বছরে আড়াই ইঞ্চি! তিন বছর ধরেই জোশীমঠ ক্রমশ তলিয়ে যাচ্ছিল, ধরা পড়ে সমীক্ষাতেও

‘পায়ের তলার মাটি’ আলগা হওয়ার আঁচ মিলেছিল ২০২০ সালেই। তিন বছর আগেকার এক সমীক্ষায় ধরা পড়েছিল গঢ়ওয়াল হিমালয়ের জোশীমঠ এবং সংলগ্ন এলাকা ধীরে ধীরে মাটির তলায় তলিয়ে যাচ্ছে! আর সেই তলিয়ে যাওয়ার হার বছরে প্রায় আড়াই ইঞ্চি (সাড়ে ৬ সেন্টিমিটার)। দেহরাদূনের সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর সেই সমীক্ষারRead More →

হাই কোর্টে কি থমকে যাবে বিচারপ্রক্রিয়া? সোমে সংঘর্ষের পর মঙ্গলেও জারি আইনজীবীদের সংঘাত

সোমবার তাঁর নামে পোস্টার পড়েছিল— ‘‘ইনি বিচারের নামে কলঙ্ক’’। তারও আগে তাঁকে নিয়ে দু’পক্ষের আইনজীবীদের সংঘর্ষে ধুন্ধুমার বেধেছিল কলকাতা হাই কোর্ট চত্বরে। ২৪ ঘণ্টা পর মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থাকে সরাসরি বয়কটের প্রস্তাব আনলেন কলকাতা হাই কোর্টের আইনজীবীদের একাংশ। তাঁদের দাবি, আদালতে শান্তি বজায় রাখতেই এই প্রস্তাব। যদিও বার অ্যাসোসিয়েশনের সভাপতিRead More →

শীত যখন ‘সিরিয়াল কিলার’! কানপুরে পাঁচ দিনে মৃত্যু ৯৮ জনের

জাঁকিয়ে শীত পড়েছে দেশ বিভিন্ন রাজ্যে। শৈত্যপ্রবাহ চলছে দিল্লি, পঞ্জাব-সহ উত্তর পশ্চিম ভারতের একাংশে। ঠান্ডায় ঠকঠক করে কাঁপছেন ওই রাজ্যগুলির বাসিন্দার। এমনকি, প্রাণ কাড়তেও শুরু করেছে কড়া শীত। গত পাঁচ দিনে ঠান্ডায় হৃদ্‌রোগ এবং স্ট্রোকের কারণে শুধু উত্তরপ্রদেশের কানপুরেই মারা গিয়েছেন ৯৮ জন। এদের মধ্যে ৪৪ জন হাসপাতালে মারা গিয়েছেন।Read More →

ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনে হামলা, ছাদে উঠে পড়লেন প্রাক্তন প্রেসিডেন্টের হাজারো সমর্থক

ব্রাজিলের রাষ্ট্রপতি ভবন-সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা চালালেন প্রাক্তন রাষ্ট্রপ্রধানের সমর্থকেরা। রবিবার তাঁরা একত্রিত হয়ে রাষ্ট্রপতি ভবন আক্রমণ করেন। ঘিরে ফেলা হয় ব্রাজিলের কংগ্রেস এবং সুপ্রিম কোর্টও। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকদের এই হামলা ফিরিয়ে দিয়েছে দু’বছর আগের আমেরিকার স্মৃতি। আমেরিকার ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারি এ ভাবেই হামলা চালিয়েছিলেনRead More →

সাদা বলের ক্রিকেটেও কিন্তু আমার রান আছে: মনে করিয়ে দিলেন টেস্ট দলে সুযোগ পাওয়া অভিমন্যু

রোহিত শর্মার চোট ভারতীয় টেস্ট দলের দরজা খুলে দিয়েছিল অভিমন্যু ঈশ্বরনের জন্য। ভারতের প্রথম একাদশে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে একের পর এক ম্যাচে শতরান করে চর্চায় বাংলার ওপেনার। সদ্য নিজের নামাঙ্কিত মাঠেও শতরান করলেন তিনি। সেই অভিমন্যু আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন শুধু লাল বল নয়, সাদা বলের ক্রিকেটকেওRead More →

মেজাজ হারালেন শাকিব! চিৎকার করে তেড়ে গেলেন আম্পায়ারের দিকে, মাঠেই জড়ালেন বিতণ্ডায়

আবার বিতর্কে শাকিব আল হাসান। খেলার মধ্যে আবার মেজাজ হারালেন তিনি। আরও এক বার আম্পায়ারের সিদ্ধান্তে রেগে গেলেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। চিৎকার করে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শাকিব। মাঠেই বিতণ্ডায় জড়ালেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যে খেলায় এই ঘটনা দেখা গিয়েছে। বরিশালের ইনিংসের ১৬তমRead More →

শতরান করে রোহিতের ঘাড়ে নিশ্বাস! বিধ্বংসী ব্যাটিংয়ের কৃতিত্ব তাঁর নয়, বলছেন সূর্য

রাজকোটে ৪৫ বলে শতরান করেছেন তিনি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে গিয়েছে শ্রীলঙ্কা। রোহিত শর্মার ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য বলছেন, এখন ভারতের সেরা ক্রিকেটার সূর্যই। কিন্তু সূর্য নিজেকে কৃতিত্ব দিচ্ছেন না। তাঁর মতে, কোচ রাহুল দ্রাবিড়ের জন্যই এ রকম খেলতে পারছেন তিনি।Read More →

জোশীমঠ উদ্বেগ বাড়াচ্ছে, পরিস্থিতি নিয়ে রবিবার বিকেলেই উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর অফিসে

জোশীমঠ পরিস্থিতি নিয়ে রবিবার বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে প্রধানমন্ত্রীর অফিস (পিএমও)। বৈঠক ডাকা হয়েছে প্রধানমন্ত্রীর প্রধান সচিব পিকে মিশ্রের নেতৃত্বে। রবিবারের বৈঠকে উপস্থিত থাকবেন ক্যাবিনেট সেক্রেটারি এবং কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ আধিকারিকরা। থাকবেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরাও। রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর অফিসে এই বৈঠক হবে। জোশীমঠে গত কয়েক দিনRead More →

ধনখড়-লাইনে গেলেন না নতুন রাজ্যপাল বোস, শিক্ষা দফতরের মাধ্যমেই বৈঠকে ডাক উপাচার্যদের

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে এর আগে পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বার বার সংঘাতে জড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিভি আনন্দ বোস রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর থেকে নবান্নের সঙ্গে রাজভবনের দূরত্ব ক্রমেই কমেছে। এ বার উপাচার্যদের সঙ্গে দূরত্বও মিটিয়ে ফেলতে উদ্যোগী রাজ্যপাল। আগামী ১৭ জানুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরRead More →

কনকনে ঠান্ডার সঙ্গে থাকবে কুয়াশা, রাজ্যের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসের

আরও কিছু দিন রাজ্যে জাঁকিয়ে শীত থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে ঠান্ডার সঙ্গে আগামী দু’দিন সঙ্গত করবে কুয়াশা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন রাজ্যের প্রায় সব জেলায় সকালবেলা ঘন কুয়াশা থাকবে। শুক্রবার হাওয়া অফিসের তরফে রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহ চলার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলি হল পুরুলিয়া,Read More →