দু’দিনে ১১ ডিগ্রি কমে গিয়েছে কলকাতার তাপমাত্রা! সোমেও বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

দু’দিনে ১১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। গ্রীষ্মের আগেই তাপের দাপটে নাজেহাল হয়ে উঠেছিলেন শহরবাসী। দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রির গণ্ডিও। সেই পরিস্থিতিতে রবিবার ঝড়বৃষ্টির আবহাওয়া তাপমাত্রা কমিয়ে দিয়েছে। আগামী কয়েক দিনে গরম আরও খানিকটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার কলকাতার সর্বোচ্চRead More →

বাংলায় ইডির হাতে উদ্ধার হওয়া টাকা নিয়ে বড় বার্তা মোদীর, ‘রানিমা’ অমৃতাকে বলা ফোন-কথা সমাবেশে

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে যে কথা প্রচার করতে বলেছিলেন তিনি, রবিবার বাংলা সফরে এসে সেই ঘোষণা নিজেই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, বিভিন্ন ‘দুর্নীতি’ মামলায় মোট সাড়ে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই অর্থ বঞ্চিতদের ফিরিয়ে দেবেন। শুধু তাই নয়, নির্বাচনী সভা থেকে এইRead More →

ময়দানের ‘দুয়োরানি’ এ বার আইএসএলে! ভারতীয় ফুটবলের মূলস্রোতে ফিরে নতুন ভোরের খোঁজে মহমেডান

বছর চারেক আগের কথা। এটিকের সঙ্গে সংযুক্তিকরণের পর আইএসএলে খেলা সবে নিশ্চিত করেছে মোহনবাগান। আওয়াজ উঠেছিল, মোহনবাগানের একা কেন? কলকাতার বাকি দুই প্রধান কী দোষ করল? এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় শ্রী সিমেন্ট স্পনসর হয় ইস্টবেঙ্গলের। তারাও আইএসএলে খেলা নিশ্চিত করে ফেলে। তখন আর কেউ ভাবেনি মহমেডান স্পোর্টিংয়ের কথা।Read More →

বাংলার টাকা সত্যিই দিচ্ছে না কেন্দ্র? ব্যাখ্যা-সহ জবাব মোদীর, ধূপগুড়ির সমাবেশ থেকে আক্রমণ তৃণমূলকে

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। ভোটের প্রচারে আবাসে ‘কেন্দ্রীয় বঞ্চনা’র অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। তাদের দাবি, গত দু’টি অর্থবর্ষে আবাসের টাকাই পাঠায়নি কেন্দ্র। পাল্টা বিজেপি দাবি করছে যে, কেন্দ্র প্রকল্পের টাকা দিয়েছে। কিন্তু সেই টাকায় দুর্নীতি হয়েছে। এ নিয়ে টানাপড়েনের আবহে জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্রRead More →

৪০০০ আসন পেয়ে ক্ষমতায় আসছে বিজেপি! মোদীস্তুতির পরেই নীতীশ ছুঁলেন প্রধানমন্ত্রীর পা

দেশে লোকসভার আসন ৫৪৩টি। তবে নীতীশ কুমার মনে করেন ৪০০০ আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি! অবশ্য প্রথমে আরও এক ধাপ এগিয়ে চার লাখ বলতে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। তবে শেষ মুহূর্তে সামলে নেন তিনি। ঘটনাস্থল বিহারের নওয়াদা। দলীয় প্রার্থীর সমর্থনে সেখানেই জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী যখন সভাস্থলে উঠলেন,Read More →

অনৈতিক কিছু হয়নি, হাই কোর্টের নির্দেশেই তদন্ত হয়েছে, ভূপতিনগর নিয়ে বিবৃতি দিল এনআইএ

দু’বছর আগের এক বিস্ফোরণকাণ্ডের এনআইএ তদন্ত। আর তাকে কেন্দ্র করেই সরগরম রাজ্য রাজনীতি। শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে ‘আক্রান্ত’ হয়েছিলেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তদন্তকারীরা। শাসক তৃণমূল ভোটের আগে এই কেন্দ্রীয় সংস্থাটির সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলে। বিতর্কের আবহেই এ বার বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানাল এনআইএ। রবিবার বিবৃতিRead More →

বেঙ্গালুরুকে হারাল ইস্টবেঙ্গল, ছয়ে উঠে এসে প্লে-অফের স্বপ্ন বেঁচে লাল-হলুদের

ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল। রবিবার ২-১ গোলে জিতেছে লাল-হলুদ। সাউল ক্রেসপো এবং ক্লেটন সিলভা গোল করেছেন। বেঙ্গালুরুর একমাত্র গোল সুনীল ছেত্রীর। জয়ের ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ছয়ে উঠে এল ইস্টবেঙ্গল। পরের ম্যাচ পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। সেটি জিততে পারলে প্লে-অফ নিশ্চিতRead More →

ঠাকুর বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন পুরুলিয়ার দুই বন্ধু, কলকাতার ঘাটে ডুবে মৃত্যু

কলকাতার ঘাটে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় ডুবে মৃত্যু হল দুই যুবকের। তারা পুরুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। কাজের সূত্রে কলকাতায় থাকতেন। শনিবার রাতে শিবপুজোর পর সেই মূর্তি গঙ্গায় বিসর্জন দিতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় (২৫) এবং বিশ্বল বিশ্বাস (২৬)। সৌম্যজিৎ পুরুলিয়ার নাপিতপাড়াRead More →

শুধু ব্যাট হাতে নয়, ফিল্ডার হিসাবেও নজির কোহলির, রাজস্থানের বিরুদ্ধে কোন কীর্তি গড়েছেন

কাজে আসেনি বিরাট কোহলির ৭২ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস। রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের সাফল্য না এলেও শনিবারের ম্যাচে একাধিক নজির গড়েছেন কোহলি। প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে ৭৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। ব্যাটার হিসাবে কীর্তি গড়ার পাশাপাশি ফিল্ডার হিসাবেও নজির গড়েছেন কোহলি।Read More →

বেঙ্গালুরুর হারে ‘খলনায়ক’ কোহলি! শতরান করেও আইপিএলে লজ্জার নজির, কটাক্ষ পাকিস্তান থেকেও

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের জন্য ঘুরিয়ে বিরাট কোহলিকেই দুষল রাজস্থান রয়্যালস! তাঁর মন্থর শতরানের জন্যই বেঙ্গালুরু জিততে পারেনি বলে কার্যত কটাক্ষ করেছে রাজস্থান। শনিবার বেঙ্গালুরুর ইনিংস শেষ হওয়ার পর সমাজমাধ্যমে রাজস্থানের একটি পোস্ট ভাইরাল হয়েছে। কোহলিকে কটাক্ষ করেছেন পাকিস্তানের জোরে বোলার জুনেইদ খানও। শনিবার আইপিএলে নিজের অষ্টম শতরান করেছেন কোহলি।Read More →