মহিলা সুরক্ষার জন্য বড় পদক্ষেপ, রাতে মহিলাদের বাড়িতে পৌঁছে দেবে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ

দেশে মহিলাদের বিরুদ্ধে বর্ধিত অপরাধের কথা মাথায় রেখে কর্ণাটক (karnataka) পুলিশ এবার এক অভাবনীয় পদক্ষেপ নিলো। এবার থেকে কর্ণাটক পুলিশ রাতে মহিলাদের বাড়ি ছেড়ে দিয়ে আসার দায়িত্ব পালন করবে। পুলিশ এই কাজ একদম বিনামূল্যে আর স্বইচ্ছেয় করবে। রাত ১০ টা থেকে সকাল ছয়টা পর্যন্ত পুলিশ মহিলাদের সুরক্ষিত ভাবে তাঁদের বাড়িতেRead More →

রাজ্যে শক্তি বাড়াচ্ছে মিম, মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে ব্রিগেড ভরাতে চান ওয়াশি

সম্প্রতি একাধিক সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে আসাদউদ্দিন ওয়াইসি মতো নেতার থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলবাদের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে আসাদউদ্দিনের নেতৃত্বাধীন এআইএমআইএমকে আক্রমণ করেন তিনি। এবার সেই মিম রাজ্যে শক্তি বাড়ানোর ইঙ্গিত দিতে চলেছে। জানুয়ারি মাসে ব্রিগেডে সমাবেশ করার তোড়জোড়ও শুরুRead More →

মসজিদ তৈরিতে মুসলিমদের অযোধ্যার বাইরে জমি দেওয়া হোক: বিশ্ব হিন্দু পরিষদ

অযোধ্যা মামলার রায় নিয়ে তর্কবিতর্কের মাঝেই এল নতুন মন্তব্য। মসজিদ তৈরির জন্য অযোধ্যা অঞ্চলের সীমানার বাইরে জমি দেওয়া হোক সুন্নি ওয়াকফ বোর্ডকে, এমনটাই দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এছাড়াও কেন্দ্রীয় বিশ্ব হিন্দু পরিষদ প্রেসিডেন্ট ছামপাতরাই বলেছেন, অযোধ্যায় রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্টের নেতৃত্বে আরএসএস প্রধান মোহন ভাগবতের থাকা উচিত নয়।Read More →

পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার শুনানি সোমবার, বিচারের আশায় মৃত সুজেটের পরিবার

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে পার্ক্সট্রিট গণধর্ষণ মামলার শুনানি শেষ করতে হবে কলকাতা হাইকোর্টে। শীর্ষ আদালতের নির্দেশের পর তিনমাস সময়সীমা পেরিয়ে গিয়েছে কবেই। অবশেষে সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে উঠতে চলেছে ২০১২ সালের পার্কস্ট্রিট গণধর্ষণ মামলা। ২০১৫ সালে এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পার্কস্ট্রিটের নির্যাতিতা সুজেটRead More →

অপরাধীরা কুঁকড়ে যেত, চিনে নিন দেশের সেরা ৭ এনকাউন্টার স্পেশালিস্টকে

এনকাউন্টার। আপতত এই শব্দটাই এখন জনমানসে সবচেয়ে আলোচ্য হয়ে উঠেছে। সাইবারাবাদ পুলিশ গত শুক্রবার ভোর রাতে হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে অভিযুক্ত চারজনকে খতম করেছে এনকাউন্টারে। তারপর থেকেই উত্তাল দেশ। আড়াআড়ি বিভক্ত জনতা। একটা অংশ প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। রাতারাতি নায়ক বনে গিয়েছেন পুলিশ অফিসার ভিএস সাজ্জানার। আরেকটা অংশের বক্তব্য, মোটেই ঠিক কাজ হয়নি।Read More →

