দিল্লি সহ এই পাঁচ রাজ্য থেকে বিমানে বাংলায় এলেই লাগবে RTPCR Covid Negative রিপোর্ট, জারি নির্দেশ

দিল্লি সহ এই পাঁচ রাজ্য থেকে বিমানে বাংলায় এলেই লাগবে RTPCR Covid Negative রিপোর্ট, জারি নির্দেশ

পাঁচ রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা বিমানযাত্রীদের জন্য় করোনার আরটি- পিসিআর টেস্ট (RT-PCR Test) বাধ্যতামূলক করল রাজ্য সরকার৷ এ দিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত এবং ছত্তীসগড় থেকে বিমানে কলকাতা বা রাজ্যের কোনও বিমানবন্দরে নামলে করোনার আরটি- পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷ আগামী ২৬ এপ্রিল বেলা বারোটা থেকে এই নির্দেশিকা কার্যকর হবে৷

এর আগে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক এবং তেলেঙ্গানা থেকে কলকাতায় আসা বিমানযাত্রীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা আগে করোনার আরটি- পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছিল রাজ্য সরকার৷ আগামী ২৬ এপ্রিল থেকে তার সঙ্গে যুক্ত হতে চলেছে আরও পাঁচ রাজ্য৷

যে রাজ্যগুলির ক্ষেত্রে এই নির্দেশিকা জারি করা হয়েছে, তার প্রতিটিতেই করোনা পরিস্থিতির অবস্থা যথেষ্ট খারাপ৷ যেহেতু এ রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, তাই বাধ্য হয়েই এমন কড়া পদক্ষেপ নিতে হল রাজ্য সরকারকে৷ কারণ এ রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.