মুম্বই সিটি এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল, সম্ভাব্য একাদশ

আইএসএলে অভিষেক জয়ের খোঁজে কলকাতা জায়ান্ট এসসি ইস্টবেঙ্গল। সেই লক্ষ্যে মঙ্গলবার জিএমসি ব্যাম্বোলিম স্টেডিয়ামে তারকাখোচিত মুম্বই সিটি এফসি’র মুখোমুখি রবি ফাওলারের প্রশিক্ষণাধীন দল। শুরুটা ভালো হয়নি। ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে-মোহনবাগানের কাছে হারতে হয়েছে ০-২ গোলে। প্রথম ম্যাচের নিরিখে দলের ফিটনেস ঘাটতি চোখে পড়েছে দারুণভাবে। মাঝে দিনতিনেকের বিরতিতে সেই ঘাটতি কতোটা মিটেছে,Read More →