অন্ধ্র-তেলঙ্গানায় গত কয়েক বছরে অন্তত সাতবার ঘটেছে এনকাউন্টার কিলিং

শুক্রবার ভোরে সারা দেশের ঘুম ভাঙল এনকাউন্টারের খবর শুনে। তেলেঙ্গনা পুলিশ তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনে অভিযুক্তদের ‘এনকাউন্টারে’ মেরেছে। চার অভিযুক্ত, আরিফ, শিবা, নবীন ও চেন্নাকেশাভুলু নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। উদ্দেশ্য, পুরো ঘটনার পুনর্নির্মাণ। অভিযোগ, তখন তারা পালাতে চেষ্টা করে। দুই অফিসারের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। পুলিশ ‘আত্মরক্ষার্থে’Read More →

খাবার জোটে না শিশুদের, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলাল গ্রামবাসীরা

শিশুদের জন্য দৈনিক বরাদ্দ রয়েছে পুষ্টিকর খাবার। রয়েছে রান্নার সামগ্রী। উনুন ও রান্নাঘর সমেত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও আছে। এমনকি রয়েছে দিদিমনি ও সহায়িকাও। কিন্তু তবুও শিশুদের কপালে ঠিকমত খাবার জোটে না বলে অভিযোগ। অভিভাবক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য সকলেই এই ব্যাপারে একাধিকবার অভিযোগ জানালেও অবস্থার কোনও বদল হয়নি। বাধ্যRead More →

কলঙ্কিত গডম্যানরা: ধর্ষণ, শ্লীলতাহানি, এমনকি ভক্তদের যৌনদাসী করে রাখার অভিযোগ যাঁদের বিরুদ্ধে

নকল হতে সাবধান—অতি পরিচিত এই বাক্যবন্ধটা এখন আপেক্ষিক। আমাদের সমাজে আসলে-নকলে গলাগলি সর্বক্ষণের। স্বঘোষিত সাধু, বাবা এবং সর্বোপরি বাপুদের নানা ঘৃণ্য অপরাধের অভিযোগে দেশজুড়ে বিভ্রান্তির বাতাবরণটা এতটাই বেড়ে উঠেছে যে, কে প্রকৃত ধার্মিক আর কেই বা অধার্মিক, সেই ভেদাভেদটা বড়ই অনিশ্চিত হয়ে পড়েছে। ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমেরRead More →

গণধর্ষণ মধ্যপ্রদেশে, স্কুল শিক্ষিকাকে টেনে নিয়ে গিয়ে নারকীয় নির্যাতন চালাল চারজন

ধিক্কার শব্দটা ক্রমশই তার মর্যাদা হারাচ্ছে। গণরোষ, প্রতিবাদ, আইনকানুন সবকিছুই অর্থহীন হয়ে পড়ছে ধীরে ধীরে। হায়দরাবাদ, তেলঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, কলকাতা, মধ্যপ্রদেশে—একের পর নারী নির্যাতনে রক্তাক্ত হচ্ছে দেশ। মাথা নত হচ্ছে লজ্জায়। হায়দারাবাদের পুলিশি এনকাউন্টার নিয়ে যখন তর্ক-বিতর্কের আগুন জ্বলছে দেশে সেই সময়েই বিহার, কলকাতায় একের পর এক শিশু ধর্ষণ হয়েছে।Read More →

জেলে গো-পালন করলে অপরাধ প্রবণতা কমে: আরএসএস প্রধান মোহন ভাগবত

এ গরুর আবরণ! গত বছর কয়েক ধরে চলতি গো-পর্বে শনিবার নতুন সংযোজন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার পুণেতে গো-সেবা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাগবত। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সেখানেই বক্তৃতা প্রসঙ্গে সঙ্ঘ প্রধান বলেন, জেলের মধ্যে যে বন্দিরা গো-পালন করে, দেখা গিয়েছে তাদের মধ্যে অপরাধ প্রবণতা কমে যায়। ভাগবতRead More →