গত লোকসভা ভোটের বছরে বিজেপির নির্বাচনী খরচ আড়াই গুণ বেড়ে ৩,৩৩৫ কোটি টাকা! ধারেকাছেও নেই কংগ্রেস

২০২৪-২৫ অর্থবর্ষে শুধু নির্বাচন আর ভোটপ্রচারের জন্যই বিজেপি খরচ করেছে ৩৩৫৬ কোটি টাকা! ২০১৯-২০ অর্থবর্ষে (যে সময় সপ্তদম লোকসভা নির্বাচন হয়েছিল) এই খাতে বিজেপির অর্থ খরচের পরিমাণ ছিল ১,৩৫২ কোটি টাকা। অর্থাৎ পাঁচ বছরে এই সংক্রান্ত ব্যয়ের পরিমাণ প্রায় আড়াই গুণ বেড়েছে। গত ২৭ ডিসেম্বর বিজেপি বার্ষিক খরচের হিসাব নির্বাচনRead More →

২৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে ঈশানের, কত নম্বরে খেলবেন, জানিয়ে দিলেন সূর্যকুমার, চিন্তিত নন নিজের ফর্ম নিয়ে

শেষ বার ভারতের জার্সিতে খেলেছিলেন ২০২৩-এর নভেম্বরে। সেই ম্যাচের ২৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে ঈশান কিশনের। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সূর্যকুমার যাদব জানালেন, বুধবার খেলবেন ঈশান। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির সময় দেওয়া হচ্ছে। পাশাপাশি, নিজের ফর্ম নিয়েও চিন্তিত নন ভারতের অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলায় জাতীয় দলেRead More →

নিরাপত্তা নিয়ে শঙ্কা! বাংলাদেশে ভারতীয় দূতাবাস, উপদূতাবাসের সব কর্মীর পরিজনদের দেশে ফেরার পরামর্শ দিল নয়াদিল্লি

বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। সূত্রের খবর, ভোটমুখী বাংলাদেশের পরিস্থিতি বিচার করেই এই পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। তবে এ-ও জানানো হয়েছে, বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্যান্য কেন্দ্র খোলা থাকবে। সেখানে কাজওRead More →

‘চাপ দিয়ে বাধ্য করা যাবে না’, আইসিসি, ভারতীয় বোর্ডকে আবার হুমকি বাংলাদেশের

জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) একের পর এক অনুরোধেও সুর বদলাতে রাজি নন বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থানে অনড় তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তাঁদের চাপ দিয়ে কোনও লাভ হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জটিলতা কাটাতে বাংলাদেশ ক্রিকেটRead More →

সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এসআইআর শুনানির সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ

সুপ্রিম কোর্টের নির্দেশের পরে শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে জানাল নির্বাচন কমিশন। আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন। ওই মাসের ১৪ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে। তবে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছেRead More →

নোবেল পুরস্কার পাননি, তাই শান্তি নিয়ে চিন্তিত নন! গ্রিনল্যান্ড দখলের দাবির কারণ ব্যাখ্যা করলেন ডোনাল্ড ট্রাম্প

গত কয়েক দিনে তিনি বার বার গ্রিনল্যান্ড দখলের দাবি করেছেন। বুঝিয়ে দিয়েছেন, ‘যে কোনও মূল্যে’ গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা হবেই। হয় চুক্তির মাধ্যমে নয়তো বলপ্রয়োগ করে! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড চাইছেন, তার ব্যাখ্যা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের দাবি, চিন এবং রাশিয়ার আগ্রাসন থেকে আমেরিকাকে রক্ষা করতে গ্রিনল্যান্ড দখল নেওয়াRead More →

আইনজীবী হত্যা মামলা: চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিল চট্টগ্রাম আদালত

জেলবন্দি বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিল সে দেশের আদালত। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলোর’ প্রতিবেদন অনুযায়ী, সোমবার চট্টগ্রামের বিচার ট্রাইবুন্যালের বিচারক জাহিলদুল হকের এজলাসে চিন্ময়কৃষ্ণদের মামলার শুনানি ছিল। শুনানি শেষে বিচারক জানান, চিন্ময়কৃষ্ণ-সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচারপ্রক্রিয়া শুরু করা হোক। চট্টগ্রামের ওই আদালতের সরকারি আইনজীবীRead More →

বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিকল্প দল কারা? স্কটল্যান্ডের সঙ্গে এখনও কথাই বলেনি আইসিসি

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না, তা জানানোর জন্য বুধবার পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। বাংলাদেশ সেই দাবি খারিজ করেছে। এর মধ্যেই উঠে এল নতুন তথ্য। জানা গিয়েছে, বিকল্প হিসাবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার কথা ভাবা হলেও, সে দেশের সঙ্গে এখনও কথাই বলেনি আইসিসি। ফলে বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা আরও বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যমRead More →

দেশের প্রথম বন্দেভারত স্লিপারের মেনুতে কী থাকছে? বঙ্গ এবং অসম, দু’রাজ্যেরই স্বাদ পাবেন যাত্রীরা

দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেন চালু হল। আর এই প্রথম ট্রেনটি চলবে হাওড়া-কামাখ্যা রুটে। জুড়বে দুই রাজ্য— পশ্চিমবঙ্গ এবং অসমকে। ছোঁবে দুই রাজ্যের সংস্কৃতিকেও। সম্ভবত তাই বন্দেভারতের প্রথম স্লিপার ট্রেনে পরিবেশিত খাবারেও দুই রাজ্যের স্বাদই চোখে পড়বে। নতুন স্লিপার ট্রেনের যে মেনু প্রকাশ্যে এসেছে, জানা গিয়েছে, তাতে থাকবে পশ্চিমবঙ্গ এবংRead More →

জমা পড়ল না অন্য কোনও মনোনয়ন, রীতি মেনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিতিন নবীন হলেন বিজেপির নতুন সভাপতি

নির্বাচন কাগজে-কলমে। ইতিহাস বলছে বরাবরই বিজেপির জাতীয় সভাপতি পদের ‘লড়াই’ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছেন একমাত্র মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা। এ বারেও বজায় রইল সেই ঐতিহ্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের সভাপতি পদে নির্বাচিত হলেন দলের বর্তমান কার্যকরী সভাপতি নিতিন নবীন। বিহারের প্রাক্তন মন্ত্রী ৪৫ বছরের নবীনই বিজেপির ইতিহাসে তরুণতম সভাপতি। ১৯৮০ সালেRead More →