আইপ্যাক মামলা: সুপ্রিম কোর্টে ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল রাজ্য, ‘মৌলিক অধিকার’ নিয়ে জোর সওয়াল
2026-03-18
আইপ্যাক (I-PAC) সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র সুপ্রিম কোর্টে আসার আইনি বৈধতা নিয়েই প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে শুনানির সময় রাজ্যের আইনজীবীরা দাবি করেন, একটি সরকারি সংস্থা হিসেবে ইডি সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ‘মৌলিক অধিকার’ লঙ্ঘনের দাবি করতে পারে না।Read More →

