বিহারের বৈশালীতে মাঝগঙ্গায় নৌকাডুবি, মৃত অন্তত ১৩, অধিকাংশই শিশু

বিহারের বৈশালী জেলার রাঘোপুরে মাঝগঙ্গায় নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই শিশু ও নাবালক বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা একটি নিমন্ত্রণবাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে নিখোঁজদের খোঁজে উদ্ধারকাজ চলছে।Read More →