দুই ওপেনারের শতরানে শ্রীলঙ্কার কাছে হার ভারতের, এশিয়া কাপের ফাইনালে ওঠা হল না উঠতি তারকাদের
2026-11-27
এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারতের উঠতি ক্রিকেটারদের দল। বৃহস্পতিবার দোহায় টুর্নামেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কা এ দলের কাছে ৮ উইকেটে হেরে গেল ভারত। প্রথমে ব্যাট করে ৩১৭ রান তুলেও জয় অধরা থেকে গেল ভারতীয় দলের। শ্রীলঙ্কার দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে এবং সিনেত জয়বর্ধনের দুরন্ত শতরানের সামনে কার্যত অসহায় দেখাল ভারতের বোলারদের।Read More →

