সকালে সরেছে দিদির ছবি, দুপুরে এলেন মোদী, ক্রমেই পদ্মমুখী অর্জুন! কী বলছেন শুভেন্দু

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট না পেয়েই ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন বিদায়ী সাংসদ অর্জুন সিংহ। ঘটনাচক্রে, মঙ্গলবার সকালেই তাঁর দফতর থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে। আর দুপুরে দেখা গেল, সেই জায়গা দখল করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সই করা ছবি। তবে অর্জুন-ঘনিষ্ঠ অনেকেRead More →

‘সিবিআই কেন গাজিয়াবাদ গেল’, এসএসসি মামলায় প্রশ্ন চাকরিপ্রার্থীদের, কী বলল হাই কোর্ট

পশ্চিমবঙ্গের গ্রুপ সি নিয়োগ মামলার তদন্তে পরীক্ষার উত্তরপত্র (ওএমআর শিট) উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল সিবিআই। এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাজিয়াবাদ অভিযান নিয়ে প্রশ্ন তুলল বিতর্কিত চাকরিপ্রাপকদের একাংশ। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এসএসসি মামলার শুনানিতে ওই চাকরিপ্রাপকদের আইনজীবী অনিন্দ্য মিত্র সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সওয়াল করেন। শুধুRead More →

কলকাতায় গাড়ির ভিতর তরুণীকে ‘গণধর্ষণ’! দুই পরিচিত যুবক গ্রেফতার, তৃতীয় জনের খোঁজ চলছে

গাড়ির মধ্যে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ। কলকাতার প্রগতি ময়দান এলাকায়। রবিবার রাতে চা খেতে বার হয়েছিলেন ওই তরুণী। তখনই তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযু্ক্তেরা নির্যাতিতার পরিচিত। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্তের খোঁজ চলছে। প্রগতি ময়দান থানায় ১১Read More →

মুম্বইয়ের নেতৃত্ব পেয়েই চিন্তা হার্দিকের মাথায়, বিশ্বের সেরা টি২০ ব্যাটারই অনিশ্চিত প্রথম দুই ম্যাচে

এই বছর মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। কিন্তু প্রথম দুই ম্যাচে হয়তো পাওয়া যাবে না সূর্যকুমার যাদবকে। এই মুহূর্তে আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি। বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার বলা হয় তাঁকে। সেই সূর্যকেই হয়তো প্রথম দু’টি ম্যাচে পাবে না মুম্বই। এখনও চোট সারেনি তাঁর। চলছে রিহ্যাব। আইপিএল শুরু হচ্ছেRead More →

বাকি ১০টি টেস্ট, ক’টিতে জিতলে টেস্ট বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা রোহিত, বিরাটদের?

গত দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত। প্রথম বার হারতে হয়েছিল নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয় বার হারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আরও এক বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ রয়েছে ভারতের কাছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ভারতের ফাইনালে উঠতে আর ক’টি ম্যাচ জিততে হবে? এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনওRead More →

আবার একটি বন্দে ভারত পেল বাংলা! কোন রুটে চলবে নতুন ট্রেন?

ভারতের রেল প্রকল্পে শামিল হল দশটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলির উদ্বোধন করেন গুজরাতের আহমেদাবাদ থেকে। এএনআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত চলবে বন্দে ভারত। বিশাখাপত্তনম থেকে দু’টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে। বিশাখাপত্তনম থেকে পুরী এবং বিশাখাপত্তনমRead More →

তমলুক সফরে অভিজিৎ, নাম ঘোষণার আগেই প্রথম বারের জন্য নন্দীগ্রামে পা, ‘গাইড’ শুভেন্দু অধিকারী

এখনও তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে পদ্মশিবির সূত্রে খবর এবং জল্পনা যে, ওই আসন থেকেই পদ্ম প্রতীকে প্রার্থী হচ্ছেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, স্বেচ্ছাবসর নিয়ে গত বৃহস্পতিবারই যিনি হাতে বিজেপির পতাকা তুলে নিয়েছেন। সেই অভিজিৎ এ বার নিজের সম্ভাব্য নির্বাচনী কেন্দ্র তমলুকে যাচ্ছেন। মঙ্গলবারের তমলুকRead More →

মোদীই আটকে দিয়েছেন পরমাণু যুদ্ধ! দু’বছর আগের ঘটনার কথা লোকসভা ভোটের মুখে উঠে এল কেন?

লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রীর দূত হিসেবে প্রায় প্রতিনিয়ত ভারত তথা নরেন্দ্র মোদীর ‘বিশ্বগুরু’ ভাবমূর্তি তুলে ধরতে নিত্যনতুন কূটনৈতিক তত্ত্ব উপস্থাপিত করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই আবহে ইউক্রেনের উপরে রাশিয়ার পরমাণু হামলার ভাবনা মোদীর হস্তক্ষেপেই আটকে যাওয়ার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভেসে ওঠা সেই চেষ্টায় নতুন করে সিলমোহর দিতে পারে বলে মনেRead More →

পাক ক্রিকেটারকে ‘ফিক্সার’ বলে বিদ্রুপ দর্শকের, বাবরদের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে উত্তেজনা

ক্রিকেট মাঠে ফিরে দর্শকদের বিদ্রুপের শিকার হলেন মহম্মদ আমির। ‘ফিক্সার’ বলে বিদ্রুপ করা হয় পাকিস্তানের অভিজ্ঞ জোরে বোলারকে। টানা বিদ্রুপে মাথা গরম করে দর্শকদের সঙ্গে বিবাদে জড়াতেও দেখা গিয়েছে তাঁকে। ঘটনাটি রবিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্ডার্স এবং কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ম্যাচের। আমির খেলছিলেন কোয়েট্টার হয়ে। বাউন্ডারির লাইনের কাছে তিনিRead More →

পন্থকে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে? দলের ‘সম্পদ’কে নিয়ে উত্তর দিলেন বোর্ড সচিব শাহ

প্রায় ১৫ মাস তিনি ক্রিকেটের বাইরে। এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি। তবে আইপিএলে খেলতে পারেন বলে জল্পনা শোনা যাচ্ছে। তার পরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কি পন্থকে দেখা যাবে? দলের ‘সম্পদ’কে নিয়ে উত্তর দিলেন বোর্ড সচিব জয় শাহ। জানালেন, সম্পূর্ণ ফিট থাকলে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে পন্থকে নিয়ে বিবেচনা করবেনRead More →