আশা ছিল ক্রীড়াপ্রেমীদের। তিনি হতাশ করলেন না।Read More →

রবিবার থেকে পূর্ব রেলের নতুন সূচি, বড় বদল আনা হয়েছে দূরপাল্লার ৭০টি ট্রেনের সময়েও

রবিবার, ১ অক্টোবর থেকে পূর্ব রেলের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। বেশ কয়েকটি রুটে শহরতলির একাধিক লোকাল ট্রেন যেমন চালু হচ্ছে, পাশাপাশি কয়েকটি ট্রেনকে নিয়মিত করা হয়েছে। চক্ররেলের কয়েকটি ট্রেনের যাত্রাপথেও কিছু পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে রেল। দূরপাল্লার ৭০টি ট্রেনের সময়সূচিতেও বদল এসেছে। ওই সব ট্রেনের সফরের সময় কমেছে ৫ মিনিটRead More →

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল, উৎসবের মরসুমে কলকাতায় কত টাকায় মিলবে এলপিজি সিলিন্ডার?

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে। উৎসবের মরসুমে আগের চেয়ে বেশি টাকা খরচ করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে হবে। সূত্রের খবর, আগের চেয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা বৃদ্ধি পেয়েছে। এর আগে তেল কোম্পানিগুলি সেপ্টেম্বর মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল। ১৫৭ টাকা কমানো হয়েছিলRead More →

ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার, পাচারকারীরা পলাতক

ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে চারটি রিভলবার, আটটি ম্যাগাজিন সহ ৫০টি কার্তুজ উদ্ধার করল বিএসএফ। শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানার মধুপুর গ্রামে ভারত- বাংলাদেশ সীমান্তের অধীনে ৬৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা উদ্ধার করে। বিএসএফ জওয়ানদের দেখে পাচারকারীরা পালিয়ে যায়। বিএসএফ সূত্রের খবর, এদিন রাত তিনটে নাগাদ সীমান্তের নজরদারি নাইটRead More →