সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না প্রশান্ত বর্মন, হাই কোর্টের নির্দেশ কার্যকরের জন্য রাজ্যকে নির্দেশ

স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। তাঁর আচরণে বিস্ময় প্রকাশ করে শীর্ষ আদালতের মন্তব্য, “একজন ব্যক্তি পুরো ব্যবস্থাকে উপহাস করে রেখে দিয়েছেন।” একই সঙ্গে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে পদক্ষেপ করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।Read More →