টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইরিশদের ফিল্ডিং বিপর্যয়ে রক্ষা পেল শ্রীলঙ্কা, লড়াকু ম্যাচে জয়ী লঙ্কাবাহিনী

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দাপট দেখাচ্ছে তথাকথিত ছোট দেশগুলো। নেদারল্যান্ডস, আমেরিকা ও নেপালের পর এবার শ্রীলঙ্কাকে বাগে পেয়েও হারের মুখ দেখতে হলো আয়ারল্যান্ডকে। অভিজ্ঞতার অভাব এবং ক্যাচ মিসের মাশুল গুনে লঙ্কানদের কাছে ২০ রানে পরাজিত হলো পল স্টার্লিংয়ের দল। আইরিশদের হাতের মুঠোয় থাকা ম্যাচটি বেরিয়ে গেল শেষ মুহূর্তের ফিল্ডিং ব্যর্থতায়।Read More →