মণিপুরে নতুন সরকার শপথ নিতেই অশান্তি: মেইতেই প্রধান মন্ত্রিসভায় যোগ দেওয়ায় ৫ কুকি বিধায়ককে সামাজিক বয়কট

প্রায় এক বছর পর মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠিত হয়েছে। কিন্তু শপথ গ্রহণের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন করে অশান্তির আগুনে পুড়ছে রাজ্যটি। মেইতেই জনগোষ্ঠী প্রভাবিত বিজেপি সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়া এবং সমর্থন জানানোর ‘অপরাধে’ নিজেদের জনজাতির ৫ বিধায়ককে সামাজিক বয়কটের ডাক দিল কুকি-জ়ো সংগঠনগুলির যৌথমঞ্চ।Read More →