কবি যতীন্দ্র মোহনের জন্মভিটের জমি বেদখলের অভিযোগে বিডিওর এলাকা পরিদর্শন

কবি যতীন্দ্র মোহনের জন্মভিটের জমি বেদখলের অভিযোগে বিডিওর এলাকা পরিদর্শন

শান্তিপুরের হরিপুর গ্রামে কবি যতীন্দ্র নাথ সেনগুপ্তের জন্মভিটে নাকি বেদখল হয়ে যাচ্ছে | আর তাই নালিশ বিডিওর কাছে | শান্তিপুরের বিডিও সুমন দেবনাথ সরেজমিনে তদন্তে এলেন | অভিযোগ শুনে গিয়ে দেখলেন কবির জন্মভিটের উপর এক পরিবারের বাস |

জানতে পারলেন কবির উত্তরসূরীরাই নাকি মৌখিক সম্মতি দিয়েছেন তাদের সেখানে বসবাসের জন্য | স্মৃতি রক্ষা কমিটির অভিযোগ, তারা যতীন্দ্রনাথের আবক্ষ মূর্তি বসাতে গেলে নাকি ওই পরিবার বাধা দেয় |

সংগ্রহশালা করে এলাকার বাচ্চাদের উন্নতি সাধনের চেষ্টাতেও নাকি তারা রাজি হয়নি | অগত্যা বিডিওর শরণাপন্ন হন তারা |

তবে ওই পরিবারটির সঙ্গে কথা বলে বিডিও জানান,যতটা গুরুতর অভিযোগের কথা বলা হচ্ছে,অভিযোগ ততটা মোটেই গুরুতর নয় | পরিবারটি ওখানে কবির আবক্ষ মূ্র্তি বসানোর অনুমিত দিয়েছে| বিডিও নির্দেশ দেন খুব দ্রুত সেখানে ওই মূর্তি তৈরির কাজ শুরু করুন কমিটির সদস্যরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.