শুধু কলকাতায় করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু, চিন্তা বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা

শুধু কলকাতায় করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু, চিন্তা বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা

কলকাতায় করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে৷ দ্বিতীয় স্থানে হুগলি ও উত্তর ২৪ পরগণা৷

সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,কলকাতায় অ্যাক্টিভ আক্রান্ত (চিকিৎসাধীন) ৫,১৫৭ জন৷ আর উত্তর ২৪ পরগণায় ৪,২৬৯ জন৷ এই দুই জেলায় মোট চিকিৎসাধীন ৯,৪২৬ জন৷ বাকি ২১ জেলার ১১,৯৫৮ জন৷ তারফলে এই মূহুর্তে বাংলায় মোট অ্যাক্টিভ আক্রান্ত ২১,৩৮৪ জন৷

তবে কলকাতায় মোট আক্রান্ত ১ লক্ষ ১৬ হাজার ৬৪৫ জন৷ এবং উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ লক্ষ ১০ হাজার ১২৮ জন৷ যদিও এই জেলায় মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩ হাজার ৭০০ জন৷ আর কলকাতায় মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮ হাজার ৬৯০ জন৷

এদিনের মৃত ৪৩ জনের মধ্যে কলকাতারই ১৬ জন৷ উত্তর ২৪ পরগণার ৫ জন৷ দক্ষিণ ২৪ পরগণায় ৩ জন৷ হাওড়ার ৪ জন৷ হুগলি ৫ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ৩ জন৷ নদিয়া ১ জন৷ মালদা ১ জন৷ জলপাইগুড়ি ৪ জন৷

রাজ্যে মোট মৃতের সংখ্যা ৯,১০০ জন৷ এদের মধ্যে শুধু কলকাতায় মোট মৃত্যু হয়েছে ২,৭৯৮ জনের৷ আর উত্তর ২৪ পরগণায় মোট ২,১৫৯ জনের মৃত্যু হয়েছে৷ এই দুই জেলায় মোট মৃত্যু ৪,৯৫৭ জন৷ এবং বাকি ২১ জেলায় মাত্র ৪,১৪৩ জনের মৃত্যু হয়েছে৷

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলী,দুই বর্ধমান,বাঁকুড়া,দুই মেদিনীপুর, নদীয়া,মুর্শিদাবাদ,মালদা,জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহার৷

এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (৩৩,১৯১),দক্ষিণ ২৪ পরগনায় (৩৪,৪০৪),হুগলী (২৭,০০৫),পশ্চিম বর্ধমান (১৪,৩১০),পূর্ব বর্ধমান ( ১১,৫১৩) জন, পূর্ব মেদিনীপুর (১৯,১৭৩), পশ্চিম মেদিনীপুর (১৯,০৪১) জন৷

এছাড়া বাঁকুড়া (১০,৭৬৭)জন,নদীয়া ( ১০,২৪২) জন,মুর্শিদাবাদ (১১,৪৩৬) জন, মালদা ( ১২,০৬০) জন, জলপাইগুড়ি (১৩,৬৩৮) জন, দার্জিলিং (১৬,৮১৮) জন ও কোচবিহার ( ১১,২৭৩) জন৷ বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.