নদীতে ভেসে যাচ্ছে চিনা ফৌজি, চলছে হাতাহাতি – গালওয়ান নিয়ে চিনের Video : রিপোর্ট

গালওয়ান সংঘর্ষ নিয়ে চিনের একটি নয়া ভিডিয়ো সামনে এল। তাতে একটি পাথর ছোড়া, হাতাহাতির ছবি ধরা পড়েছে। যদিও ভিডিয়ো নিয়ে ভারত এবং চিনের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। ওপেন-সোর্স গোয়েন্দা বিশেষজ্ঞের (টুইটারের নাম @detresfa_) তরফে টুইটারে একটি ৪৫ সেকেন্ডের ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) শেয়ার করা হয়েছে।Read More →