শাহীনবাগে অবস্থান অনির্দিষ্টকালের জন্য সম্ভব নয়,শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পর উঠতে চলেছে কি অবস্থান

শাহীনবাগে অবস্থান অনির্দিষ্টকালের জন্য সম্ভব নয়,শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পর উঠতে চলেছে কি অবস্থান

শাহীনবাগে সংখ্যালঘু মহিলাদের সিএএ বিরোধী অবস্থানের জন্য অনির্দিষ্টকালের জন্য শাহীনবাগ-কালিন্দী কুঞ্জের রাস্তা আটকানো যাবে না ,সোমবার এই আন্দোলন সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণে বলে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ | এস কে কল ও কে এম যোসেফের ডিভিশন বেঞ্চ এদিন জানায়,দেশের একটি আইন নিয়ে কিছু মানুষ তাদের প্রতিবাদ জানাচ্ছেন | গোটা ঘটনাটি এখন আদালতের বিচার্য | তারপরেও কিছু লোক সেখানে বসে প্রতিবাদ করছে |

অনির্দিষ্ট কালের জন্য রাস্তা বন্ধ করে এই প্রতিবাদ চলতে পারে না | শাহীনবাগে অবস্থানকে ঘিরে আইনজীবী অমিত শাহানী ও বিজেপি নেতা নন্দ কিশোর গর্গ একটি আবেদন জমা দেন | দিল্লি নির্বাচনের জন্য যার শুনানি ১০তারিখে পিছিয়ে দেওয়া হয় | সেই আবেদনে তারা বলেন, প্রতিবাদ করা নিশ্চয়ই প্রতিটি নাগরিকের অধিকার বলেই বিবেচ্য,কিন্তু তা যেন স্থানীয় বাসিন্দা, ব্যবসা ও যান চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় | প্রায় দুমাসের দোর গোঁড়ায় দাঁড়িয়ে থাকা এই আন্দোলনের জেরে কার্যত স্তব্ধ সেকানকরা দোকান পাট | কোনমতে পিছন দরজা দিয়ে দৈনন্দিন সামগ্রীর যোগান মিলছে সেখান থেকে |

এই পরিস্থিতিতে মথুরা রোড ও কালিন্দী রোডের মাঝের রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে আছে টানা ৫০দিন | তাই বৃহত্তর জনস্বার্থে এই নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত দিক আদালত | ১৪ই ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হন আইনজীবী শাহানি| কিন্তু দিল্লি উচ্চ আদালত এই নিয়ে সুনির্দিষ্ট কোন রায় না দিয়ে শুধু দিল্লি পুলিশকে বৃহত্তর স্বার্থে কারো যাতে কোন অসুবিধে না হয় সেই পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছিলেন | আইন-শৃঙ্খলাও সুষ্ঠুভাবে বড়ায় থাকে তাও দেখা পুলিশের কর্তব্য বলে জানান |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.